সব
অনার্স পড়ুয়া সন্তানের পড়ালেখার খরচ চলাতে হিমসিম আনন্দ মোহন কলেজের কর্মচারী। এটা শুনতে পেয়ে এগিয়ে আসেন আনন্দ মোহন কলেজ ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক কাউছার হাসান মিয়াদ। এর প্রেক্ষিতে শিক্ষা উপকরণ উপহার দেন কাউছার।
কাউছার বলেন, তারেক রহমান বলেছেন, “শিক্ষাই জাতির সবচেয়ে বড় শক্তি। কোনো মেধাবী শিক্ষার্থী যেন ঝরে না পড়ে, সে দায়িত্ব আমাদের সবার” আমি শুধু এটাকে ধারন করেছি এবং এমন মানবিক কাজ আমি আমৃত্যু করতে চাই।
শিক্ষার্থীর অভিবাবক কে কাউছার আশ্বস্ত করেন যে,ওর(শিক্ষার্থীর) অনার্সের পড়াকালীন সময়ে যেকোনো সংকট সমাধানে আনন্দ মোহন কলেজ ছাত্রদল পাশে থাকবে, ইনশাআল্লাহ।
মন্তব্য