ঢাকা রাত ৯:৫৯, সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
‎ময়মনসিংহের কলেজ রোডে আদালতের আদেশ ‎অমান্য করে বির্ল্ডিং নির্মাণের অভিযোগ ঝিনাইগাতীতে ফরিদা হক দিপা ফাউন্ডেশনের উদ্যোগে নারায়ন কোচের পরিবারকে গাভী উপহার চুরির অপবাদে পিটিয়ে হত্যা, মামলা নিতে দুই থানার অস্বীকার জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি; চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক রাজধানী থেকে উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক গ্রেপ্তার ময়মনসিংহে হামের উপসর্গে শিশু ও ডেঙ্গুতে যুবকের মৃত্যু তরুণদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই : ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এমপি প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে  ময়মনসিংহ  রেঞ্জ ডিআইজি  রাজধানীর ৮ স্থানে  ককটেল বিস্ফোরণ  রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসেছে দুই শতাধিক স্পেশাল চেকপোস্ট  উন্নয়নের দৃশ্যমান অবকাঠামো হচ্ছে, কিন্তু জ্ঞান ও উদ্ভাবনের ভিত কতটা শক্ত হচ্ছে? গফরগাঁওয়ে   ছেলেকে বেঁধে রেখে মাকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ দুর্গাপুরে বিজিবির মাদক বিরোধী অভিযানে ৪০ বোতল বিদেশী মদ উদ্ধার কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর রেঞ্জ ডিআইজি”র সাথে এসআরবি-১৪, ময়মনসিংহের নবাগত অধিনায়কের এর সৌজন্য সাক্ষাৎ মমেক হাসপাতালে আগুনে মৃত্যু নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড; সমালোচনার মুখে বিতর্কিত কমিটি বাতিল, নতুন কমিটি গঠন বিমানবন্দর থেকে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত অনলাইন বেটিং (জুয়া) ও অবৈধ অর্থপাচার চক্রের আরও ২ সদস্য গ্রেফতার করেছে সিআইডি চোরাই গরুর রাখার খবরে চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে বিজিবির হানা।গরু জব্দে বিজিবিকে বাঁধা ও মারমুখি আচরণ। টাঙ্গাইল জেলায় ঢাকা বিভাগীয় কমিশনারের সরকারি সফর সম্পন্ন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে শহিদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, মৃত্যুর সংখ্যা নিয়ে ধুম্রজাল ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পর পর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা- স্বরাষ্ট্রমন্ত্রী

হত্যার ১৩ দিন

চুরির অপবাদে পিটিয়ে হত্যা, মামলা নিতে দুই থানার অস্বীকার

ময়মনসিংহ প্রতিনিধি।। আপডেটঃ রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪৮ অপরাহ্ণ 37 বার পড়া হয়েছে

চুরির অপবাদে পিটিয়ে হত্যার ১৩ দিনেও হয়নি মামলা। দুই থানার ওসির কেউ মামলা নিতে চাইছেন না। গাজিপুরের শ্রীপুর থানার ওসির দাবি এ ঘটনায় মামলা হবে ময়মনসিংহের ভালুকা থানায়। এদিকে ভালুকা থানার ওসির দাবি মারধরের ঘটনা ভালুকায় হলেও ভিক্টিম মারা গেছে শ্রীপুর থানা এলাকায়। মামলা হলে শ্রীপুর থানাতেই হবে।
নিহতের নাম সুজন মিয়া (৩৫) তিনি শেরপুর জেলার শ্রীবরদী উপজেলার ভেলুয়া গ্রামের আমিনুল হক কালুর ছেলে। তিনি গাজিপুর জেলার শ্রীপুর থানার তেলিহাটি এলাকার আবদার পাড়া তাসলিমার বাড়ির ভাড়াটিয়া হিসাবে বসবাস করতেন।
সুত্র জানায়, গত ৭ সেপ্টেম্বর (সোমবার) ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকার তাঁকে চোর সন্দেহে মারধর করে। এতে সুজন অচেতন হয়ে পড়লে মারধরকারিরা মারা গেছে মনে করে সিএনজিচালিত অটোরিকশায় করে গাজীপুরের শ্রীপুরের একটি ময়লার স্তূপে ফেলে রেখে চলে যায়। সেখানে স্থানীয়রা তাঁকে দেখতে পেয়ে মাথায় পানি ঢেলে জ্ঞান ফেরানোর চেষ্টা করেন। তবে শেষ রক্ষা হয়নি।
পরে খবর পেয়ে পুলিশ রাতে শ্রীপুর উপজেলার জৈনা বাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ফুটওভার ব্রিজের নিচে ময়লার স্তূপ থেকে সুজনের মরদেহ উদ্ধার করে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। সেখানে ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করে।
সুত্রটি আরও জানায়, মৃত্যুর আগে সুজন স্থানীয় লোকদের জানিয়েছেন, ভালুকা উপজেলার জামিরদিয়া মাস্টারবাড়ি এলাকার লোকজন তাঁকে চোর সন্দেহে মারধর করেন। এতে গুরুতর আহত হলে তাঁকে সিএনজিতে তুলে গাজীপুরের দিকে রওনা হন। এর কিছুক্ষণ পরই তিনি জ্ঞান হারিয়ে ফেলেন।
নিহত সুজনের চাচা মানিক মিয়া বলেন, গত ৮ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে সুজনের মরদেহ বাড়িতে আনার পর রাতেই তাকে দাফন করা হয়। তার দুই সন্তান থাকে নানার বাড়িতে। স্ত্রী থাকে জর্ডানে। আমরা বিষয়টি নিয়ে পারিবারিকভাবে আলোচনা করে মামলা করব।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম জানান, জানতে পেরেছি, ভালুকার মাস্টারবাড়ি এলাকায় একটি ইলেকট্রনিকস পণ্যের দোকানে চুরির সন্দেহে সুজনকে মারধর করেন ওই এলাকার লোকজন। পরে তাঁকে সিএনজিতে করে জৈনা বাজার এলাকায় ফেলে যান। সেখানে তাঁর মৃত্যু হয়।
তিনি আরও বলেন, মারধরের স্থান ভালুকায়। যে কারণে মরদেহ সয়নাতদন্ত করে সমস্ত তথ্য ভালুকা থানায় পাঠানো হয়েছে। এ ঘটনায় ভালুকা থানায় মামলা হবে। এখানে আমাদের কিছু করার নেই।
ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, সুজনকে ভালুকা থানা এলাকায় মারধর করা হলেও মারা গেছে শ্রীপুর খানা এলাকায়। তাই, আমাদের এখানে মামলা নেয়ার সুযোগ নেই। শ্রীপুর থানায় মামলা নেয়ার পর তদন্ত করে আমাদের কাছে আসলে, আমরা সহায়তা করবো।
এবিষয়ে ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মো. আব্দুল্লাহ আল মামিন বলেন, ঘটনাটি ভালুকাতে হলেঃ সুজন শ্রীপুর থানার অধিনে আইনগত ব্যবস্থা শ্রীপুর থানা পুলিশই নিবে। তবে, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে ভালুকা থানায় কোন অভিযোগ দেয়নি বলেও জানান তিনি।
এবিষয়ে গাজীপুর জেলা পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ঘটনাটি আমার জানা নেই। আমি বিষয়টি খোঁজ নিয়ে দেখছি।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ