সব
ময়মনসিংহ রেঞ্জের সম্মানিত ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা মহোদয়ের সাথে ১৭ সেপ্টেম্বর বৃহস্পতিবার রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন (স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন) এসআরবি-১৪, ময়মনসিংহের নবাগত অধিনায়ক (সিও), অতিরিক্ত ডিআইজি মুঃ মাসুদ রানা, পিপিএম- সেবা।
সাক্ষাৎকালে তারা পরস্পরের সাথে আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ কুশল বিনিময় করেন এবং ফুলেল শুভেচ্ছা জানান। একই সাথে সার্বিক আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয়েও সংক্ষিপ্ত আলোচনা সম্পন্ন হয়।
উক্ত সৌজন্য সাক্ষাৎকালে ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয় ও (স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন) এসআরবি-১৪ এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
মন্তব্য