ঢাকা ভোর ৫:০১, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৩ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
মব কালচার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিপিএসএর বিবৃতি সবার জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর বিমান চলাচলের টেকসই উন্নয়নে নিরাপত্তা ব্যয় নয়, বরং জাতীয় অগ্রগতির গুরুত্বপূর্ণ বিনিয়োগ: প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ময়মনসিংহে সাংবাদিকের মায়ের সুস্থতায় দেশবাসীর কাছে দোয়ার আবেদন দুর্গাপুরে নানা আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন কুড়িগ্রামে ডিসি ফুড সহ ৪ খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা দুর্গাপুরে ভারতীয় মদ জব্দ সাইবার পুলিশ ইউনিট সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে দুর্গাপুরে প্রতিবাদ সমাবেশ ‎ময়মনসিংহে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্নাঢ্য র‌্যালী ‎ময়মনসিংহে বসতবাড়িতে হামলা-ভাঙচুরের মামলা, শাহিন মীর গ্রেফতার দুর্গাপুরে বিপুল পরিমান মাদক উদ্ধার ইজিবাইকের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু, চালক পলাতক ক্রসফায়ার” নিয়ে আইজিপির বক্তব্য সম্পর্কে পুলিশ হেডকোয়ার্টার্সের ব্যাখ্যা অবশেষে ময়মনসিংহের সদর সাব-রেজিস্ট্রার বিতর্কিত জাহিদ হাসানের বদলি দুর্গাপুর সীমান্তে বিজিবির অভিযান ভারতীয় কম্বল ও মাদক উদ্ধার সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে উদযাপিত হলো দুর্গাপূজা: স্বরাষ্ট্রমন্ত্রী মমেক হাসপাতালের অনিয়ম অব্যবস্থাপনার প্রতিবাদে ময়মনসিংহ মঞ্চের বিক্ষোভ সমাজে স্বাচ্ছন্দ্যে চলতে পুলিশকে সহযোগিতা করুন : আইজিপি নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও খাদ্যশস্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চাইলেন খাদ্যমন্ত্রী মানিকগঞ্জে সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম সারা দেশে ইউনিয়ন পর্যায়ে ফ্যামিলি ওয়েলবিং সেন্টার করা হবে : স্বাস্থ্যমন্ত্রী দুর্গাপুর-শিবগঞ্জবাসীর ভরসা কাঠের সেতু : নির্মান করে দিচ্ছেন ডেপুটি স্পিকার জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকড: ডিবি চায় ডিভাইস, জামায়াতের উদ্বেগ সাজেকে গুলিবর্ষণ, উদ্ধার ৩ হাজার পর্যটক ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসব, বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি দুর্গাপুরে কমরেড মণি সিংহ মেলার প্রস্তুতি সভা দুর্গাপুর সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় অলিভ অয়েল ও বাঁশ আটক কোকো ১৮ তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সফরের ছবি নিয়ে আপত্তিকর মন্তব্য: এসআরবি-৫-এর অভিযানে আটক একজন

ধান সংগ্রহে জালিয়াতি: নেত্রকোনায়  জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি, এলএসডি ইনচার্জ বরখাস্ত 

সেলিম মিয়া।। আপডেটঃ সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ২:৫৪ পূর্বাহ্ণ 1426 বার পড়া হয়েছে

ধান সংগ্রহে জালিয়াতি: নেত্রকোনায় এলএসডি কর্মকর্তা বরখাস্ত, জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি করা হয়েছে।
কৃষকদের তালিকা তৈরিতে জালিয়াতি, নির্দিষ্ট সিন্ডিকেট থেকে বারবার ধান কিনে সরকারি অর্থ ছাড় ও তদারকিতে গাফিলতির অভিযোগে নেত্রকোনার দুর্গাপুরে খাদ্য বিভাগের বিরুদ্ধে  শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
​দুর্গাপুরের বিরিশিরি স্থানীয় সরবরাহ ডিপোর (এলএসডি) ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মেহেদী ইসলামকে সাময়িক বরখাস্ত করেছে খাদ্য অধিদফতর। একই সঙ্গে ইতিমধ্যেই তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে অনিয়ম ও দুর্নীতি,  তদারকিতে গাফিলতির অভিযোগে জেলা খাদ্য নিয়ন্ত্রক মোয়েতাছেমুর রহমানকে ঢাকায় আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ে  বদলি করা হয়েছে।
তদন্ত সূত্রে জানা যায়, জেলা খাদ্য নিয়ন্ত্রক এর অলিখিত নির্দেশে   বিরিশিরি এলএসডি গুদামে ‘অভ্যন্তরীণ ধান সংগ্রহ নীতিমালা-২০১৭’ তোয়াক্কা না করেই ধান কেনা হচ্ছিল। কৃষি বিভাগের প্রত্যয়ন ও প্রকৃত কৃষক শনাক্ত ছাড়াই কেবল এনআইডি কার্ড ব্যবহার করে একটি অসাধু সিন্ডিকেটের কাছ থেকে ধান সংগ্রহ করা হতো। নিবন্ধিত তালিকার ত্রুটি কাজে লাগিয়ে একই ব্যক্তির নামে একাধিকবার ধান কিনে বিল পরিশোধের প্রমাণ পেয়েছে তদন্ত দল।
খাদ্য অধিদফতরের উপপরিচালক (সংস্থাপন) অনির্বাণ ভদ্র স্বাক্ষরিত প্রজ্ঞাপনে গত ৩১ আগস্ট মেহেদী ইসলামকে বরখাস্ত করা হয়। প্রভাবমুক্ত তদন্ত নিশ্চিত করতে তাঁর পূর্বের বরিশাল বদলির আদেশ বাতিল করে তাঁকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত রাখা হয়। বিধি অনুযায়ী বরখাস্তকালীন তিনি খোরপোষ ভাতা পাবেন।
​অন্যদিকে সঠিক তদারকি না করায় গত ৯ সেপ্টেম্বর খাদ্য  মন্ত্রণালয়ের  উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত আদেশে জেলা খাদ্য নিয়ন্ত্রক মোয়েতাছেমুর রহমানকে ঢাকা আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ে  ভারপ্রাপ্ত সহকারী আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক হিসেবে বদলি করা হয়। গত শনিবার (১২ সেপ্টেম্বর) মোয়েতাছেমুর রহমান গণমাধ্যমকে বলেন  বিষয়টির সত্যতা নিশ্চিত করলেও তাঁর দাবি, এটি একটি ‘নিয়মিত প্রশাসনিক বদলি’।
​জেলায় খাদ্য কেলেঙ্কারির ধারাবাহিকতা নেত্রকোনায় সরকারি চাল ও খাদ্যশস্য নিয়ে অনিয়ম নতুন নয়। চলতি বছরেই মদন উপজেলায় দুই দফায় পাচারকালে ২৫ টন সরকারি চাল জব্দ করে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী (গত ১৪ মে ২০ টন এবং ৪ সেপ্টেম্বর ৫ টন)। এছাড়া গত বছরের ২১ জুন কেন্দুয়ায় অভিযান চালিয়ে ১৩ হাজার ৫১৫ কেজি সরকারি চাল জব্দ করেছিল সেনাবাহিনী।
​খাদ্য  মন্ত্রণালয় ও  অধিদফতর সূত্রে জানা গেছে,  ধান সংগ্রহে জালিয়াতির সঙ্গে যুক্ত সিন্ডিকেটের অন্যান্য সদস্যদের চিহ্নিত করতে বিভাগীয় তদন্ত আরও জোরদার করা হয়েছে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ