ঢাকা বিকাল ৩:৫৫, বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
দুর্গাপুরে নানা আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন কুড়িগ্রামে ডিসি ফুড সহ ৪ খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা দুর্গাপুরে ভারতীয় মদ জব্দ সাইবার পুলিশ ইউনিট সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে দুর্গাপুরে প্রতিবাদ সমাবেশ ‎ময়মনসিংহে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্নাঢ্য র‌্যালী ‎ময়মনসিংহে বসতবাড়িতে হামলা-ভাঙচুরের মামলা, শাহিন মীর গ্রেফতার দুর্গাপুরে বিপুল পরিমান মাদক উদ্ধার ইজিবাইকের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু, চালক পলাতক ক্রসফায়ার” নিয়ে আইজিপির বক্তব্য সম্পর্কে পুলিশ হেডকোয়ার্টার্সের ব্যাখ্যা অবশেষে ময়মনসিংহের সদর সাব-রেজিস্ট্রার বিতর্কিত জাহিদ হাসানের বদলি দুর্গাপুর সীমান্তে বিজিবির অভিযান ভারতীয় কম্বল ও মাদক উদ্ধার সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে উদযাপিত হলো দুর্গাপূজা: স্বরাষ্ট্রমন্ত্রী মমেক হাসপাতালের অনিয়ম অব্যবস্থাপনার প্রতিবাদে ময়মনসিংহ মঞ্চের বিক্ষোভ সমাজে স্বাচ্ছন্দ্যে চলতে পুলিশকে সহযোগিতা করুন : আইজিপি নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ ও খাদ্যশস্য সংরক্ষণে যুক্তরাষ্ট্রের কারিগরি সহায়তা চাইলেন খাদ্যমন্ত্রী মানিকগঞ্জে সড়ক উন্নয়নকাজের উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম সারা দেশে ইউনিয়ন পর্যায়ে ফ্যামিলি ওয়েলবিং সেন্টার করা হবে : স্বাস্থ্যমন্ত্রী দুর্গাপুর-শিবগঞ্জবাসীর ভরসা কাঠের সেতু : নির্মান করে দিচ্ছেন ডেপুটি স্পিকার জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকড: ডিবি চায় ডিভাইস, জামায়াতের উদ্বেগ সাজেকে গুলিবর্ষণ, উদ্ধার ৩ হাজার পর্যটক ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসব, বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি দুর্গাপুরে কমরেড মণি সিংহ মেলার প্রস্তুতি সভা দুর্গাপুর সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় অলিভ অয়েল ও বাঁশ আটক কোকো ১৮ তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সফরের ছবি নিয়ে আপত্তিকর মন্তব্য: এসআরবি-৫-এর অভিযানে আটক একজন ‎মমেক হাসপাতালে ময়লার সাথে কৌশলে নেয়া হচ্ছে চিকিৎসাসামগ্রী ‎ত্রিশাল থানার এসআইসহ তিনজনের বিরুদ্ধে মামলা, বাদীর নিরাপত্তা নিয়ে শঙ্কা! বিবাহিত বনাম অবিবাহিতদের ফুটবল খেলায়, জোড়া খাসি উপহার দিলেন জামাল উদ্দিন মাস্টার ময়মনসিংহে শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী কঠোর নিরাপত্তায় নির্বিঘ্ন প্রতিমা বিসর্জন

দুর্গাপুরে ভারতীয় মদ জব্দ

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি।। আপডেটঃ বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ২:৫৫ অপরাহ্ণ 15 বার পড়া হয়েছে

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় তৈরি মদ জব্দ করেছে থানা পুলিশ। উদ্ধারকৃত এসব মাদকদ্রব্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ৬৩ হাজার টাকা।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দিনগত রাত পৌনে ১১টার দিকে দুর্গাপুর থানাধীন ৬ নম্বর কাকৈরগড়া ইউনিয়নের ঝানজাইল বাজার এলাকার মা-মণি বাস কাউন্টারের পার্শ্ববর্তী খালি জায়গা থেকে এসব মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয়।

দুর্গাপুর থানা সূত্রে জানা যায়, ওইদিন রাতে থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদের দিকনির্দেশনায় এসআই (নি.) রসুল সায়েদী আজাদ, এসআই (নি.) মোস্তাক আহমেদ এবং এএসআই (নি.) সাইফুল ইসলাম ওয়ারেন্ট তামিল ও মাদক উদ্ধার ডিউটিতে নিয়োজিত ছিলেন। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, ঝানজাইল বাজার এলাকায় অবৈধ মাদকদ্রব্য মজুদ করা হয়েছে। তাৎক্ষণিকভাবে পুলিশ দল ওই স্থানে অভিযান চালায়।

অভিযানকালে পুলিশ তল্লাশি চালিয়ে দুটি ট্রাভেল ব্যাগ উদ্ধার করে। প্রথম ব্যাগটি থেকে ১২ বোতল (প্রতিটি ৭৫০ মিলি) ভারতীয় তৈরি ‘এসি ব্ল্যাক’ ব্র্যান্ডের হুইস্কি উদ্ধার করা হয়, যার বাজারমূল্য ৩৬ হাজার টাকা। এছাড়া দ্বিতীয় ব্যাগ থেকে ১৮ বোতল (প্রতিটি ৩৭৫ মিলি) ‘আইস ভদকা’ উদ্ধার করা হয়, যার মূল্য ২৭ হাজার টাকা। জব্দকৃত ৩০ বোতল মদের বাজারমূল্য ৬৩ হাজার টাকা।

অভিযানের সময় আইনগত প্রক্রিয়া অনুসরণ করে পরিত্যক্ত অবস্থায় এসব মাদকের আলামতগুলো জব্দ করা হয় এবং রাতেই থানায় নিয়ে আসা হয়।

এ বিষয়ে দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, প্রাথমিক তদন্তে জব্দকৃত মাদকদ্রব্যের কোনো প্রকৃত মালিক বা দাবিদার পাওয়া যায়নি। তবে এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান তিনি।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ