ঢাকা রাত ১২:২৯, রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
সারা দেশে ইউনিয়ন পর্যায়ে ফ্যামিলি ওয়েলবিং সেন্টার করা হবে : স্বাস্থ্যমন্ত্রী দুর্গাপুর-শিবগঞ্জবাসীর ভরসা কাঠের সেতু : নির্মান করে দিচ্ছেন ডেপুটি স্পিকার জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাকড: ডিবি চায় ডিভাইস, জামায়াতের উদ্বেগ সাজেকে গুলিবর্ষণ, উদ্ধার ৩ হাজার পর্যটক ময়মনসিংহে বিজ্ঞান বিতর্ক উৎসব, বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিলেন রেঞ্জ ডিআইজি দুর্গাপুরে কমরেড মণি সিংহ মেলার প্রস্তুতি সভা দুর্গাপুর সীমান্তে বিজিবির অভিযান, ভারতীয় অলিভ অয়েল ও বাঁশ আটক কোকো ১৮ তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা উদ্বোধন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সফরের ছবি নিয়ে আপত্তিকর মন্তব্য: এসআরবি-৫-এর অভিযানে আটক একজন ‎মমেক হাসপাতালে ময়লার সাথে কৌশলে নেয়া হচ্ছে চিকিৎসাসামগ্রী ‎ত্রিশাল থানার এসআইসহ তিনজনের বিরুদ্ধে মামলা, বাদীর নিরাপত্তা নিয়ে শঙ্কা! বিবাহিত বনাম অবিবাহিতদের ফুটবল খেলায়, জোড়া খাসি উপহার দিলেন জামাল উদ্দিন মাস্টার ময়মনসিংহে শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমী কঠোর নিরাপত্তায় নির্বিঘ্ন প্রতিমা বিসর্জন গৌরীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, ফেসবুকে ভিডিও ভাইরাল ধর্মীয় সম্প্রীতি বজায় ও মেধাভিত্তিক প্রশাসন প্রতিষ্ঠায় বিএনপি সরকার অঙ্গীকারাবদ্ধ: জনপ্রশাসন উপদেষ্টা ‎ভালুকায় শিক্ষকের বাড়িতে ডাকাতি, ২০ লাখ টাকার মালামাল লুট সাংবাদিক আলিফ হত্যায় জড়িত সন্দেহে আরও এক আসামি গ্রেপ্তার ময়মনসিংহে ৪০ শতাংশ জমির ধানক্ষেতে বিষ প্রয়োগের অভিযোগ, প্রাণনাশের হুমকি ‎ময়মনসিংহে বৈঠা-লাঠি হাতে আওয়ামী লীগের বিক্ষোভ সভাপতি মীর বাবুল সম্পাদক আলমগীর হোসেন ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৬, মামলা ৪৯ ধর্ম-বর্ণের ঊর্ধ্বে থেকে সকলকে দেশ গড়ার কাজে এগিয়ে আসতে হবে : ডেপুটি স্পিকার ‎ময়মনসিংহের চর নিলক্ষীয়ায় প্রতিটি পূজামণ্ডপে চেয়ারম্যান পদপ্রার্থী রাসেল গফরগাঁও ও পাগলা থানার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত পুলিশ সুপার মামুন সনাতন ধর্মাবলম্বীদের পাশে রয়েছে সরকার -খাদ্যমন্ত্রী ময়মনসিংহে সাংবাদিকের বাসায় চুরি রাষ্ট্রপতির অনুষ্ঠানে আমন্ত্রণ পেলেন দুর্গাপুরের অভিরুপ ইশরাকের পদত্যাগের পর স্ত্রীর রহস্যজনক পোস্ট স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মিয়ানমার বিষয়ক জাতিসংঘ মহাসচিবের বিশেষ দূতের সৌজন্য সাক্ষাৎ ‎মাদকবিরোধী অভিযান চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীঃ ইশরাক হোসেন এমপি

দুর্গাপুর-শিবগঞ্জবাসীর ভরসা কাঠের সেতু : নির্মান করে দিচ্ছেন ডেপুটি স্পিকার

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি।। আপডেটঃ শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬, ১১:৩৫ অপরাহ্ণ 14 বার পড়া হয়েছে

পাহাড়ের বুকজুড়ে সাদা মাটির (চীনা মাটি) অপরূপ বিস্তার, সোমেশ্বরী নদীর বুকে বয়ে চলা স্বচ্ছ জলধারা, বিস্তীর্ণ বালুচর আর সীমান্তঘেঁষা সবুজ পাহাড়ের হাতছানি। প্রকৃতির এমন অপরুপ সৌন্দর্যে সমৃদ্ধ নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলা। প্রকৃতির এই মায়াবী রূপ দেখতে প্রতিদিনই দেশের বিভিন্ন এলাকা থেকে ছুটে আসেন অসংখ্য ভ্রমণপিপাসু মানুষ।

নদী পারাপারের ভোগান্তি দীর্ঘদিন ধরেই স্থানীয় মানুষের নিত্যদিনের বাস্তবতা। সেই দুর্ভোগ লাঘবের প্রত্যাশায় সোমেশ্বরী নদীর তেরীবাজার ও শিবগঞ্জ ঘাটে জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকারের উদ্যোগ ও সহায়তায় তৃতীয়বারের মতো নির্মিত হচ্ছে কাঠের সেতু।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সোমেশ্বরী নদীর ওপর দিয়ে স্থায়ী সেতু নির্মাণের প্রকল্প ইতোমধ্যে একনেক সভায় অনুমোদন পেয়েছে এবং খুব শিগগিরই দরপত্র (টেন্ডার) আহ্বানের প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে।

নদীর বুকজুড়ে কাঠের সেতু নির্মাণের এ উদ্যোগ ঘিরে স্থানীয় মানুষের মধ্যে তৈরি হয়েছে নতুন প্রত্যাশা। দুই পাড়ের মানুষের যাতায়াত সহজ করা, দৈনন্দিন ভোগান্তি কমানো এবং দুর্গাপুরের পর্যটন সম্ভাবনাকে আরও বিকশিত করার ক্ষেত্রে সেতুগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন এলাকাবাসী। নির্মিত কাঠের সেতু দিয়ে ভারী যানবাহন না চললেও মিনিট্রাক সহ মাইক্রোবাস ও প্রাইভেটকারের মতো যানবাহন চলাচল করতে পারে। অস্থায়ী কাঠের সেতুর পাশাপাশি স্থায়ী সেতু নির্মাণের উদ্যোগ বাস্তবায়িত হলে এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় দীর্ঘমেয়াদি পরিবর্তনের সুযোগ তৈরি হবে।

তেরীবাজার ও শিবগঞ্জ ঘাট দিয়ে চলাচলকারী মানুষের কাছে নদী পারাপার অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থী, ব্যবসায়ী, কর্মজীবী মানুষ, কৃষক ও সাধারণ যাত্রীদের বিভিন্ন প্রয়োজনে নদী পার হতে হয়। কিন্তু নদীর স্রোত, পানির উচ্চতা ও ঋতুভেদে পরিবর্তিত পরিস্থিতির কারণে অনেক সময় চলাচলে ভোগান্তি দেখা দেয়। বিশেষ করে প্রতিকূল আবহাওয়া ও বর্ষা মৌসুমে নদী পারাপার আরও কঠিন হয়ে ওঠে।

এমন দুর্ভোগ লাঘবে জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকারের উদ্যোগ ও সহায়তায় পৌরশহরের তেরীবাজার শিবগঞ্জ ও বিরিশিরি শিবগঞ্জ ঘাটে তৃতীয়বারের মতো কাঠের সেতু নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। নির্মাণকাজ সম্পন্ন হলে নদীর দুই পাড়ের মানুষের যাতায়াতে সাময়িক স্বস্তি ফিরবে এবং দৈনন্দিন চলাচল আরও সহজ হওয়ার পাশাপাশি পর্যটনকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্য, স্থানীয় পরিবহন, আবাসন, খাবারের দোকান ও ক্ষুদ্র উদ্যোক্তাদের অর্থনৈতিক কর্মকাণ্ডেও নতুন সম্ভাবনা সৃষ্টি হতে পারে। পরিকল্পিত যোগাযোগব্যবস্থা গড়ে তোলা হলে দুর্গাপুরের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে আসা পর্যটকগনও আগ্রহ প্রকাশ করবে।

এসএসসি পরীক্ষার্থী ফাহিম বলেন, সামনে আমাদের টেস্ট পরীক্ষা শুরু হবে। শীতের সকালে প্রাইভেট পড়তে শিবগঞ্জ থেকে দুর্গাপুর যেতে হয়। নৌকার জন্য এখন আর আমাদের বসে থাকতে হবে না। দ্রুত পার হয়ে আবার দ্রুতই বাড়িতে চলে আসতে পারবো। আমরা ধন্যবাদ জানাই ব্যারিস্টার কায়সার কামাল স্যারকে।

কাঠেরসেতু নির্মান কাজের সমন্বকায়ী শাহআলম বলেন, সোমেশ্বরীর বুকে ৭৫০ফুট লম্বা নির্মাণাধীন কাঠের সেতু কেবল নদী পারাপারের একটি মাধ্যম নয়, এটি মানুষের দীর্ঘদিনের যোগাযোগ-চাহিদা, পর্যটন বিকাশের প্রত্যাশা এবং দুর্গাপুরের উন্নয়ন সম্ভাবনার সঙ্গে জড়িয়ে থাকা একটি উদ্যোগ।

এই উদ্যোগ বাস্তবায়ন করার জন্য আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের প্রতি। অল্পকিছু দিনের মধ্যেই চালু হবে কাঠের সেতুটি। এবার নিয়ে উনি তিন বছর ধরে সাধারণ মানুষ, ব্যবসায়ী, পর্যটক ও স্থানীয় শিক্ষার্থীদের দুর্ভোগ লাঘবে এই অস্থায়ী কাঠের সেতু নির্মান করে দিচ্ছেন। সেতু থেকে শুধু যানবাহন পারাপারে সামান্য টাকা রাখা হয়। সেতু রক্ষনাবেক্ষন খরচ বাদে লভ্যাংশের সকল টাকাই প্রতিবছর স্থানীয় বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের সংস্কার কাজে ব্যায় করা হয়।

কাঠেরসেতু নির্মানের ফলে নদীর দুই পাড়ের চলাচলকে যুক্ত করার পাশাপাশি স্থানীয় মানুষের জীবনযাত্রা সহজ করা, ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর দুর্গাপুরের পর্যটন সম্ভাবনাকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এলাকাবাসীর প্রত্যাশা, চলমান কাঠের সেতু নির্মাণকাজ যথাযথভাবে সম্পন্ন হবে এবং স্থায়ী সেতু নির্মাণের প্রকল্প দুটির দরপত্র ও পরবর্তী কার্যক্রম দ্রুত এগিয়ে যাবে। দীর্ঘদিনের যোগাযোগ-দুর্ভোগের অবসান ঘটিয়ে সোমেশ্বরীর বুকে স্থায়ী সেতুবন্ধন গড়ে উঠবে এমন স্বপ্নই দেখছেন নদীর দুই পাড়ের মানুষ।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ