ঢাকা রাত ১:০৮, সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
আর্থিক অসচ্ছলতার কারণে কোনো শিশু শিক্ষা থেকে বঞ্চিত হবে না : খাদ্যমন্ত্রী মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স প্রধানমন্ত্রীর: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি ছুটির দিনেও চলছে বিদ্যালয়ে ফ্যান-লাইট, ক্ষুব্ধ স্থানীয়রা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগে, দুর্গাপুরে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন ‎ময়মনসিংহের গফরগাঁওয়ে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুতঃ ঢাকা-ময়মনসিংহ রেলপথে ট্রেন চলাচল বন্ধ ‎ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৬২৯, মামলা ৫০ গুলশানে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ – ছাত্রলীগের মিছিল, গ্রেফতার ২৪ নেতাকর্মীর ১০ দিনের রিমান্ড দুদকে ৪৮ উপসহকারী পরিচালক ও ৩ কোর্ট ইন্সপেক্টর পদে চূড়ান্ত নিয়োগ দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর সরকারি খাদ্যশস্যের মজুত বেড়েছে শিক্ষাপ্রতিষ্ঠান বা কর্মস্থল পরিষ্কার রাখার দায়িত্ব নিতে বললেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে জেলা প্রশাসকের নেতৃত্বে পরিচ্ছন্নতা কার্যক্রম কৃতি শিক্ষার্থীদের মধ্য থেকেই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব তৈরি হবে :ডিএমপি কমিশনার দুর্গাপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা, মশকনিধন অভিযান ও সচেতনতামূলক র‍্যালি খাটের নিচে ‘মদের আড়ৎ’, ৩০ বোতল ভারতীয় মদসহ আটক – ০১ দুর্গাপুরে যুবদলের উদ্যোগে মাদকবিরোধী মানববন্ধন ও বৃক্ষরোপণ কর্মসূচি শেরপুর সীমান্তে বিজিবি কর্তৃক ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ ময়মনসিংহের হালুয়াঘাটে মাছভর্তি মাহিন্দ্রা গাড়ি আটকে লুটের অভিযোগ ছাত্রলীগ ও যুবলীগের, ৪ নেতাকর্মীকে গ্রেফতার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: খাদ্যমন্ত্রী আর্মি মেডিকেল কোর ও আর্মি ডেন্টাল কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত সাক্ষরতার লক্ষ্য দক্ষতা, দক্ষতার লক্ষ্য আত্মনির্ভরতা : প্রধানমন্ত্রী মুক্তাগাছায় পেট্রোলের আগুনে পুড়িয়ে যুবককে হত্যা গফরগাঁওয়ে অবৈধ ভাবে বালু উত্তোলনে ৫ শতাধিক ঘরবাড়ি ব্রহ্মপু্ত্রের গর্ভে বিলীন হওয়ার সম্ভাবনা ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৭৭, মামলা ৪০ দুর্গাপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে প্রশাসনের অভিযান শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ১৬৪ বোতল ভারতীয় মদ জব্দ দায়িত্বে অবহেলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না : খাদ্যমন্ত্রী মাদকমুক্ত যুবসমাজ গড়তে দুর্গাপুরে মিনি ফুটবল টুনার্মেন্ট ময়মনসিংহে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ)আইন বাস্তবায়নে মতবিনিময় সভা

মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স প্রধানমন্ত্রীর: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

স্টাফ রিপোর্টার।। আপডেটঃ সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ণ 18 বার পড়া হয়েছে

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি বলেছেন, মাদক, চাঁদাবাজি, ধর্ষণ ও নারী নির্যাতন- এই চারটি বিষয়ে প্রধানমন্ত্রী জিরো টলারেন্স ঘোষণা করেছেন। এই চারটি বিষয়ে কোনো ছাড় নয়। মাদক একটা পরিবার, সমাজ ও দেশকে ধ্বংস করছে। মাদক নির্মূল করতে হবে। রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা ও জনগণ সকলের সম্মিলিত সহযোগিতায় মাদক চিরতরে নির্মূল করতে হবে।

রবিবার (১৩ সেপ্টেম্বর) শেরপুর জেলার আইনশৃঙ্খলা, উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। শেরপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন।

মন্ত্রী বলেন, বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য একজনই নেতা আছেন, তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান। যিনি দেশকে ভালোবেসে, দেশের গণতন্ত্রের পুনঃরুদ্ধারের জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন।

সরকারি কর্মচারীদের উদ্দেশ্যে তিনি বলেন, একটা জেলায় প্রায় ৭০ ধরনের সরকারি অধিদপ্তর থাকে। যদি ৭০টি অধিদপ্তর একযোগে সাধারণ জনগণের কল্যাণের জন্য কাজ করেন, তবে জনগণের অসুবিধা হওয়ার কথা নয়। আপনারা অতীতের লেজুড়বৃত্তি ভুলে নতুন বাংলাদেশ গড়তে মনস্থির করুন, দায়িত্ববোধ থেকে নিজের উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করুন। আপনারা সরকারি কর্মচারী, সরকারি কোষাগার থেকে বেতন নেন, আপনাদের কাজ জনগণকে সেবা দেওয়া। যদি একটি উপজেলার ইউএনও, ওসি ঠিকমতো নিয়ন্ত্রণ করেন, তবে সে এলাকার আইনশৃঙ্খলা স্বয়ংক্রিয়ভাবে ঠিক থাকবে।

রাজনৈতিক নেতৃবৃন্দকে উদ্দেশ্য করে তিনি বলেন, রাজনীতিবিদগণ চাইলে দেশ অবশ্যই ভালো থাকবে। যদি রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সরকারি কর্মকর্তা একে অপরকে সহযোগিতা করেন, অবশ্যই দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হবে। আপনারা মাদকাসক্ত, সংরক্ষণকারী এবং বিক্রয়কারী ব্যক্তির পক্ষে কোনো তদবির সুপারিশ করবেন না। মাদকের সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড অথবা ৫ কোটি টাকা জরিমানা। সরকার দেশকে মাদকমুক্ত করতে বদ্ধপরিকর। রাজনৈতিক কারণে দেশের স্বার্থ জলাঞ্জলি দেওয়া যাবে না।

তিনি বলেন, সরকার ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, খাল খনন ও পুনঃখনন কর্মসূচি, পাঁচ বছরে পঁচিশ কোটি বৃক্ষরোপনসহ অসংখ্য কর্মসূচি বাস্তবায়ন করছে। সরকার প্রাথমিক শিক্ষায় বই, স্কুল ব্যাগ, মিড ডে মিল, মেয়েদের জন্য স্নাতক পর্যন্ত বিনামূল্যে শিক্ষা গ্রহণ চালু করেছে। কারণ, জাতিগতভাবে আমরা শিক্ষিত হলেই দেশটা এগিয়ে যাবে। কৃষক কার্ডের জন্য প্রত্যেক ইউনিয়নে ডিলার নিয়োগ চলছে। শীঘ্রই সারের সংকট কেটে যাবে।

শেরপুরে সরকারের গৃহীত উন্নয়ন প্রকল্প বিষয়ে তিনি বলেন, ভারতের মেঘালয় রাজ্য হতে আসা পাহাড়ি ঢলে বন্যা প্রতিরোধে গৃহীত প্রকল্প প্রায় চূড়ান্ত পর্যায়ে। এছাড়াও ঝিনাইগাতী উপজেলার মহারশী ও সোমেশ্বরী নদীর বাঁধ নির্মাণ প্রকল্প প্রস্তাব প্রি-একনেক পর্যায়ে রয়েছে। শেরপুরকে পর্যটনমূখী করতে ঝিনাইগাতীতে একটা হোটেল নির্মাণ করা হবে। সকলে মিলে একসাথে কাজ করে অবহেলিত শেরপুরের ভাগ্য পরিবর্তন করা হবে।

এছাড়াও সভায় বিশেষ অতিথি হিসেবে ১৪৫ শেরপুর-৩ আসনের সংসদ সদস্য মোঃ মাহমুদুল হক রুবেল, ১৪৪ শেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ ফাহিম চৌধুরী, ৩১৫ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সানসিলা জেবরিন, পুলিশ সুপার এ.কে.এম জহিরুল ইসলাম এবং জেলা আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ