ঢাকা সকাল ১০:৩২, রবিবার, ১ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
পুলিশ সুপার, ময়মনসিংহ কর্তৃক কোতোয়ালী মডেল থানা পরিদর্শন তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬২ জন গ্রেফতার সাংবাদিক আলিফ হত্যা মামলায় আরও ২ আসামি গ্রেপ্তার ভবিষ্যৎ ফ্যাসিবাদ রোধে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী দুর্গাপুরে বসতঘর থেকে বিপুল পরিমান ভারতীয় পন্য উদ্ধার দুর্গাপুর সীমান্তে পুলিশের অভিযান, ১২টি গরু সহ আটক ২ ‎মুক্তাগাছায় ১২ বছরের শিশুকে বলাৎকারের চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১ নজরুল বর্ষে ময়মনসিংহে লোকজ সাংস্কৃতিক মেলায় পালাগান পরিবেশিত ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৫১.৪৪ শতাংশ ১৯ প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ অবশেষে গীর্জার চুরি যাওয়া ঘন্টা উদ্ধার অপতথ্য রোধে নিয়ন্ত্রণ নীতিমালা ও সচেতনতা জরুরি- ময়মনসিংহে কর্মশালায় মতামত বিমান বাহিনীর নিহত সাবেক পাইলট তাহসিফ সাউরির লাশ ঘিরে হাজারো প্রশ্ন জালিয়াতি করে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস প্রশাসন ক্যাডারে চাকরি ৩ কর্মকর্তা ( তোফাজ্জল-নাহিদা বারিক- রকিবুর) এবার ওএসডি কিসমত সেতু মোড় উদ্বোধন দুর্গাপুরে রানীখং ধর্মপল্লী থেকে ঘন্টা চুরি, থানায় মামলা ‎বিদ্যুৎ সংকটের জন্য আওয়ামী লীগকে দায়ী করে ময়মনসিংহ মহানগর ছাত্রদলের লিফলেট বিতরণ সমাজকল্যাণ মন্ত্রী ও শিক্ষা বিষয়ক কমিটির নেতৃবৃন্দকে প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের ফুলের শুভেচ্ছা দুর্গাপুরে টাকা ধার নিয়ে বিরোধ, তিনজনকে কুপিয়ে-পিটিয়ে জখম, পাঁচজনের বিরুদ্ধে মামলা ময়মনসিংহে সড়ক দুর্ঘটনা মামলার প্রধান আসামি ইকবাল গ্রেপ্তার মব কালচার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিপিএসএর বিবৃতি সবার জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর বিমান চলাচলের টেকসই উন্নয়নে নিরাপত্তা ব্যয় নয়, বরং জাতীয় অগ্রগতির গুরুত্বপূর্ণ বিনিয়োগ: প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ময়মনসিংহে সাংবাদিকের মায়ের সুস্থতায় দেশবাসীর কাছে দোয়ার আবেদন দুর্গাপুরে নানা আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন কুড়িগ্রামে ডিসি ফুড সহ ৪ খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা দুর্গাপুরে ভারতীয় মদ জব্দ সাইবার পুলিশ ইউনিট সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে দুর্গাপুরে প্রতিবাদ সমাবেশ ‎ময়মনসিংহে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্নাঢ্য র‌্যালী ‎ময়মনসিংহে বসতবাড়িতে হামলা-ভাঙচুরের মামলা, শাহিন মীর গ্রেফতার

‎মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড; সমালোচনার মুখে বিতর্কিত কমিটি বাতিল, নতুন কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক।। আপডেটঃ বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৫৮ অপরাহ্ণ 86 বার পড়া হয়েছে

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের লিফটে আগুন লাগার ঘটনায় আগের বিতর্কিত কমিটি বাতিল করে আবারও তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

‎

‎বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. জাকিউল ইসলাম সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

‎

‎ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের ১১ নম্বর লিফটে গত ১৪ সেপ্টেম্বর আনুমানিক সন্ধ্যা সাড়ে ৫ টার সময় আগুনের সুত্রপাত ঘটে। আগুন লাগার প্রকৃত কারণ উদঘাটনের লক্ষ্যে স্মারক নম্বর-মমেকহা/প্রশাঃ/তদন্ত কমিটি/২০২৬/৭৫৬৬ ওই দিন মধ্যরাতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল যা বাতিল করে: নিম্নবর্ণিত চিকিৎসক/কর্মকর্তাগণের সমন্বয়ে তদন্ত কমিটি পুনর্গঠন করা হলো।

‎

‎হাসপাতালের মেডিসিন ইউনিটের প্রধান ও অধ্যাপক  ডা গোলাম রহমান ভূঁইয়াকে সভাপতি করে ৬ সদস্যসের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটিতে সদস্য সচিব করা হয়েছে হাসপাতালের সহকারি পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান। ওই কমিটিকে ৩ কার্য দিবসের মাঝে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশনা দেয়া হয়।

‎

‎এছাড়া কমিটির অন্যান্য সদস্যরা হলেন, হাপাতালের সার্জারি বিভাগের সহযোগী অধঢাপক ডা. মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, ময়মনসিংহ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী, বিক্রয় ও বিতরণ বিভাগ-২ দক্ষিণ প্রকৌশলী সুব্রত রায়, হাসপাতালের ডেন্টাল সার্জন ডা. খন্দকার মুহাম্মদ আনোয়ার হোসেন, ময়মনসিংহ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী।

‎

‎ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান জানান, আগের তদন্ত কমিটি নিয়ে বিতর্ক দেখা দেয়ায় গণপূর্ত অধিদপ্তরের দু’জনকে বাদ দিয়ে নতুন করে ৬ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

‎

‎তিনি আরও বলেন, লিফটে আগুন লাগার ক্ষেত্রে কোনো গাফিলতি ছিল কি না, তদন্ত কমিটি আগুন লাগার সম্ভাব্য কারণ খতিয়ে দেখবে। ঘটনায় কারও গাফিলতি ছিল কি না, থাকলে তা চিহ্নিত করা হবে। পাশাপাশি প্রয়োজনীয় সুপারিশ করা হবে। তদন্তে অন্য কোনো বিষয় উঠে এলে সেগুলোও বিবেচনায় নেওয়া হবে।

‎

‎গত সোমবার সন্ধ্যায় হাসপাতালের নতুন ভবনের ১১ নম্বর লিফটের কন্ট্রোল রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ধোঁয়ায় আচ্ছন্ন ও আতঙ্কিত হয়ে পদদলিত হওয়ার ঘটনায় অন্তত ছয়জনের মৃত্যু এবং ২০ জন আহত হওয়ার খবর ছড়িয়ে পড়ে। পরে প্রশাসনের পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি অসত্য বলে দাবি করেন। এ ঘটনার পর গতকাল মঙ্গলবার হাসপাতাল কর্তৃপক্ষ পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।

‎

‎সুত্র জানায়, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের লিফট রক্ষণাবেক্ষণে গণপূর্ত অধিদপ্তর ও ঠিকাদারি প্রতিষ্ঠান নাঈমা এন্টারপ্রাইজের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতি, ভুয়া ভাউচার, অকেজো এআরডি সিস্টেম এবং অসাধু প্রকৌশলীদের যোগসাজশের অভিযোগ উঠে আসে। প্রতিবেদনে গণপূর্তের নির্বাহী প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের মধ্যে সিন্ডিকেটের অভিযোগও তুলে ধরা হয়। মানহীন যন্ত্রাংশ ব্যবহার ও নিয়মিত তদারকি না করার কারণে লিফটগুলো ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

‎

‎এসব অনিয়মে জড়িত দু’জন প্রকৌশলীকে নিয়ে হাসপাতালের আগুনের ঘটনায় গঠিত তদন্ত কমিটি নিয়ে বিতর্ক দেখা দেয়। অভিযোগের তীর যাদের দিকে, তাদের তদন্ত কমিটিতে রাখায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় নাগরিক সমাজের প্রতিনিধিরা।

‎

‎স্থানীয় নাগরিক নেতা আবুল কালাম আল আজাদ বলেন, যার ব্যর্থতা ও দুর্নীতির কারণে লিফটের যন্ত্রাংশ অকেজো ছিল এবং শর্টসার্কিট থেকে আগুন লেগে এতগুলো প্রাণ গেল, সেই প্রকৌশলীদেরই তদন্ত কমিটিতে রাখা মানে রক্ষককে ভক্ষকের দায়িত্ব দেওয়া। এই কমিটি কখনোই নিরপেক্ষ প্রতিবেদন দেবে না। বরং নিজেদের অপরাধ ঢাকতেই ব্যস্ত থাকবে। আর প্রকৃত কারণ জনগণ জানতে পারবে না।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ