ঢাকা রাত ১২:০৮, রবিবার, ১ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৬২ জন গ্রেফতার সাংবাদিক আলিফ হত্যা মামলায় আরও ২ আসামি গ্রেপ্তার ভবিষ্যৎ ফ্যাসিবাদ রোধে ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন প্রয়োজন: স্বরাষ্ট্রমন্ত্রী দুর্গাপুরে বসতঘর থেকে বিপুল পরিমান ভারতীয় পন্য উদ্ধার দুর্গাপুর সীমান্তে পুলিশের অভিযান, ১২টি গরু সহ আটক ২ ‎মুক্তাগাছায় ১২ বছরের শিশুকে বলাৎকারের চেষ্টার অভিযোগ, গ্রেপ্তার ১ নজরুল বর্ষে ময়মনসিংহে লোকজ সাংস্কৃতিক মেলায় পালাগান পরিবেশিত ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৫১.৪৪ শতাংশ ১৯ প্রতিষ্ঠানে পাশ করেনি কেউ অবশেষে গীর্জার চুরি যাওয়া ঘন্টা উদ্ধার অপতথ্য রোধে নিয়ন্ত্রণ নীতিমালা ও সচেতনতা জরুরি- ময়মনসিংহে কর্মশালায় মতামত বিমান বাহিনীর নিহত সাবেক পাইলট তাহসিফ সাউরির লাশ ঘিরে হাজারো প্রশ্ন জালিয়াতি করে মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস প্রশাসন ক্যাডারে চাকরি ৩ কর্মকর্তা ( তোফাজ্জল-নাহিদা বারিক- রকিবুর) এবার ওএসডি কিসমত সেতু মোড় উদ্বোধন দুর্গাপুরে রানীখং ধর্মপল্লী থেকে ঘন্টা চুরি, থানায় মামলা ‎বিদ্যুৎ সংকটের জন্য আওয়ামী লীগকে দায়ী করে ময়মনসিংহ মহানগর ছাত্রদলের লিফলেট বিতরণ সমাজকল্যাণ মন্ত্রী ও শিক্ষা বিষয়ক কমিটির নেতৃবৃন্দকে প্রতিবন্ধী বিদ্যালয় সমন্বয় পরিষদের ফুলের শুভেচ্ছা দুর্গাপুরে টাকা ধার নিয়ে বিরোধ, তিনজনকে কুপিয়ে-পিটিয়ে জখম, পাঁচজনের বিরুদ্ধে মামলা ময়মনসিংহে সড়ক দুর্ঘটনা মামলার প্রধান আসামি ইকবাল গ্রেপ্তার মব কালচার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিপিএসএর বিবৃতি সবার জন্য নিরাপদ ও পুষ্টিকর খাদ্য নিশ্চিত করতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারের আহ্বান খাদ্যমন্ত্রীর বিমান চলাচলের টেকসই উন্নয়নে নিরাপত্তা ব্যয় নয়, বরং জাতীয় অগ্রগতির গুরুত্বপূর্ণ বিনিয়োগ: প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ময়মনসিংহে সাংবাদিকের মায়ের সুস্থতায় দেশবাসীর কাছে দোয়ার আবেদন দুর্গাপুরে নানা আয়োজনে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন কুড়িগ্রামে ডিসি ফুড সহ ৪ খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে দুদকের মামলা দুর্গাপুরে ভারতীয় মদ জব্দ সাইবার পুলিশ ইউনিট সংক্রান্ত কর্মশালা অনুষ্ঠিত সিপিবির কেন্দ্রীয় কার্যালয়ে হামলার প্রতিবাদে দুর্গাপুরে প্রতিবাদ সমাবেশ ‎ময়মনসিংহে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্নাঢ্য র‌্যালী ‎ময়মনসিংহে বসতবাড়িতে হামলা-ভাঙচুরের মামলা, শাহিন মীর গ্রেফতার দুর্গাপুরে বিপুল পরিমান মাদক উদ্ধার

সাংবাদিক আলিফ হত্যা মামলায় আরও ২ আসামি গ্রেপ্তার

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি।। আপডেটঃ শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ 20 বার পড়া হয়েছে

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকিরের নৃশংস হত্যাকাণ্ডের রেশ কাটেনি এখনো। গত ১৫ অক্টোবর রাতে উতরাইল বাজার-সংলগ্ন তেলুঞ্জিয়া এলাকায় ছয়টি গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়েছিল সাংবাদিক আলিফ ফকিরের বুক। হত্যাকাণ্ডের পর থেকেই থমথমে হয়ে থাকা এই জনপদে অবশেষে তদন্তের জট খুলতে শুরু করেছে। চাঞ্চল্যকর এই হত্যা মামলায় এবার পুলিশের জালে ধরা পড়েছে আরও দুই সন্দেহভাজন। এই নিয়ে চারজনকে আইনের আওতায় আনল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

শনিবার (৩১ অক্টোবর) সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ধনপুর বাজার এলাকায় অভিযান চালায় নেত্রকোনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সেখান থেকেই গ্রেপ্তার করা হয় দুর্গাপুর পৌরসভার মোক্তারপাড়া এলাকার বাসিন্দা ইমরান ইসলাম ওরফে ইমন (২৪) এবং তেরিবাজার এলাকার মো. শেখ সাব্বির আহম্মেদ (২৫) কে। নেত্রকোনা জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ জানান, গত বছরও সাংবাদিক আলিফের ওপর একবার হামলা হয়েছিল। সে সময় দায়ের করা মামলার প্রধান আসামি ছিলেন আজকের গ্রেপ্তার হওয়া ইমন। এবারের হত্যাকাণ্ডের তদন্ত করতে গিয়েও ফের উঠে আসে তার নাম। শুধু আলিফ হত্যাচেষ্টাই নয়, ইমন ও সাব্বির-উভয়ের বিরুদ্ধেই হত্যাসহ নানা অপরাধের একাধিক মামলা রয়েছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতেই তাদের গ্রেপ্তার করা হয়েছে এবং নিবিড় জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডের নেপথ্যের আরও অনেক অজানা তথ্য বেরিয়ে আসবে বলে আশা করছে পুলিশ। এ হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী ও নির্দেশদাতাদের ঘিরে যে রহস্যের জাল তৈরি হয়েছিল, তা ভেদ করতে এবার আরও এক ধাপ এগোলো গোয়েন্দারা।

জেলা পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, সদ্য গ্রেপ্তার হওয়া ইমন ও সাব্বির মূলত হত্যা মামলার প্রধান সন্দেহভাজন তাজুল ইসলামের ঘনিষ্ঠ সহযোগী। খুনের ঘটনায় তাদের প্রত্যক্ষ বা পরোক্ষ সম্পৃক্ততা রয়েছে বলে জোরালো ধারণা করা হচ্ছে। সুনামগঞ্জ থেকে নেত্রকোনায় আনার পর তাদের আদালতে সোপর্দ করে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করা হবে।

গত ১৫ অক্টোবর রাতে পেশাগত দায়িত্ব ও জীবনযুদ্ধে থাকা সাংবাদিক আলিফকে তেলুঞ্জিয়া এলাকায় নির্মমভাবে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। স্বামীকে হারিয়ে দিশেহারা স্ত্রী খাদিজা আক্তার (অনিন্দিতা সাংমা) বাদী হয়ে অজ্ঞাতপরিচয় সাত থেকে আটজনকে আসামি করে দুর্গাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকেই আসামিদের ধরতে তৎপর হয় পুলিশ। এরই ধারাবাহিকতায় গত ১৮ অক্টোবর সাজিবুল ইসলাম ওরফে অপূর্ব এবং ২০ অক্টোবর রাতে আশিকুর রহমান ওরফে প্রাঙ্গণকে গ্রেপ্তার করা হয়।

একের পর এক সহযোগীরা ধরা পড়লেও, সাধারণ মানুষ ও গণমাধ্যমকর্মীদের দৃষ্টি এখন মূলহোতাদের দিকে। রিমান্ডে ইমন ও সাব্বিরের কাছ থেকে কী তথ্য বেরিয়ে আসে এবং কবে নাগাদ মূল সন্দেহভাজনরা পুরোপুরি আইনের আওতায় আসে, এখন সেদিকেই তাকিয়ে আছে দুর্গাপুরবাসী।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ