প্রকাশের সময়: বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ । ৮:৪৩ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

মেধাবী শিক্ষার্থীর পাশে আনন্দ মোহন কলেজের ছাত্রদল নেতা কাউছার

নিজস্ব প্রতিবেদক।।

অনার্স পড়ুয়া সন্তানের পড়ালেখার খরচ চলাতে হিমসিম আনন্দ মোহন কলেজের কর্মচারী। এটা শুনতে পেয়ে এগিয়ে আসেন আনন্দ মোহন কলেজ ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক কাউছার হাসান মিয়াদ। এর প্রেক্ষিতে শিক্ষা উপকরণ উপহার দেন কাউছার।

কাউছার বলেন, তারেক রহমান বলেছেন, “শিক্ষাই জাতির সবচেয়ে বড় শক্তি। কোনো মেধাবী শিক্ষার্থী যেন ঝরে না পড়ে, সে দায়িত্ব আমাদের সবার” আমি শুধু এটাকে ধারন করেছি এবং এমন মানবিক কাজ আমি আমৃত্যু করতে চাই।

শিক্ষার্থীর অভিবাবক কে কাউছার আশ্বস্ত করেন যে,ওর(শিক্ষার্থীর) অনার্সের পড়াকালীন সময়ে যেকোনো সংকট সমাধানে আনন্দ মোহন কলেজ ছাত্রদল পাশে থাকবে, ইনশাআল্লাহ।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন