ঢাকা দুপুর ১২:০৫, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪ ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
তৃতীয়বারের মতো নেত্রকোনা জেলার শ্রেষ্ঠ ওসি দুর্গাপুর থানার শাকের আহমেদ অটোচালকে পুলিশে দিলেন ধর্ষণচেষ্টার শিকার কিশোরী ফুটবলার দুর্গাপুরে প্রথমবারের মতো মহিলা দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত ধানমন্ডিতে ৩৮ লাখ টাকা ডাকাতি: আগ্নেয়াস্ত্র ও লুণ্ঠিত টাকাসহ ৮ ডাকাত গ্রেফতার খাদ্য নিরাপত্তায় নিরাপদ মজুদ ও গুণগত মানকে অগ্রাধিকার দিতে হবে: খাদ্যমন্ত্রী দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত দুর্গাপুরে কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা, সম্মাননা ক্রেস্টের সাথে গাছের চারা উপহার শেরপুরের ঝিনাইগাতীতে পাকা রাস্তা নির্মাণের ফলে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪ দুর্গাপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা ময়মনসিংহে বৃষ্টির সময় খেলছিল দুই শিশু, পরে পুকুরে মিলল মরদেহ বেপরোয়া অটোরিকশার ধাক্কায় জীবনপ্রদীপ নিভে গেল বীরমুক্তিযোদ্ধার ‎ময়মনসিংহে শহীদ জিয়া স্মৃতি পরিষদের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্টের আয়োজন  ফিশিং লিংক পাঠিয়ে মোবাইল ফোনের নিয়ন্ত্রণ নিয়ে ০৯ লাখ টাকা আত্মসাৎ বিশ্ব ইজতেমা শান্তিপূর্ণভাবে আয়োজনে সরকার বদ্ধপরিকর: স্বরাষ্ট্রমন্ত্রী আগামী বছরের বিশ্ব ইজতেমার দুই পর্বের তারিখ ঘোষণা কিডনিতে টিউমার নিয়ে গুরুতর অসুস্থ্য আব্দুল জলিল, অর্থের অভাবে বন্ধ আছে চিকিৎসা স্বাভাবিক জীবনে ফেরাতে সহযোগিতা করছে র‍্যাব: র‍্যাব মহাপরিচালক ‎ময়মনসিংহের পৌর ভূমি অফিসে তথ্য চাওয়ায় এশিয়ান টিভি’র সাংবাদিক লাঞ্ছিত দুর্গাপুরে গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার  পুরস্কার বিতরণ শেরপুরের শ্রীবরদীতে বিজিবি’র অভিযানে ৪ লাখ ৫৯ হাজার টাকার ভারতীয় কসমেটিক্স জব্দ ‎ময়মনসিংহে ১২ ঘন্টার ব্যবধানে সিএনজি চালকদের দুইবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ দুর্গাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু মহাখালী টার্মিনালের অপেক্ষমাণ বাস পূর্বাচল ডিপোতে স্থানান্তরে ডিএমপি ট্রাফিকের অভিযান বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী অনুমোদন পেল নবম জাতীয় পে-স্কেল ‎ময়মনসিংহে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা দুর্গাপুরে ভারতীয় মদ ও ইজিবাইক জব্দ জল সিঁড়ি’ পাঠাগারে,  কাজী নজরুলের প্রয়াণ দিবস পালিত

কৃতি শিক্ষার্থীদের শুধু সংবর্ধনা নয়, সুমানুষ হওয়ার প্রেরণা দিতে হবে: ডেপুটি স্পিকার

স্টাফ রিপোর্টার।। আপডেটঃ রবিবার, ২৩ আগস্ট, ২০২৬, ১:৪৭ পূর্বাহ্ণ 53 বার পড়া হয়েছে

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেছেন, কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি তাদের মাধ্যমে অন্যান্য শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য একটি মোটিভেশন তৈরি করাই এই অনুষ্ঠানের অন্যতম উদ্দেশ্য। ভালো ফলাফল করা শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, কৃতি শিক্ষার্থীদের শুধু সংবর্ধনা নয়, সুমানুষ হওয়ার প্রেরণা দিতে হবে।

২২ আগস্ট শনিবার বিকালে নেত্রকোনার কলমাকান্দা উপজেলা পরিষদ হলরুমে ইবতেদায়ী ৫ম ও দাখিল ৮ম শ্রেণি, জুনিয়র বৃত্তিপ্রাপ্ত এবং এসএসসি, দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, আইনজীবী যাই হও না কেন, সমাজে সুমানুষ হিসাবে নিজেদের গড়ে তুলতে হবে, প্রকৃত মানুষ হতে হবে। শুধুমাত্র এই কলমাকান্দা-দুর্গাপুরের নয়, আগামী দিনের বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে তোমাদের ওপর। ভালোভাবে পড়াশোনা করলে আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবে তোমরা।

ডেপুটি স্পিকার বলেন, একটা কথা মনে রাখতে হবে, আজকে যারা তোমরা এক্সট্রা অর্ডিনারি রেজাল্ট করেছ, তোমাদের কৃতিত্ব অসামান্য। এই কৃতিত্বের অনেকটা ক্রেডিট সম্মানিত শিক্ষক-শিক্ষিকামণ্ডলীর। সেই সাথে আমি অভিভাবকদের অনুরোধ করব, আপনার যদি দুইজন বা তিনজন সন্তান থাকে, তাহলে আজকে আপনার যে সন্তান কৃতিত্ব দেখিয়েছে, আপনার অন্য সন্তানটিও যেন কৃতিত্বের সাথে পড়াশোনা করে ভালো রেজাল্ট করতে পারে, সেই দিকে নজর রাখবেন।

তিনি বলেন, এই যে পড়াশোনার অভ্যাসটা যতক্ষণ পর্যন্ত না থাকবে, ততক্ষণ পর্যন্ত জ্ঞানের ভান্ডার সম্প্রসারিত হতে পারবে না। ভালোভাবে পড়াশোনা করতে হবে। এবং এই পড়াশোনার পরিমাণটা দিনে দিনে বাড়ানোর চেষ্টা করতে হবে। আমি চাই আমাদের এই কলমাকান্দার প্রত্যেকটা ছেলে-মেয়ে আদর্শবান হয়ে জীবনে উন্নতির চরম শিখরে পৌঁছাবে এবং সুনাগরিক হিসাবে বাংলাদেশে তাদের নাগরিক মর্যাদা নিয়ে সারাজীবন বেঁচে থাকবে।

মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, মাদকমুক্ত সমাজ গড়ার জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কলমাকান্দার উন্নয়নের বিষয়ে তিনি বলেন, স্বাধীনতার পর থেকে কলমাকান্দায় যে পরিমাণ উন্নয়ন হওয়ার কথা ছিল, আনফরচুনেটলি তা হয়ে ওঠেনি। কিন্তু আমার প্রতি বিশ্বাস রাখেন, আমি চেষ্টা করছি কলমাকান্দার সামগ্রিক উন্নয়নের জন্য, যেন আপনি আপনার এই কলমাকান্দা নিয়ে গর্ব করতে পারেন।

শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে ডেপুটি স্পিকার বলেন, আমি প্রত্যেকের প্রতি অনুরোধ জানাবো, আপনার স্কুলের ছাত্র-ছাত্রীকে ছাত্র-ছাত্রী হিসেবে না ভেবে নিজের সন্তান হিসেবে ভাবুন। আপনি আপনার সন্তানকে বাড়িতে যেভাবে পড়াবেন, ঠিক তেমনিভাবে সেই চেষ্টাটা স্কুলেও করবেন। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, ক্রেস্ট ও ফুল তুলে দেন ডেপুটি স্পিকার। এ সময় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।

নেত্রকোনা জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন নেত্রকোনা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম। এছাড়াও অনুষ্ঠানে কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় প্রশাসনের কর্মকর্তাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ