ঢাকা , , ,
শিরোনাম:
খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে- খাদ্যমন্ত্রী মানিকগঞ্জ সংস্কারের পর মুক্তিযোদ্ধা শিশু পার্ক উদ্বোধন করলেন খাদ্যমন্ত্রী এবি পার্টির চেয়ারম্যানের গাড়িতে আগুন, নিন্দা ও প্রতিবাদ সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা এ তুফান ভারি, দিতে হবে পাড়ি আগামী শনিবার সশস্ত্র বাহিনী দিবস ‎ময়মনসিংহে সাবেক এমপি’র বাসায়, ইউনিয়ন পরিষদ-যাত্রীবাহী বাসে আগুন, ককটেল সদৃশ বস্তু উদ্ধার ২০৩৪ সালের মধ্যে দক্ষিণ এশিয়ার অ্যাভিয়েশন হাব হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩৭, মামলা ৬০ ‎ফুলবাড়ীয়ায় দুর্বৃত্তের দেয়া আগুনে পুড়লো ইউপি চেয়ারম্যানের কক্ষ গার্মেন্টস কর্মী নুপুরের মৃত্যুর গুজব সম্পূর্ণ ভিত্তিহীন: বিভ্রান্ত না হওয়ার অনুরোধ ডিএমপির ‎ফুলবাড়ীয়ায় প্রকাশ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা দ্রুত সব এমপিকে নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক রাজধানীতে   আ.লীগ নেতাকর্মীদের ধরতে শুরু হচ্ছে চিরুনি অভিযান  ‎ময়মনসিংহ সদর ভূমি অফিসের অফিস সহকারী বিল্লালের বিরুদ্ধে নামজারিতে ২ হাজার টাকা আদায়ের অভিযোগ ‎ ময়মনসিংহে হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন ও এক জনের দশ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত ‎​ভাঙ্গায় থানাসহ সরকারি স্থাপনায় হামলা-ভাঙচুর, ডিবি পুলিশের হাতে আটক শহিদুল ইসলাম আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জিলানি সাহেব, আমার ভাই আপনি: নুসরাত তাবাসসুম পদত্যাগ করলেন কিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুক মানবিক উদ্যোগের পাশাপাশি পুলিশি কার্যক্রম তদারকি, শেরপুরে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি সাবেক মেয়র সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১ জামালপুর জেলায় বিভিন্ন খাদ্য গুদামে লাখ লাখ টাকার বিনিময়ে পোস্টিং : যায় কার পকেটে? দুর্গাপুরে বর্ণিল আয়োজনে উদযাপিত হলো ঐতিহ্যবাহী নবান্ন উৎসব পর্যটন বিকাশে মাস্টারপ্ল্যানের উদ্যোগ, সম্ভাবনাময় স্থান পরিদর্শনে মন্ত্রণালয়ের প্রতিনিধিদল বাংলাদেশ সেনাবাহিনীর সিগন্যালস কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ এবং ৭ম কোর পুনর্মিলনী অনুষ্ঠিত ‎ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা অভিযুক্ত মেহেদী গণপিটুনিতে নিহত নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন ময়মনসিংহে ধর্ষণের অভিযোগে মামলা, আসামিকে গ্রেপ্তারে পুলিশ সুপারের কাছে আবেদন

খাদ্যে ভেজাল প্রতিরোধে আইন যুগোপযোগী ও কঠোর করা হবে- খাদ্যমন্ত্রী

সেলিম মিয়া।। আপডেটঃ শুক্রবার, ২০ নভেম্বর, ২০২৬, ৪:৪২ অপরাহ্ণ 12 বার পড়া হয়েছে

জনস্বার্থ নিশ্চিত করতে দেশের প্রচলিত আইনগুলোকে সময়োপযোগী ও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি। তিনি বলেছেন, খাদ্যে ভেজাল প্রতিরোধে বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগের পাশাপাশি আইন আরও যুগোপযোগী ও কঠোর করা হবে, যাতে কেউ খাদ্যে ভেজাল মেশানোর সাহস না পায়।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মানিকগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলার মাসিক উন্নয়ন ও সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক নাজমুনারা সুলতানা। এতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

খাদ্যমন্ত্রী বলেন, জনগণের কল্যাণ নিশ্চিত করাই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রধান দায়িত্ব। গতানুগতিক দায়িত্ব পালনের পাশাপাশি প্রতিটি দপ্তরকে নিজস্ব কর্মপরিকল্পনা গ্রহণ এবং জনকল্যাণমূলক উন্নয়ন উদ্যোগ বাস্তবায়নে আরও সক্রিয় হতে হবে।
খাদ্যে ভেজাল প্রতিরোধ প্রসঙ্গে তিনি বলেন, বিদ্যমান আইনে পাঁচ বছর কারাদণ্ড অথবা ১০ লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান থাকলেও অসাধু ব্যবসায়ীদের জন্য তা যথেষ্ট প্রতিরোধক না। তাই অপরাধীদের আরও কঠোর শাস্তির আওতায় আনতে আইন যুগোপযোগী ও কার্যকর করা প্রয়োজন। এ ক্ষেত্রে আইনজীবী, প্রশাসন, পুলিশসহ সংশ্লিষ্ট সব দপ্তরকে সমন্বিতভাবে কাজ করতে হবে এবং অপরাধীদের যথাযথ বিচার নিশ্চিত করতে হবে।

জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি ও এলাকাবাসীকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
মানিকগঞ্জের বিসিক শিল্পনগরী প্রসঙ্গে মন্ত্রী বলেন, অব্যবহৃত কারখানা ও সম্ভাবনাময় প্রতিষ্ঠানগুলোর অবস্থা পর্যালোচনা করে পূর্ণাঙ্গ প্রতিবেদন তৈরি করতে হবে। প্রয়োজনে বেসরকারি উদ্যোক্তাদের সম্পৃক্ত করে এসব প্রতিষ্ঠান চালুর উদ্যোগ নিতে হবে, যাতে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান সৃষ্টি হয়।

তিনি আরও বলেন, উন্নয়ন পরিকল্পনায় কর্মসংস্থান সৃষ্টিকে অগ্রাধিকার দিতে হবে। পাশাপাশি সড়ক দুর্ঘটনা, বিশেষ করে মোটরসাইকেল ও সেলফি-সংক্রান্ত দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

জেলার চলমান উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করার নির্দেশ দিয়ে খাদ্যমন্ত্রী বলেন, সামান্য সমস্যার কারণে কোনো প্রকল্প দীর্ঘদিন আটকে রাখা যাবে না। প্রয়োজনে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করে দ্রুত সমস্যার সমাধান করতে হবে।

এর আগে সকালে মানিকগঞ্জ জেলা প্রশাসন কর্তৃক নবনির্মিত ‘মুক্তিযোদ্ধা শিশু পার্ক’ উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি। বিকেলে শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত ‘মুন্নু স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬’-এর উদ্বোধন করেন তিনি। সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে জামিয়া ইসলামিয়া ও মদিনাতুল উলুম মাদ্রাসা ও এতিমখানায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন খাদ্যমন্ত্রী।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ