ঢাকা , , ,
শিরোনাম:
‎ফুলবাড়ীয়ায় প্রকাশ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা দ্রুত সব এমপিকে নিজ এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন আটক রাজধানীতে   আ.লীগ নেতাকর্মীদের ধরতে শুরু হচ্ছে চিরুনি অভিযান  ‎ময়মনসিংহ সদর ভূমি অফিসের অফিস সহকারী বিল্লালের বিরুদ্ধে নামজারিতে ২ হাজার টাকা আদায়ের অভিযোগ ‎ ময়মনসিংহে হত্যা মামলায় এক জনের যাবজ্জীবন ও এক জনের দশ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত ‎​ভাঙ্গায় থানাসহ সরকারি স্থাপনায় হামলা-ভাঙচুর, ডিবি পুলিশের হাতে আটক শহিদুল ইসলাম আওয়ামী লীগ আর বাংলাদেশে রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী জিলানি সাহেব, আমার ভাই আপনি: নুসরাত তাবাসসুম পদত্যাগ করলেন কিশোরগঞ্জ-৩ আসনের এমপি ওসমান ফারুক মানবিক উদ্যোগের পাশাপাশি পুলিশি কার্যক্রম তদারকি, শেরপুরে ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি সাবেক মেয়র সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে এসআরবি-১ জামালপুর জেলায় বিভিন্ন খাদ্য গুদামে লাখ লাখ টাকার বিনিময়ে পোস্টিং : যায় কার পকেটে? দুর্গাপুরে বর্ণিল আয়োজনে উদযাপিত হলো ঐতিহ্যবাহী নবান্ন উৎসব পর্যটন বিকাশে মাস্টারপ্ল্যানের উদ্যোগ, সম্ভাবনাময় স্থান পরিদর্শনে মন্ত্রণালয়ের প্রতিনিধিদল বাংলাদেশ সেনাবাহিনীর সিগন্যালস কোরের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ এবং ৭ম কোর পুনর্মিলনী অনুষ্ঠিত ‎ময়মনসিংহে স্বেচ্ছাসেবক দলের নেতাকে হত্যা অভিযুক্ত মেহেদী গণপিটুনিতে নিহত নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন ময়মনসিংহে ধর্ষণের অভিযোগে মামলা, আসামিকে গ্রেপ্তারে পুলিশ সুপারের কাছে আবেদন টুঙ্গিপাড়ায় মামলার বাদী এসআইকে কুপিয়ে জখম করল আ.লীগ নেতাকর্মীরা গোপালগঞ্জের ডিসি-এসপিকে বদলি ধান-চাল সংগ্রহে অনিয়ম বরদান্ত করা হবে না : খাদ্য মন্ত্রী দুর্গাপুরে জনদুর্ভোগ লাঘবে কাঠের সেতু করে দিলেন ডেপুটি স্পীকার ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫২০, মামলা ৩৯ ভাব তরঙ্গে বাউল গানে মুখরিত জয়নুল উদ্যান ‎সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে ময়মনসিংহে মানববন্ধন রাজধানীর পরিচ্ছন্নতা গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর চলতি মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা: খাদ্যমন্ত্রী দুর্গাপুরে শিক্ষক সমিতির নির্বাচন, সভাপতি বারেক, সম্পাদক হাবুল দুর্গাপুর ‎সীমান্তে বিজিবির অভিযান, ৯৪ বোতল ভারতীয় মদ জব্দ

‎এজাহারে নাম, গ্রেপ্তার নেই

‎ফুলবাড়ীয়ায় প্রকাশ্যে আওয়ামী লীগের নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক।। আপডেটঃ বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৩:৩৯ অপরাহ্ণ 17 বার পড়া হয়েছে

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় এজাহারভুক্ত আসামি হয়েও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা। শুধু প্রকাশ্যে চলাফেরাই নয়, কেউ কেউ দলীয় কার্যক্রম ও শোডাউনেও অংশ নিচ্ছেন। এমনকি আওয়ামী লীগের কয়েকজন নেতা ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালন করে ইউনিয়ন পরিষদের কার্যক্রমও পরিচালনা করছেন বলে অভিযোগ উঠেছে।

‎

‎স্থানীয়দের অভিযোগ, পুলিশের সহযোগিতা ও ম্যানেজ করেই তারা এলাকায় নির্বিঘ্নে চলাফেরা করছেন। এ ঘটনায় জুলাই আন্দোলনে আহত ও সংশ্লিষ্টদের মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে।

‎

‎জানা যায়, উপজেলার এনায়েতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বুলবুল হোসেন, রাধাকানাই ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া শিমুল তরফদার এবং ভবানীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান জবান আলী—তিনজনই ৫ আগস্ট-পরবর্তী হামলার মামলায় এজাহারভুক্ত আসামি। তবে মামলা থাকা সত্ত্বেও তারা ইউপি চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন এবং দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছেন বলে অভিযোগ রয়েছে।

‎

‎এ ছাড়া থানা গেটের সামনে পুলিশি পাহারায় এজাহারভুক্ত আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য খলিলুর রহমান ব্যবসা পরিচালনা করছেন বলেও অভিযোগ উঠেছে।

‎

‎সংশ্লিষ্ট সূত্র জানায়, ৫ আগস্টের পর ফুলবাড়ীয়া থানায় মোট দু’টি মামলা হয়েছে। এসব মামলায় আসামি ৭১০ জন। এর মধ্যে এজাহারভুক্ত আসামি ১১০ জন। বাকি ছয় শতাধিক আসামি অজ্ঞাতনামা। এ পর্যন্ত গ্রেপ্তার হয়েছেন মাত্র ৪০ থেকে ৫০ জন। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে আওয়ামী লীগের উল্লেখযোগ্য কোনো পদধারী নেতা নেই। দু-একজন ইউনিয়ন পর্যায়ের নেতা ছাড়া অধিকাংশই সাধারণ কর্মী বলে দাবি সংশ্লিষ্টদের।

‎

‎পুলিশ বলছে, জুলাই-আগস্টে ছাত্র-জনতার ওপর হামলা ও বিভিন্ন অপরাধে অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। তবে স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের ক্ষেত্রে পুলিশের ভূমিকা রহস্যজনক। আসামিদের কাছ থেকে আর্থিক সুবিধা নিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার এড়িয়ে যাচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

‎

‎ফুলবাড়ীয়া থানার এএসআই ইউনুছ কবিরের বিরুদ্ধে আওয়ামী লীগের পদধারী নেতা, এজাহারভুক্ত ইউপি চেয়ারম্যান ও মাদক কারবারিদের কাছ থেকে নিয়মিত মাসোয়ারা নেওয়ার অভিযোগ করেছেন স্থানীয়রা।

‎

‎অভিযোগ রয়েছে, পুলিশের নিরাপত্তা দেয়ার বিনিময়ে তিনি এসব অর্থ নেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) পৃষ্ঠপোষকতায় আওয়ামী লীগের এসব নেতাকর্মী এলাকায় বীরদর্পে ঘুরে বেড়াচ্ছেন বলেও অভিযোগ রয়েছে। এমনকি ওসি এখন জেলা পুলিশ সুপারের নিয়ন্ত্রণে নেই, রেঞ্জ ডিআইজির নিয়ন্ত্রণে রয়েছেন—এমন অভিযোগও করেছেন কেউ কেউ।

‎

‎ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আখতারুল আলম ফারুক বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের দোসররা এজাহারভুক্ত আসামি হয়েও বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। বিষয়টি প্রশাসনসহ সংশ্লিষ্ট সবাইকে জানিয়েছি। দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছি।’

‎

‎তিনি আরও বলেন, ‘৫ আগস্টের পর থেকে এজাহারভুক্ত আসামিরা প্রকাশ্যে ঘুরলেও পুলিশ তাদের গ্রেপ্তার করছে না। আসামিরা অর্থের বিনিময়ে পুলিশের কর্মকর্তাদের ম্যানেজ করেছেন বলে অভিযোগ রয়েছে। কারও বিরুদ্ধে আসামির তথ্য দেওয়া হলে অভিযানে নামার আগেই পুলিশ তাকে ফোন করে সরে যেতে বলছে। ফুলবাড়ীয়া থানার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য ওসি দায়ী।’

‎

‎ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাশেদুল হাসান বলেন, এজাহার নামীয় কোন আসামি নাই এরা পলাতক আছে, যাদের পাই তাদের গ্রেফতার করতেছি।

‎

‎ময়মনসিংহ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল-মামুন বলেন, এজাহার নামীয় আসামি প্রকাশ্যে নাই, যদি থাকে তাহলে আপনি নামগুলো দেন আজ রাতেই গ্রেফতার করব।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ