সব
বাংলাদেশ শিক্ষক সমিতি দুর্গাপুর উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন দীর্ঘ ৪৬ বছরপর শান্তিপূর্ণ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। এতে আগাঢ় অনির্বান শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক মো. আব্দুল বারেক এবং কাকৈরগড়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক শেখ মোহাম্মদ শফিকুল কবিরহাবুল সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। শনিবার (১৪ নভেম্বর) সুসঙ্গ আদর্শ বিদ্যানিকেতন স্কুলে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, সকাল থেকে বিকাল ৩টা পর্যন্ত অনুষ্ঠিত নির্বাচনে মোট ৩২৪ জন ভোটারের মধ্যে ৩১৪ ভোট কাস্তিংহয়েছে। এর মধ্যে সভাপতি পদে আগাঢ় অনির্বান শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক মো. আব্দুল বারেক ১২৬ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ঝাঞ্জাইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এয়াকুব আলী নওয়াব ১০৩ ভোট পেয়েছেন। অপরদিকে সাদারণ সম্পাদক পদে কাকৈরগড়া উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক শেখ মোহাম্মদ শফিকুল করিব হাবুল ১৮২ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কৃষ্ণেরচর বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক মোহাম্মদ জিন্নাতুল ইসলাম ১২৯ ভোট পেয়েছেন।
সভাপতি পদে অপর দুই প্রার্থী মো. ফজলুল হক ৫৪ ভোট এবং মোহাম্মদ মঞ্জুরুল হক ২৪ ভোট পেয়েছেন। সেইসাথে ২টি ভোট বাতিল হয়েছে বলে জানিয়েছেন রিটার্নিং অফিসার লুৎফুর হায়দার ফকির।
ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত নেতৃবৃন্দকে শিক্ষকরা ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন। এ সময় শিক্ষক সমাজে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত শিক্ষকরা আশা প্রকাশ করেন, নবনির্বাচিত নেতৃত্ব শিক্ষকদের ন্যায্য অধিকার সংরক্ষণ, পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা, সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা এবং শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে কার্যকর ভূমিকা পালন করবেন।
শিক্ষক সমাজের ঐক্য, অধিকার, মর্যাদা ও ন্যায্য দাবি প্রতিষ্ঠার প্রত্যয় নিয়ে নবনির্বাচিত সভাপতি মো. আব্দুল বারেক ও সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ শফিকুল করিব হাবুল কাজ করবেন বলে অঙ্গীকার করেন।
মন্তব্য