ঢাকা , , ,
শিরোনাম:
‎মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি কুষ্টিয়ার দৌলতপুরে মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ : কর্মকর্তা প্রত্যাহার তেজগাঁও খাদ্য গুদামে অনিয়ম: ২১ নম্বর গোডাউনে অতিরিক্ত ৩৫ টন মাল প্রাপ্তি, সিলগালা না করায় প্রশ্ন আ’লীগ আমলে প্রভাবশালী খাদ্য পরিদর্শক মোখলেছকে ইসলামপুর গুদামে পদায়ন নিয়ে সমালোচনা লালবাগে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার দুর্গাপুরে কৃষক বুঝে পেল কৃষক কার্ডের টাকা  ‎ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে আগুন জ্বালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের বিক্ষোভ ‎ময়মনসিংহে শহীদ সাগর স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত ৩জন গ্রেফতার পদ্মা সেতুর টোলপ্লাজায় বৈঠা হাতে আ”লীগ ও ছাত্রলীগের অবরোধ, ককটেল বিস্ফোরণঃ থানার গেট তালা মেরে ভেতরে অবস্থান পুলিশের ‎ময়মনসিংহ কোতোয়ালী পুলিশের টিমকে বিশেষ পুরস্কার দিলেন পুলিশ সুপার ‎সরকারি নিবন্ধন পেল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ ময়মনসিংহে এলবার্ট চৌধুরী গ্রেফতার সদ্য পদোন্নতিপ্রাপ্ত অফিসারগনকে র‌্যাংক ব্যাজ প্রদান করেন ময়মনসিংহ পুলিশ সুপার জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমান কর্তৃক ‘প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান’ পরিদর্শন ডেপুটি স্পিকারের উদ্দ্যেগ : দুর্গাপুরে পর্যটন শিল্পের উন্নয়নে মতবিনিময় সভা শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা-গাজীপুর-নারায়ণগঞ্জে মোতায়েন ৩৪ প্লাটুন বিজিবি শাহজালালে ভেপসহ ৩২ লাখ টাকার পণ্য আটক এসআরইউর বিশেষ অভিযানে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ৬ ‎আধুনিক যন্ত্রের মাধ্যমে ময়মনসিংহ নগরীর সড়ক পরিষ্কার কার্যক্রম তদারকি করলেন প্রশাসক এসআরবির মহাপরিচালকের দায়িত্ব নিলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ সমবায় নেতৃবৃন্দকে দেশের পরিবর্তনে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে: আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ ‎দুর্গাবাড়ী রোড থেকে স্টেশন রোড পর্যন্ত মসিকের উচ্ছেদ অভিযান, অবৈধ ১৫০ দোকান উচ্ছেদ দুর্গাপুরে জাতীয় সমবায় দিবস উদযাপন সাড়ে ৮ লাখ টন আমন ধান-চাল কিনবে সরকার রাজধানীর দক্ষিণ মানিকদীর ইসিবি চত্বর নিউ গিনি প্রপার্টিজের ভেতরে ভাঙচুর ও মারামারি: গ্রেফতার ১৪ নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে: ওয়াহাব আকন্দ এমপি দুর্গাপুরে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ‎আদালতের মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও আসামিরা অধরা! ‎সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের ময়মনসিংহ জেলা শাখার তৃতীয় সভা অনুষ্ঠিত দুর্গাপুরে পুলিশের অভিযানে ভারতীয় ১৭টি গরু সহ গ্রেপ্তার ৫

কুষ্টিয়ার দৌলতপুরে মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ : কর্মকর্তা প্রত্যাহার

স্টাফ রিপোর্টার।। আপডেটঃ বুধবার, ১১ নভেম্বর, ২০২৬, ৮:০৩ অপরাহ্ণ 14 বার পড়া হয়েছে

কুষ্টিয়ায় মৃত চেয়ারম্যানের নামে সরকারি চাল উত্তোলনের নথি, খাদ্যশস্য বিতরণে অনিয়মসহ বিভিন্ন অভিযোগে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা খাদ্যগুদামে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়।

বুধবার (৪ নভেম্বর) দুপুরের দিকে দৌলতপুর উপজেলা খাদ্যগুদামে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সরকারি বিভিন্ন কর্মসূচির খাদ্য বিতরণের নথিপত্র পরীক্ষা করা হয়। এ সময় বেশ কিছু নথিতে কিছুটা অসংগতি পাওয়া যায় বলে জানিয়েছে দুদক।

অভিযানে ফিলিপনগর ইউনিয়নের ভিজিডি কার্ডধারীদের জন্য বরাদ্দ করা চালের মূল নথিতে মৃত চেয়ারম্যানের নাম পেয়েছেন কর্মকর্তারা। তার নামে ১০৭ বস্তা (৩ দশমিক ২১০ মেট্রিক টন) চাল গ্রহণের তথ্য পাওয়া গেছে। তবে প্রাপ্তি স্বীকারপত্রে ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান একরামুল হক স্বাক্ষর পেয়েছেন তারা।

দুদক সূত্রে জানা গেছে, ফিলিপনগর ইউনিয়নের দুস্থ মহিলাদের জন্য বরাদ্দ করা চাল বিতরণ-সংক্রান্ত নথি যাচাই করতে গিয়ে সাবেক মৃত চেয়ারম্যান নইমুদ্দিন সেন্টুর নামে চাল বরাদ্দের তথ্য পাওয়া যায়। নথিতে ১০৭ বস্তা বা ৩ দশমিক ২১০ মেট্রিক টন চাল গত ১৩ অক্টোবর গ্রহণের উল্লেখ রয়েছে। অভিযানে নথিতে সংশ্লিষ্ট ইউনিয়ন চেয়ারম্যানের স্বাক্ষর না থাকায় সংশ্লিষ্ট প্যানেল চেয়ারম্যান একরামুল হককে তলব করে দুদক। পরে বরাদ্দের চাল উত্তোলনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর করতে গিয়ে জটিলতায় পড়েন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান একরামুল হক। অথচ ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর দুর্বৃত্তদের গুলিতে নিহত হন চেয়ারম্যান নঈম উদ্দিন সেন্টু। ফলে তার নামে কিভাবে চাল বরাদ্দ দেখানো হয়েছে তা জানা যায়নি।

প্রায় দুই বছর আগে চেয়ারম্যান সেন্টুর মৃত্যুর পর প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন প্যানেল চেয়ারম্যান একরামুল হক।

এ বিষয়ে ফিলিপনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান একরামুল হক বলেন, দুদকের ডাকে গত মাসের ১৮ তারিখে সরকারি বরাদ্দকৃত ভিডিটি চালের নথিতে স্বাক্ষর করতে গিয়ে তিনি নথিতে মৃত চেয়ারম্যান নঈম উদ্দিন সেন্টুর নাম দেখতে পান। অথচ নথিতে সেন্টুর নাম কীভাবে এলো, সে বিষয়ে তিনি কিছুই জানেন না।

এদিকে দুদকের কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বুলবুল আহমেদের নেতৃত্বে বুধবার বেলা সোয়া ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত খাদ্যগুদামে অভিযান পরিচালিত হয়। এ সময় সরকারি বিভিন্ন কর্মসূচির আওতায় খাদ্যশস্য বিতরণ, মজুত ও সংরক্ষণসংক্রান্ত নথিপত্র পরীক্ষা করেন কর্মকর্তারা।

এর আগে খাদ্যগুদামে চাল বিতরণে অনিয়মের অভিযোগ নিয়ে মঙ্গলবার ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজাকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়।

কুষ্টিয়া জেলা খাদ্য কর্মকর্তা আল ওয়াজিউর রহমান বলেন, বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে সেলিম রেজাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তদন্ত করে তার বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে দুর্নীতি দমন কমিশন (দুদক) কুষ্টিয়া সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক বুলবুল আহমেদ বলেন, বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে দৌলতপুর উপজেলা খাদ্যগুদামের বিভিন্ন বিষয় নিয়ে তদন্ত করা হয়েছে। নথিপত্র যাচাইয়ের সময় বেশ কিছু অসংগতি পাওয়া গেছে।

তিনি আরও বলেন, ফিলিপনগর ইউনিয়নের ভিজিডি কার্ডধারীদের জন্য বরাদ্দ করা চালের মূল নথিতে মৃত চেয়ারম্যানের নাম পাওয়া গেছে। তবে, প্রাপ্তি স্বীকারপত্রে প্যানেল চেয়ারম্যানের স্বাক্ষরে বরাদ্দের চাল নিয়ে গেছেন আরেকজন। এসব বিষয়কে মাথায় রেখে অন্য সব বিষয়ে তদন্ত করছি।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ