সব
ময়মনসিংহ জেলা জেলায় কর্মরত থাকাকালীন পুলিশ পরিদর্শক থেকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র্যাংক ব্যাজ পরিয়ে দেন ময়মনসিংহ পুলিশ সুপার।
ময়মনসিংহ জেলা পুলিশের পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে আজ সোমবার (৯ নভেম্বর-২০২৬) দুপুরে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) থেকে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত দুই কর্মকর্তাকে র্যাংক ব্যাজ পরিয়ে দেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তারা হলেন—পিএসএম মোস্তাছিনুর রহমান, পিপিএম-সেবা এবং জনাব খান মোহাঃ হাসান মোস্তফা।
এ সময় পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান সদ্য পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের নতুন কর্মজীবনের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের র্যাংক ব্যাজ পরিয়ে দেওয়ার সময় উপস্থিত ছিলেন, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং পরিবারের সদস্যবৃন্দ।
মন্তব্য