ঢাকা রাত ১০:১৫, শনিবার, ৭ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
৭ বছরের চাকরিতেই অঢেল সম্পদের মালিক গণপুর্তের রেজাউল করিম ময়মনসিংহে আওয়ামী সন্ত্রাসী শাহীনের মটর ঘর থেকে চোরাই মালামাল উদ্ধার! নেপথ্যে কারা? পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা জামালপুর জেলার এলএসডি গুলোতে নিম্ন মানের খাদ্য শষ্য মওজুদের অভিযোগ ছোটদের আবদার পূরণে ফুটবল উপহার দিলেন মেম্বার পদপ্রার্থী মাসউদুর রহমান ফকির অনলাইন জুয়ার এজেন্ট সিম ভাড়া দেওয়ার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে সিআইডি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে প্রস্তুতি সভা উৎসবমুখর আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন দুদকে নতুন দুই মহাপরিচালক নিয়োগ, বদলি দুই কর্মকর্তা ধীরগতি ও অপরিকল্পিতভাবে পুরাতন ব্রহ্মপুত্র নদ খনন, বালু বাণিজ্য ও দখলের প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ আমরা জুলাই যোদ্ধা সংগঠনের প্রধান উপদেষ্টা ‎হলেন বাবলু এমপি ‎ বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি’ পেল ১৫৫ কৃতী শিক্ষার্থী ময়মনসিংহে রেলের জায়গায় বহুতল ভবন, নির্মাণকাজ বন্ধের নির্দেশ ‎ময়মনসিংহে কবে বন্ধ হবে নারী বেচাকেনা! দায় কার? ময়মনসিংহ থিয়েটার এসোসিয়েশনের নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণা ময়মনসিংহে বাপ বেটির লড়াই; থানায় অভিযোগ জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ এর রাউন্ড অব সিক্সটিন এর বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল: স্বরাষ্ট্রমন্ত্রী দুর্গাপুরে দ্বিতীয় ধাপে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু পিডব্লিউডি প্রকৌশলী রফিকুজ্জামানের বিরুদ্ধে ১১৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগ কর্তব্যরত অবস্থায় আহত পুলিশ সদস্যকে দেখতে হাসপাতালে ডিএমপি কমিশনার পর্যটকদের নিরাপত্তায় ডেপুটি স্পিকারের প্রচেষ্টায় নির্মিত হচ্ছে পুলিশ তদন্তকেন্দ্র ডেপুটি স্পিকারের প্রচেষ্টায়, এগোচ্ছে জারিয়া-দুর্গাপুর রেললাইন প্রকল্প ঐতিহাসিক তেলিখালী যুদ্ধ দিবস-২০২৬ পালন সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয় এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন কাভার্ড ভ্যানের মালামাল চুরি, সিআইডির অভিযানে গ্রেপ্তার ১ তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী গ্রেফতার টঙ্গী বিসিক এলাকায় মোড়ে মোড়ে বিএনপির অবস্থান, সতর্ক প্রহরায় শৃঙ্খলা বাহিনী

৭ বছরের চাকরিতেই অঢেল সম্পদের মালিক গণপুর্তের রেজাউল করিম

সেলিম মিয়া।। আপডেটঃ শনিবার, ৭ নভেম্বর, ২০২৬, ১০:০৫ অপরাহ্ণ 7 বার পড়া হয়েছে

২০১৮ সালে সহকারী প্রকৌশলী হিসেবে কর্মজীবন শুরু। তার বাড়ি ফরিদপুর জেলার সদরপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব শ্যামপুর গ্রামের বাসিন্দা। তিনি ছাত্রলীগ কোটায় চাকরিতে যোগদান করেছিলেন। অভিযোগ রয়েছে, ছাত্র রাজনীতির প্রভাব ও দলীয় পরিচয় ব্যবহার করে তিনি বিগত ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের একাধিক মন্ত্রী, সংসদ সদস্য ও শীর্ষ রাজনৈতিক নেতাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। এই রাজনৈতিক ক্ষমতার দাপটে তিনি স্বল্প সময়ে অঢেল অর্থ ও ক্ষমতার মালিক হয়ে ওঠেন এবং নিজের বিরুদ্ধে ওঠা অনিয়মের নানা অভিযোগ ধামাচাপা দেন।

রাজনৈতিক পটপরিবর্তন ও বহাল তবিয়তে থাকা কর্মকর্তা: ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক প্রেক্ষাপট বদলালেও গণপূর্ত অধিদপ্তরের অনেক প্রভাবশালী কর্মকর্তা ভোল পাল্টে স্বপদে বহাল রয়েছেন। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ এই অধিদপ্তরে বিগত সরকারের আমলে শক্তিশালী সিন্ডিকেটের মাধ্যমে বিপুল পরিমাণ সরকারি অর্থ লোপাট করা হয়, যার অন্যতম প্রভাবশালী সদস্য ছিলেন রেজাউল করিম। দুই দফা সরকার পরিবর্তন হলেও শেখ পরিবারের ঘনিষ্ঠ ও দুর্নীতিবাজ হিসেবে পরিচিত এই চক্রের সদস্যরা এখনো নিজেদের প্রভাব টিকিয়ে রেখেছেন। সম্প্রতি লটারির মাধ্যমে গণপূর্তের উপ-বিভাগীয় প্রকৌশলীদের বদলি করা হলে রেজাউল করিম ময়মনসিংহে বদলি হন।

বিলাসিতা ও নামে-বেনামে অর্জিত অঢেল সম্পদ: ষষ্ঠ গ্রেডের একজন কর্মকর্তা হিসেবে মাত্র ৭ বছরের চাকরি জীবনে বৈধ আয়ে অঢেল সম্পদের মালিক হওয়া অসম্ভব হলেও রেজাউল করিম গড়ে তুলেছেন বিলাসবহুল জীবনযাপন। ভাঙা টিনের ঘরে বেড়ে ওঠা রেজাউল চাকরি পাওয়ার পরপরই গ্রামে নির্মাণ করেছেন এক আলিশান ডুপ্লেক্স বাড়ি। অনুসন্ধানে জানা যায়, রাজধানীর আফতাবনগরের ই-ব্লকের ১৭/১৯ নম্বরের একটি ভবনের ‘বি/২’ নম্বর ফ্ল্যাটে তিনি বাস করেন, যার বর্তমান বাজারমূল্য কয়েক কোটি টাকা। ওই ভবনের মালিকদের তালিকায় তাঁর নাম রয়েছে এবং তিনি ব্যবহার করেন প্রায় কোটি টাকা মূল্যের ব্যক্তিগত গাড়ি। এছাড়া রাজধানীসহ ফরিদপুর সদর, সদরপুর উপজেলা এবং তাঁর শ্বশুরবাড়ি কুমিল্লার দেবিদ্বারে বিপুল পরিমাণ জমি, প্লট ও ফ্ল্যাট রয়েছে বলে নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে।

স্বজনদের নামে সম্পদ হস্তান্তর ও ব্যাংক লেনদেন: আইন প্রয়োগকারী সংস্থার নজর এড়াতে রেজাউল করিম তাঁর অর্জিত অধিকাংশ স্থাবর ও অস্থাবর সম্পত্তি নিজের বাবা মোমিন মোল্লা, মা আনোয়ারা বেগম, স্ত্রী ফারহানা সুলতানা, শ্বশুর সুলতান আহমেদ, শাশুড়ি ফেরদৌসী আহমেদ, সন্তান ও অন্যান্য আত্মীয়স্বজনের নামে-বেনামে ক্রয় করেছেন। অভিযোগে বিশেষভাবে উল্লেখ করা হয়, উল্লিখিত ব্যক্তিদের জাতীয় পরিচয়পত্র (ঘওউ) ধরে সম্পদের বিবরণী ও ব্যাংকিং লেনদেন যাচাই করলে দুর্নীতির প্রকৃত সত্য উন্মোচিত হবে। একই সাথে পরিবারের সদস্যদের নামে একাধিক ব্যাংক হিসাবে বিপুল পরিমাণ নগদ অর্থ জমা রাখা হয়েছে বলেও জানা গেছে। গণমাধ্যম সূত্রে দাবি করা হয়েছে, রেজাউল করিমের অতীত কর্মস্থলের যাবতীয় নথি ও ফাইলপত্র সঠিকভাবে তদন্ত করলেই তাঁর সমস্ত অনিয়ম ও অর্থ আত্মসাতের প্রমাণ পাওয়া সম্ভব।

উত্থাপিত দুর্নীতির সার্বিক অভিযোগের বিষয়ে গণমাধ্যমের পক্ষ থেকে প্রতিক্রিয়া জানতে প্রকৌশলী মো. রেজাউল করিমের ব্যক্তিগত মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি। পরবর্তীতে তাৎক্ষণিক যোগাযোগের মাধ্যম হোয়াটসঅ্যাপে অভিযোগের বিবরণ পাঠিয়ে প্রতিক্রিয়া চাওয়া হলেও তাঁর পক্ষ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ