সব
রাজধানী ঢাকার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে সংশ্লিষ্ট কমিটির কাজের অগ্রগতি পর্যালোচনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রমে আরও গতি আনা এবং উদ্যোগগুলো কার্যকরভাবে বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন তিনি।
শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে এ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আব্দুস সাত্তার, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলীসহ সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় ঢাকা শহরের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার জন্য গঠিত কমিটির বিভিন্ন উদ্যোগ, এ পর্যন্ত বাস্তবায়িত কর্মসূচি এবং সর্বশেষ অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
এ সময় রাজধানীর বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, সড়ক ও বিভিন্ন জনপরিসর পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং নগরবাসীর জন্য স্বাস্থ্যকর ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার বিষয়গুলো গুরুত্ব পায়।
এসব লক্ষ্য বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো এবং চলমান কার্যক্রম আরও কার্যকরভাবে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।
মন্তব্য