সব
ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানায় বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার আসামিকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন মামলার বাদী।
এ বিষয়ে তিনি ময়মনসিংহের পুলিশ সুপার বরাবর লিখিত আবেদন করেছেন তিনি।
আবেদন সূত্রে জানা যায়, ফুলবাড়ীয়া মধ্যপাড়া এলাকার বাসিন্দা ভুক্তভোগী নারীকে মোঃ মুছা মিয়া (৪০), পিতা-মৃত আহমেদ আলী, বিভিন্ন সময়ে তাঁকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক শারীরিক নির্যাতন ও ধর্ষণ করেন। পরবর্তীতে বিয়ের আশ্বাস দিয়ে তাঁকে বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন ও চাপ সৃষ্টি করেন বলেও অভিযোগ করেন তিনি।
এ ঘটনায় ভুক্তভোগী নারী কোতোয়ালি মডেল থানায় ১৩ নভেম্বর ২০২৬ তারিখে মামলা নং-৪৯ দায়ের করেন। মামলায় অভিযুক্ত হিসেবে মোঃ মুছা মিয়া ওরফে মুহুরীকে উল্লেখ করা হয়েছে।
পুলিশ সুপার বরাবর দেওয়া আবেদনে বাদী উল্লেখ করেন, অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করা না হলে তিনি আত্মগোপন করতে পারেন। পাশাপাশি বাদী ও তাঁর পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন কিংবা ক্ষতিসাধনের আশঙ্কাও প্রকাশ করেন তিনি।
আবেদনে মামলাটি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার, সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশকে নির্দেশনা দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবিও জানিয়েছেন বাদী।
মন্তব্য