সব
ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার সীমান্তবর্তী গোবরাকুড়া স্থলবন্দর ও তেলিখালী এলাকা পরিদর্শন করেছেন ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।
রবিবার (২২ নভেম্বর) তিনি হালুয়াঘাটের গোবরাকুড়া স্থলবন্দর ও তেলিখালী সীমান্ত এলাকা পরিদর্শন করেন। এ সময় তেলিখালী ও গোবরাকুড়া বিজিবি ক্যাম্পের (বিওপি) দায়িত্বে থাকা বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।
পরবর্তীতে তিনি গোবরাকুড়া থেকে তেলিখালী সীমান্ত সড়কে পুলিশের টহল কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
এ সময় ময়মনসিংহ জেলার পুলিশ সুপারসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মন্তব্য