ঢাকা দুপুর ১২:১৪, শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
গফরগাঁওয়ে   ছেলেকে বেঁধে রেখে মাকে দলবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ দুর্গাপুরে বিজিবির মাদক বিরোধী অভিযানে ৪০ বোতল বিদেশী মদ উদ্ধার কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যের পরিবারকে আর্থিক অনুদান দিলেন আইজিপি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হলেন হাফিজুল্লাহ খান সাভারে এসআই আলতাফ হোসেন হত্যা: জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর গুলশান-ধানমণ্ডি- নিকেতন লেকের দূষণ রোধে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর রেঞ্জ ডিআইজি”র সাথে এসআরবি-১৪, ময়মনসিংহের নবাগত অধিনায়কের এর সৌজন্য সাক্ষাৎ মমেক হাসপাতালে আগুনে মৃত্যু নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন অপরাধমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠনে ক্রাইম রিপোর্টারদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর ‎মমেক হাসপাতালে অগ্নিকাণ্ড; সমালোচনার মুখে বিতর্কিত কমিটি বাতিল, নতুন কমিটি গঠন বিমানবন্দর থেকে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার সাবেক অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ সাময়িক বরখাস্ত অনলাইন বেটিং (জুয়া) ও অবৈধ অর্থপাচার চক্রের আরও ২ সদস্য গ্রেফতার করেছে সিআইডি চোরাই গরুর রাখার খবরে চেয়ারম্যান প্রার্থীর বাড়িতে বিজিবির হানা।গরু জব্দে বিজিবিকে বাঁধা ও মারমুখি আচরণ। টাঙ্গাইল জেলায় ঢাকা বিভাগীয় কমিশনারের সরকারি সফর সম্পন্ন হাটহাজারীতে ফিল্ড ফায়ারিং অনুশীলনে শহিদ সেনাসদস্যদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে আগুন, মৃত্যুর সংখ্যা নিয়ে ধুম্রজাল ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পর পর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা- স্বরাষ্ট্রমন্ত্রী মাদক ও কিশোর অপরাধ থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে খেলাধুলার বিকল্প নেই: ডিসি ময়মনসিংহ নজরুল বর্ষ উপলক্ষে দুর্গাপুরে চারদিন ব্যাপি প্রতিযোগিতার উদ্বোধন নিরাপদ খাদ্য নিশ্চিতে সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে- খাদ্যমন্ত্রী ‎ময়মনসিংহে বালুবাহী ডাম্পট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে  নিহত ২ শেরপুরের ঝিনাইগাতী সীমান্তে ২৭৩ বোতল ভারতীয় মদ জব্দ আমদানিনির্ভরতা কমিয়ে কৃষি উৎপাদন বাড়ানোর তাগিদ প্রধানমন্ত্রীর ধান সংগ্রহে জালিয়াতি: নেত্রকোনায়  জেলা খাদ্য নিয়ন্ত্রক বদলি, এলএসডি ইনচার্জ বরখাস্ত  আর্থিক অসচ্ছলতার কারণে কোনো শিশু শিক্ষা থেকে বঞ্চিত হবে না : খাদ্যমন্ত্রী মাদক ও চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স প্রধানমন্ত্রীর: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী সাইবার অপরাধ মোকাবেলায় পুলিশ সদস্যদের দক্ষতা ও সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি ছুটির দিনেও চলছে বিদ্যালয়ে ফ্যান-লাইট, ক্ষুব্ধ স্থানীয়রা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির অভিযোগে, দুর্গাপুরে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন

কোটালীপাড়ায় সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ৪ দফা দাবিতে স্ত্রীর সংবাদ সম্মেলন

গোপালগঞ্জ প্রতিনিধি।। আপডেটঃ শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ১২:২৩ অপরাহ্ণ 244 বার পড়া হয়েছে

দৈনিক ভোরের আলো পত্রিকার গোপালগঞ্জ জেলা প্রতিনিধি ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ’-এর কোটালীপাড়া উপজেলা শাখার সহসভাপতি কালাম তালুকদারের ওপর ছাত্রদল নেতাদের হামলার ঘটনার বিচার চেয়ে সংবাদ সম্মেলন করেছেন তার স্ত্রী মিনু খানম।

এ সময় তিনি সরকারের কাছে ৪ দফা দাবি জানান এবং দ্রুত বিচার ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান।

বুধবার (১৮ মার্চ) সকালে কোটালীপাড়া সাংবাদিক ফোরাম কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মিনু খানম।

তিনি বলেন, “সাংবাদিক কালাম তালুকদারের ওপর হামলার বিষয়টি আপনারা জনসম্মুখে তুলে ধরেছেন, এজন্য আমি ও আমার পরিবার কৃতজ্ঞ। তবে এখনো পর্যন্ত কোনো কার্যকর আইনি পদক্ষেপ না নেওয়ায় আমরা চরম উদ্বিগ্ন ও হতাশ।”

সংবাদ সম্মেলনে তিনি চার দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—
১. কোটালীপাড়া থানায় দেওয়া অভিযোগ দ্রুত এফআইআর হিসেবে গ্রহণ করতে হবে।
২. হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করতে হবে।
৩. গ্রেপ্তারের ১৫ দিনের মধ্যে আদালতে অভিযোগপত্র জমা দিতে হবে।
৪. কোটালীপাড়াসহ সারাদেশে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করে একটি বিশেষ হটলাইন চালু করতে হবে।

লিখিত বক্তব্যে জানা যায়, গত ১২ মার্চ উপজেলা প্রশাসনের আয়োজনে স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভার সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন কোটালীপাড়া সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের আলো পত্রিকার সাংবাদিক কালাম তালুকদার।

সভা চলাকালে তিনি কক্ষ থেকে বের হলে উপজেলা ছাত্রদলের আহ্বায়ক লালন শেখ, সদস্য সচিব নিলয় হাওলাদার মোস্তফা এবং ধারাবাশাইল সরকারি আদর্শ কলেজ ছাত্রদলের সভাপতি হামিম বিশ্বাসসহ ১০-১২ জন তাকে অতর্কিতভাবে মারধর করে। হামলাকারীরা তাকে টেনে-হিঁচড়ে নিচতলায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। এতে তিনি গুরুতর আহত হন এবং পরে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার সাত দিন পেরিয়ে গেলেও এখনো কোনো আইনি ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সাংবাদিকরা। সরকারি দপ্তরের ভেতরে এমন ঘটনার পরও প্রশাসনের নিষ্ক্রিয়তায় সাংবাদিক মহল ও সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।

সাংবাদিক কালাম তালুকদারের উপর হামলার সময় উপজেলা বিএনপির শীর্ষ নেতারা সভাকক্ষে উপস্থিত থাকলেও বাইরে প্রকাশ্যে এই হামলার ঘটনা ঘটে। পরবর্তীতে অভিযুক্তদের বিরুদ্ধে দলীয়ভাবেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে।

এ বিষয়ে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আহমেদ আবু জাফর কঠোর প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেন,“সরকারি দপ্তরের ভেতরে একজন সাংবাদিকের ওপর প্রকাশ্যে হামলা শুধু নিন্দনীয় নয়, এটি রাষ্ট্রীয় শৃঙ্খলার ওপর সরাসরি আঘাত।

উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় হলো উপজেলা প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও নিরাপদ স্থান। সেই জায়গাতেই যদি একজন সাংবাদিক নিরাপত্তা না পান, তাহলে দেশের অন্য কোথাও সাংবাদিকদের নিরাপত্তা কীভাবে নিশ্চিত হবে?”

তিনি আরও বলেন,“ঘটনার পর ভুক্তভোগী সাংবাদিক অভিযোগ করলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো দৃশ্যমান আইনি ব্যবস্থা না নেওয়া চরম দায়িত্বহীনতা ও গাফিলতির শামিল। এ ধরনের নিষ্ক্রিয়তা অপরাধীদের আরও উৎসাহিত করে এবং আইনের শাসনের প্রতি মানুষের আস্থা নষ্ট করে। অবিলম্বে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না করলে সাংবাদিক সমাজ কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।”
এ ঘটনায় জেলার কর্মরত সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত বিচার ও দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ