ঢাকা রাত ১০:২৮, শনিবার, ৮ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
দুদকের নতুন চেয়ারম্যান-কমিশনার বাছাইয়ের  চূড়ান্ত পর্যায়ে যারা হালুয়াঘাট-ধোবাউড়ায় ভারতীয় অবৈধ পণ্য আমদানিকারক কে এই গরু আলম? উসকানিমূলক অপপ্রচার নিয়ে পুলিশের সতর্কবার্তা বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে সমানভাবে তল্লাশির নির্দেশ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক ৫৭ লাখ টাকার জাল নোটসহ একজনকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ দুর্গাপুরে ৪০ বোতল ভারতীয় মদসহ আটক ২ একযোগে ৪ মন্ত্রণালয়ে নতুন সচিব, ২ জনের পদোন্নতি দুর্গাপুরে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৬ জন গ্রেফতার, মামলা ৫৭ সিআইডি প্রধানের সঙ্গে ইতালিয়ান স্টেট পুলিশ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ শ্রীবরদীতে রহস্যজনকভাবে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের শেরপুরের সীমান্তে বিজিবির অভিযানে প্রায় কোটি টাকার ভারতীয় ওষুধ জব্দ জুলাই গণঅভ্যুত্থানের অপরাধীদের বিচার বাংলাদেশে হবে-নান্দাইলে তথ্য প্রতিমন্ত্রী ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত জুলাই স্মৃতি জাদুঘর হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার ডিসেম্বরের মধ্যে কৃষকের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর জুলাই-আগষ্ট আন্দোলনে শহীদদের স্মরণে : স্পীকারের বৃক্ষরোপণ কর্মসূচি ময়মনসিংহ সিটির প্রান্তিক ১২টি ওয়ার্ডের নাগরিক সেবা-সুবিধা ও উন্নয়ন কার্যক্রম দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ ১৫ টাকা কেজির চাল পাচ্ছেন ৫৫ লাখ কার্ডধারী: খাদ্য মন্ত্রণালয় বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতি পরিচ্ছন্নতাই হোক নাগরিক সংস্কৃতিঃ ক্লিন ময়মনসিংহ  অভিযানে দাপুনিয়া বাজারে ঝাড়ু হাতে ইউএনও  মানুষের সেবার পথে বাধা কেন? ফুলবাড়ীয়ায় এলাকাবাসীর ক্ষোভ দুর্গাপুরে ফল উৎসব অনুষ্ঠিত দুর্গাপুরে ৬৩ বোতল ভারতীয় মদসহ আটক ২ পুলিশকে হতে হবে জনগণের অকৃত্রিম বন্ধু ও নিরাপত্তার প্রতীক: স্বরাষ্ট্রমন্ত্রী শেরপুরের ঝিনাইগাতী থানাকে পিকআপ ভ্যান উপহার দিলেন সুপারিশপ্রাপ্ত বিসিএস কর্মকর্তাসহ ৩ সরকারি চাকরিজীবী সিআইডির হাতে গ্রেফতার  মাদক, জুয়া ও সন্ত্রাসমুক্ত মডেল ইউনিয়ন গড়ার প্রত্যয়ে আব্দুর রাজ্জাক মিলনের সমর্থনে মতবিনিময় ও দোয়া অনুষ্ঠিত

দুর্গাপুরে পিআইবির ৩ দিনব্যাপী সাংবাদিক প্রশিক্ষণের উদ্বোধন

দুর্গাপুর(নেত্রকোনা) প্রতিনিধি।। আপডেটঃ বুধবার, ২২ জুলাই, ২০২৬, ১১:০৫ অপরাহ্ণ 49 বার পড়া হয়েছে

নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘মাল্টিমিডিয়া, ফ্যাক্ট চেক ও এআই’ বিষয়ক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুরো বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমি হলরুমে এই কর্মশালার উদ্বোধন করা হয়। চলতি মাসের ২২ থেকে ২৪ জুলাই পর্যন্ত চলমান এ প্রশিক্ষণের আয়োজন করেছে প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফ এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান।

এতে আরো উপস্থিত ছিলেন, নেত্রকোনার পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম,উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ সাদাত, বিরিশিরি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কালচারাল একাডেমির পরিচালক অঞ্জন কুমার চিসাম,পিআইবির প্রশিক্ষক সাহানোয়ার সাইদ শাহীন, বুম বাংলাদেশের ফ্যাক্টচেকার ও এ আই বিশেষজ্ঞ আলী আকবর, এবং । অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার কায়সার কামাল সাংবাদিকতার মর্যাদা ও পেশাদারিত্ব নিয়ে খোলামেলা আলোচনা করেন। পুলিশ সুপারের বক্তব্যের সূত্র ধরে তিনি বলেন, সাংবাদিকতা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ এবং এটি একটি মহান পেশা। এই পেশার একজন সদস্য হিসেবে সাংবাদিকদের সবার আগে নিজেদের আত্মসম্মানবোধ বজায় রাখতে হবে। তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, স্থানীয়ভাবে অনেক সাংবাদিক প্রয়োজনীয় সম্মান পান না। এর কারণ হিসেবে তিনি উল্লেখ করেন, অনেকেই এই মহান পেশাকে উপজীব্য করে ব্যক্তিগত লাভের আশায় কাজ করেন, যা অত্যন্ত দুঃখজনক। তিনি উপস্থিত প্রবীণ ও নিবেদিতপ্রাণ সাংবাদিকদের শ্রদ্ধা জানিয়ে তরুণদের এ পেশার মহত্ত্ব অর্জনের আহ্বান জানান। রাজনৈতিক দলের মনোনয়নে ও জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে নিজের দায়বদ্ধতার কথা স্বীকার করেন কায়সার কামাল। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, স্থানীয় সংসদ সদস্য হিসেবে তিনি কতটুকু কাজ করতে পারছেন বা কোথায় তার ত্রুটি হচ্ছে, তা যেন সাংবাদিকরা নির্দ্বিধায় ধরিয়ে দেন।

ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর (রা.) এর প্রথম অভিভাষণের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ভালো কাজে জনপ্রতিনিধিদের উৎসাহ দেওয়ার পাশাপাশি তাদের ভুলগুলো শুধরে দেওয়া সাংবাদিকদের দায়িত্ব।

বক্তব্যের একপর্যায়ে ডেপুটি স্পিকার সাংবাদিকতার নামে ‘উগ্র দালালি’ এবং অসৎ উদ্দেশ্যে মানুষকে প্রলুব্ধ বা উসকে দেওয়ার প্রবণতার তীব্র সমালোচনা করেন। পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফের দৃষ্টি আকর্ষণ করে তিনি অতীতকে পেছনে ফেলে নতুন সমীকরণের মাধ্যমে দেশের সমাজ ব্যবস্থা পরিবর্তনের ওপর জোর দেন। সততা ও দায়িত্বশীলতার সাথে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। পিআইবির এই প্রশিক্ষণ কর্মসূচির গুরুত্ব সম্পর্কে বলতে গিয়ে ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘প্রশিক্ষণ’ শব্দটির মূল অর্থ হৃদয়ে ধারণ করতে হবে। শুধু তিন দিন কর্মশালায় যোগ দেওয়া, খাওয়া-দাওয়া করা বা সম্মানী নেওয়ার মধ্যে সীমাবদ্ধ থাকলে এই আয়োজন কোনো কাজেই আসবে না।

সত্যিকারের ‘শিক্ষণ’ না হলে পিআইবির মহাপরিচালকের এই উদ্যোগ ব্যর্থ হবে বলে তিনি মন্তব্য করেন। কর্মশালায় দুর্গাপুর উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন। এই প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকরা আধুনিক প্রযুক্তির ব্যবহার, ভুয়া খবর যাচাই এবং কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ সম্পর্কে সম্যক ধারণা লাভ করবেন বলে আশা করা হচ্ছে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ