ঢাকা , , ,
শিরোনাম:
নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে: ওয়াহাব আকন্দ এমপি দুর্গাপুরে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ‎আদালতের মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও আসামিরা অধরা! ‎সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের ময়মনসিংহ জেলা শাখার তৃতীয় সভা অনুষ্ঠিত দুর্গাপুরে পুলিশের অভিযানে ভারতীয় ১৭টি গরু সহ গ্রেপ্তার ৫ দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ৭ বছরের চাকরিতেই অঢেল সম্পদের মালিক গণপুর্তের রেজাউল করিম ময়মনসিংহে আওয়ামী সন্ত্রাসী শাহীনের মটর ঘর থেকে চোরাই মালামাল উদ্ধার! নেপথ্যে কারা? পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা জামালপুর জেলার এলএসডি গুলোতে নিম্ন মানের খাদ্য শষ্য মওজুদের অভিযোগ ছোটদের আবদার পূরণে ফুটবল উপহার দিলেন মেম্বার পদপ্রার্থী মাসউদুর রহমান ফকির অনলাইন জুয়ার এজেন্ট সিম ভাড়া দেওয়ার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে সিআইডি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে প্রস্তুতি সভা উৎসবমুখর আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন দুদকে নতুন দুই মহাপরিচালক নিয়োগ, বদলি দুই কর্মকর্তা ধীরগতি ও অপরিকল্পিতভাবে পুরাতন ব্রহ্মপুত্র নদ খনন, বালু বাণিজ্য ও দখলের প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ আমরা জুলাই যোদ্ধা সংগঠনের প্রধান উপদেষ্টা ‎হলেন বাবলু এমপি ‎ বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি’ পেল ১৫৫ কৃতী শিক্ষার্থী ময়মনসিংহে রেলের জায়গায় বহুতল ভবন, নির্মাণকাজ বন্ধের নির্দেশ ‎ময়মনসিংহে কবে বন্ধ হবে নারী বেচাকেনা! দায় কার? ময়মনসিংহ থিয়েটার এসোসিয়েশনের নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণা ময়মনসিংহে বাপ বেটির লড়াই; থানায় অভিযোগ জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ এর রাউন্ড অব সিক্সটিন এর বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল: স্বরাষ্ট্রমন্ত্রী দুর্গাপুরে দ্বিতীয় ধাপে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু পিডব্লিউডি প্রকৌশলী রফিকুজ্জামানের বিরুদ্ধে ১১৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগ কর্তব্যরত অবস্থায় আহত পুলিশ সদস্যকে দেখতে হাসপাতালে ডিএমপি কমিশনার পর্যটকদের নিরাপত্তায় ডেপুটি স্পিকারের প্রচেষ্টায় নির্মিত হচ্ছে পুলিশ তদন্তকেন্দ্র ডেপুটি স্পিকারের প্রচেষ্টায়, এগোচ্ছে জারিয়া-দুর্গাপুর রেললাইন প্রকল্প ঐতিহাসিক তেলিখালী যুদ্ধ দিবস-২০২৬ পালন

সাংবাদিক আলিফ হত্যাকারীদের, ২৪ ঘন্টার মধ্যে আটকের আল্টিমেটাম দিলেন সাংবাদিক নেতারা

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি।। আপডেটঃ শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬, ১১:০০ অপরাহ্ণ 104 বার পড়া হয়েছে

নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করে হত্যান্ডের সঙ্গে জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার এবং ১৫ দিনের মধ্যে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের দাবি জানিয়েছেন সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের নেতারা। অন্যথায় সারা দেশের সাংবাদিকদের ঐক্যবদ্ধ করে নেত্রকোনা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

শুক্রবার (১৬ অক্টোবর) দুপুরে সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনকালে বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেলের চেয়ারম্যান ও দৈনিক প্রতিদিনের কাগজের সম্পাদক মোঃ খায়রুল আলম রফিক এসব দাবি জানান। এসময় সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের পরিচালক (আইন ও মানবাধিকার) আলী আবিদ, ময়মনসিংহ অঞ্চলের সংগঠনের প্রধান বিলাল হোসেন মানিক, কেন্দ্রীয় ফাউন্ডেশনের নেতা জামাল উদ্দিন, ময়মনসিংহ জেলা প্রস্তাবিত কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ সংগঠনের অন্য নেতারা ঘটনাস্থল পরিদর্শনে আসেন।

মোঃ খায়রুল আলম রফিক বলেন, গতকাল বৃহস্পতিবার রাত আনুমানিক ৮টার দিকে নিজ বাড়ি থেকে প্রায় ১০০ গজ দূরে একটি চায়ের দোকানে কাছেই বন্দুকদারী দুই যুবকের গুলিতে সাংবাদিক আলিফ নিহত হয়েছেন। ঘটনাটি অত্যন্ত দুঃখজনক ও উদ্বেগজনক।

ঘটনাস্থল দেখিয়ে তিনি বলেন, “এই জায়গাতেই সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা করা হয়েছে। এখানে তাঁর রক্তের দাগ এখনো রয়েছে। গুলিবিদ্ধ হওয়ার পর তিনি এখানেই পড়ে যান। একজন সাংবাদিককে এভাবে হত্যা করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দ্রুত বিচার চাই এবং আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার সেইসাথে ১৫ দিনে মধ্যে চার্জশিট দেয়ার দাবি জানাচ্ছি।

সাংবাদিক হত্যাকাণ্ডের বিচারহীনতার প্রসঙ্গ তুলে ২০২৫ সালে গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের কথা উল্লেখ করেন। তিনি বলেন, তুহিন হত্যাকাণ্ডের পর সাংবাদিকদের আন্দোলন এবং গাজীপুরের প্রশাসনের তৎপরতার ফলে দ্রুত আসামিদের গ্রেপ্তার ও অভিযোগপত্র দাখিলের নজির তৈরি হয়েছিল।

“গাজীপুরের পুলিশ প্রশাসন যে তৎপরতা দেখিয়েছিল, নেত্রকোনাতেও সেই তৎপরতা অব্যাহত দেখতে চাই। সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের পর পুলিশ প্রশাসনের দ্রুত পদক্ষেপের মাধ্যমে আটজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল এবং ১৫ দিনের মধ্যে চার্জশিট দেওয়া হয়েছিল। সংশ্লিষ্ট কর্মকর্তারা তখন একটি দৃষ্টান্ত স্থাপন করেছিলেন।
সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডের ক্ষেত্রেও একই ধরনের দ্রুত পদক্ষেপ আমরা দেখতে চাই।

তিনি পুলিশ প্রশাসনের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, “আমরা ২৪ ঘণ্টার সময়সীমা দিয়ে যাচ্ছি। এই সময়ের মধ্যে যদি নেত্রকোনা পুলিশ প্রশাসন সাংবাদিক হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করতে না পারে, তাহলে সারা দেশের সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করবো। যতক্ষণ পর্যন্ত জড়িত আসামিদের গ্রেপ্তার করা না হবে এবং ১৫ দিনের মধ্যে আদালতে চার্জশিট দাখিল না হবে, ততক্ষণ পর্যন্ত আমারা আমাদের আন্দোলন চালিয়ে যাবো।

তিনি আরো বলেন, দুর্গাপুরে সাংবাদিক আলিফ হত্যাকান্ড যেনো, সাংবাদিক সাগর-রুনি হত্যাকাণ্ডের মতো বছরের পর বছর যেন আমাদের অপেক্ষা করতে না হয়। গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের পর সারা দেশের সাংবাদিকরা যেভাবে প্রতিবাদে জেগে উঠেছিলেন, আলিফ হত্যাকাণ্ডের পরও সাংবাদিক সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে। সাংবাদিক নির্যাতন বন্ধের দাবীতে দেশের সকল সাংবাদিকদের এক হওয়ার আহবান জানাচ্ছি। একজন
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের আইনের আওতায় আনাই হচ্ছে পুলিশ প্রশাসনের কাজ। সাংবাদিককে হত্যা করে তাঁর কণ্ঠ রোধ করা যাবে না। প্রয়োজনে দেশের সকল কলম সৈনিক মিলে আন্দোলন করবো।

সাংবাদিক আলিফের পরিবারের ভবিষ্যৎ ও নিরাপত্তার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, আলিফ মাদক, দুর্নীতি, নির্যাতন এবং মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে লেখালেখি করতেন এবং এ কারণেই অকালে তাঁর প্রাণ দিতে হলো। “যে সাংবাদিক মাদক ও দুর্নীতির বিরুদ্ধে লেখালেখি করেন, অন্যায়ের বিরুদ্ধে কথা বলেন, তাঁকে যদি এভাবে প্রাণ দিতে হয়, তাহলে তাঁর পরিবারের দায়িত্ব কে নেবে? আমরা চাই, রাষ্ট্র তাঁর পরিবারের পাশে দাঁড়াক এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করুক।”

তিনি বলেন, আলিফের ফেসবুক পোস্ট, তাঁর প্রকাশিত প্রতিবেদন, কারও সঙ্গে বিরোধ ছিল কি না এবং হত্যাকাণ্ডের পেছনে কোনো পরিকল্পনা ছিল কি নাÑএসব বিষয় গুরুত্বের সঙ্গে তদন্ত করতে হবে। তবে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং কারা এর সঙ্গে জড়িত, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
এর আগেও, গত বছরের ১০ নভেম্বর দুর্গাপুরে সোমেশ্বরী নদীর তীরে তেরিবাজার ঘাট এলাকায় দুর্বৃত্তরা সাংবাদিক আলিফকে কুপিয়ে জখম করেছিল। ওই সময় তার সঙ্গে থাকা এক সহকর্মী বাঁধা দিতে গেলে, তাকেও অস্ত্র দেখিয়ে ধাওয়া করা হয়। এই নির্যাতন আর কতোদিন চলবে আমরা জানতে চাই।

“আমরা চাই, সাংবাদিক আলিফ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত হোক, প্রকৃত অপরাধীরা গ্রেপ্তার হোক এবং দ্রুত বিচার নিশ্চিত করা হোক। ২৪ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেপ্তার এবং ১৫ দিনের মধ্যে চার্জশিট দিতে হবে। অন্যথায় সারা দেশের সাংবাদিকরা ঐক্যবদ্ধ হয়ে কর্মসূচি পালন করবেন। আসামি গ্রেপ্তার ও চার্জশিট দাখিল না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।

উল্লেখ্য : বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে সীমান্তবর্তী দুর্গাপুর উপজেলার বিরিশিরি তেলুঞ্জিয়া এলাকায় পরপর ৬টি গুলি চালিয়ে হত্যা করা হয় সাংবাদিক আলিফকে। আলীফ নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের শুনুই গ্রামের বাসিন্দা। তাঁর বাবার নাম মহব্বত আলী ফকির। তিনি দুর্গাপুর পৌরসভার তেলুঞ্জিয়া এলাকায় শ্বশুরবাড়ীতে পরিবার ও সন্তানদের নিয়ে বসবাস করতেন। পাশাপাশি আইপিটিভি রূপসী বাংলার নেত্রকোনা জেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি ফেসবুক পেজ পরিচালনা করতেন। সেখানে দুর্নীতি, অনিয়ম ও অপরাধের বিষয়ে লেখালেখির পাশাপাশি নানা অনিয়মের ভিডিও প্রকাশ করতেন।

দুর্গাপুর থানার ওসি খন্দকার শাকের আহমদ জানান, নিহত সাংবাদিকের মাথা, গলা, বুকসহ শরীরের বিভিন্ন স্থানে পাঁচটি গুলির আঘাত পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।

এনিয়ে পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম বলেন, প্রাথমিক ভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড বলে ধারনা করা হচ্ছে। হত্যাকান্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ করছে। ঘটনাস্থল থেকে পিস্তলের গুলির খোসা ও একটি অবিস্ফোরিত গুলি উদ্ধার করা হয়েছে। বিভিন্ন স্থানে বসানো হয়েছে চেকপোস্ট, আশাকরছি দ্রুত জড়িতদের আটক করতে সক্ষম হবো।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ