ঢাকা রাত ১:০৪, বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
রমনা কালী মন্দিরের চোরাই স্বর্ণ উদ্ধার ও মূল আসামিসহ ৩ জনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ মাদক কারবারি, চাঁদাবাজ ও ভূমি দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ডেঙ্গু নিয়ন্ত্রণে আগামী তিন মাস পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার রাখতে হবে ; বিভাগীয় কমিশনার ময়মনসিংহ ময়মনসিংহের এক কেজি গাঁজাসহ রিফাত আহমেদ ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ ‎ময়মনসিংহে ইয়াবাসহ জহিরুল গ্রেপ্তার ফুলবাড়িয়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত দুর্গাপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত ‎বিজিবি ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় মামলা দুর্গাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন, শিক্ষার্থীরা শিখল অগ্নিকান্ড মোকাবিলায় করণীয়  ‎ময়মনসিংহে আওয়ামী সন্ত্রাসী হামলায় স্বপরিবারে বাড়িছাড়া প্রবাসীর পরিবার; নেপথ্যে করা ? ‎পিছন থেকে হামলা করলে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে চোরাকারবারির মৃত্যু হয়: ৩৯ বিজিবির অধিনায়ক দুর্গাপুরে পুলিশের অভিযানে ৫ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় ফেয়ারডিল উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ শেরপুর আদালতে মটরসাইকেল আই ফোন সহ নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা রাজধানীতে যানজট নিরসনে ঝিলমিল আবাসিক প্রকল্প এলাকায় অস্থায়ী বাস টার্মিনাল উদ্বোধন গুলশান সোসাইটি অফিসে চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে গ্রেফতার ৩ একটি আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট ত্রিশালে স্থাপন করার চিন্তা-ভাবনা করছি, বিমানমস্ত্রী নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিমান মন্ত্রীর খাদ্যশস্যের মান পরীক্ষায় নির্ধারিত প্যারামিটার ও মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করতে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে : আইজিপি ডেপুটি স্পিকারের হস্তক্ষেপে, বন্ধ হলো অবৈধ খাল দখল কার্যক্রম ‎হত্যাকারী সন্ত্রাসী রাপেলকে গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন বাবার ধর্ষণে তিন মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, কারাগারে বাবা সীমান্তে বিজিবির অভিযানে, মানব পাচারকারীসহ দুই বাংলাদেশি আটক খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে খাদ্যের মজুত ও সরবরাহ পরিস্থিতি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে : খাদ্যমন্ত্রী ‎কোটি টাকার মালিক ড্রাইভার মোজাহার ময়মনসিংহে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ২ ‎গৌরীপুরে ভুয়া দলিলের মাধ্যমে জমি রেজিস্ট্রির অভিযোগ শেরপুরের শ্রীবরর্দীতে ৫৫ বছরেও সোমেশ্বরীতে সেতু না হওয়ায় দুর্ভোগে ১৫ হাজার সাধারণ মানুষ বকশিগঞ্জে বেপরোয়া বাসের চাপায় প্রাণ গেল বউ-শাশুড়ির।

মাদক কারবারি, চাঁদাবাজ ও ভূমি দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

স্টাফ রিপোর্টার।। আপডেটঃ মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১১:৪৫ অপরাহ্ণ 31 বার পড়া হয়েছে

মাদক কারবারি, চাঁদাবাজ ও ভূমি দখলবাজ তারা যে পরিচয় বা অবস্থানেই থাকুক না কেন, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ, বিপিএম সেবা। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকাল ১০:৩০ ঘটিকায় ডিএমপি হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে সেপ্টেম্বর-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ডিএমপির ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে তিনি এসব নির্দেশনা দেন।

অপরাধ সভায় সঞ্চালনা করেন যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম), অতিরিক্ত দায়িত্বে যুগ্ম পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার্স) মোঃ ফারুক হোসেন। তিনি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভার বিস্তারিত উপস্থাপন করেন।

কমিশনার বলেন, অপরাধ প্রতিরোধে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে হবে। স্থানীয় জনগণকে সাথে নিয়ে অপরাধের কারণ চিহ্নিত করে প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করতে হবে। এ ক্ষেত্রে বিট পুলিশিংকে আরও কার্যকর ও গতিশীল করার পাশাপাশি সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

সভায় ঢাকা মহানগরীর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, অপরাধের ধরন ও প্রবণতা পর্যালোচনা করা হয়। অপরাধ নিয়ন্ত্রণ, অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন ডিএমপি কমিশনার।

সভায় অপরাধ নিয়ন্ত্রণ ও সামাজিক অপরাধ প্রতিরোধে ঢাকা মহানগরীর প্রতিটি থানা এলাকায় বিট পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্বারোপ করেন ডিএমপি কমিশনার। তিনি স্থানীয় নাগরিকদের সম্পৃক্ত করে বিট পুলিশিং কার্যক্রমের মাধ্যমে সামাজিক অপরাধ কমিয়ে আনার নির্দেশনা দেন।

অপরাধ সভায় ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) মোঃ আবুল বাশার তালুকদার, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোঃ শফিকুল ইসলাম বিপিএম, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (লজিস্টিকস্, ফিন্যান্স অ্যান্ড প্রকিউরমেন্ট), অতিরিক্ত দায়িত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) মোঃ মাসুদ করিম, অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) মোহাম্মদ শামসুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (এস্টেট, ডেভেলপমেন্ট ও আইসিটি), অতিরিক্ত দায়িত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশনস্) মোহাম্মদ ওসমান গণি, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মোঃ আনিছুর রহমান, যুগ্ম পুলিশ কমিশনারগণ, উপ-পুলিশ কমিশনারগণ, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগণ, সহকারী পুলিশ কমিশনারগণ, ডিএমপির সকল থানার অফিসার ইনচার্জগণ ও বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ