সব
ময়মনসিংহের ধোবাউড়ায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম হেরোইনসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৫টা ১০ মিনিটে উপজেলার দক্ষিণ মাইজপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ধোবাউড়া উপজেলার ঘিলাগড়া গ্রামের মো. একরামুল ইসলাম (৩৮) ও উত্তর রাণীপুর গ্রামের মো. জয়নাল আবেদীন (৪০)।
ময়মনসিংহ জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন ও জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ মাহবুবুল হকের নির্দেশনায় এসআই খায়রুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য এক লাখ টাকা এবং হেরোইনের মূল্যও এক লাখ টাকা। এ ছাড়া জব্দ করা মোটরসাইকেলটির আনুমানিক মূল্য এক লাখ ২০ হাজার টাকা।
এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে ধোবাউড়া থানায় মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত বলে তাদের দাবি। এ চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য