প্রকাশের সময়: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ । ১২:২৪ পূর্বাহ্ণ প্রিন্ট এর তারিখঃ রবিবার, ১১ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ময়মনসিংহে ইয়াবা-হেরোইনসহ গ্রেপ্তার ২

‎ময়মনসিংহ প্রতিনিধি।।

ময়মনসিংহের ধোবাউড়ায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম হেরোইনসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
‎
‎শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৫টা ১০ মিনিটে উপজেলার দক্ষিণ মাইজপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
‎
‎গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ধোবাউড়া উপজেলার ঘিলাগড়া গ্রামের মো. একরামুল ইসলাম (৩৮) ও উত্তর রাণীপুর গ্রামের মো. জয়নাল আবেদীন (৪০)।
‎
‎ময়মনসিংহ জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন ও জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মাদ মাহবুবুল হকের নির্দেশনায় এসআই খায়রুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন।
‎
‎পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য এক লাখ টাকা এবং হেরোইনের মূল্যও এক লাখ টাকা। এ ছাড়া জব্দ করা মোটরসাইকেলটির আনুমানিক মূল্য এক লাখ ২০ হাজার টাকা।
‎
‎এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে ধোবাউড়া থানায় মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে পাঠানো হয়। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত বলে তাদের দাবি। এ চক্রের অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন