ঢাকা দুপুর ১২:২৬, শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
মাদক-ছিনতাইসহ অপরাধ দমনে কঠোর নির্দেশনা ডিএমপি কমিশনারের ‎ময়মনসিংহে পাসপোর্ট অফিসের সামনে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি বিষয়ক কর্মশালা ফুলবাড়িয়ায়  ঝড়ে পড়া শিশু মুক্ত করার লক্ষে আলোচনা  শেরপুরে নিখোঁজ ধান ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১৯ ফুলবাড়ীয়ায় দুই প্রতিষ্ঠানের কেউ পাশ করেনি! দুর্গাপুরে প্রতিবন্ধি শিক্ষার্থীদের মঝে চারা বিতরণ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ,  ডিবি ডাল ও তেলবীজ প্রকল্পে অ’নিয়মের অ’ভিযোগ, পিডির বিরুদ্ধে তদন্তের দাবি ময়মনসিংহে পুলিশের তদন্তকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা! সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার  ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় খাদ্য কর্মকর্তার  ওপর সশস্ত্র হামলা : বোরো  ধান  সংগ্রহ সমাচার  দুর্গাপুরে মাদক ও বাল্যবিয়ে কে  লালকার্ড দেখিয়েছে শিক্ষার্থীরা রাজধানীতে  গত ২৪ ঘণ্টায় ৪৮২ জন গ্রেফতার, মামলা ৪৮ ধর্ষণ মামলার প্রধান আসামি আতিকুর রহমান লক্ষ্মীপুরে র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবিধানিক স্বীকৃতিসহ বিভিন্ন দাবিতে দুর্গাপুরে আদিবাসী সংগঠনের সংবাদ সম্মেলন ময়মনসিংহ বিভাগের চার খাদ্য পরিদর্শককে বদলী বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি নরসিংদী জেলা কারাগারের নির্মাণ কাজ না করেই ঠিকাদার প্রতিষ্ঠান ১৫ কোটি টাকা বিল উত্তোলনের অভিযোগ দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত দুর্গাপুরে নদী থেকে শাহীন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার শেরপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা সিটিটিসির অভিযানে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে দুর্গাপুরে ফুটবল টুর্নামেন্ট  দুদকের নতুন চেয়ারম্যান-কমিশনার বাছাইয়ের  চূড়ান্ত পর্যায়ে যারা হালুয়াঘাট-ধোবাউড়ায় ভারতীয় অবৈধ পণ্য আমদানিকারক কে এই গরু আলম? উসকানিমূলক অপপ্রচার নিয়ে পুলিশের সতর্কবার্তা বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে সমানভাবে তল্লাশির নির্দেশ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক ৫৭ লাখ টাকার জাল নোটসহ একজনকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ

ময়মনসিংহে উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জন

নিজস্ব প্রতিবেদক।। আপডেটঃ শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ৫:২২ অপরাহ্ণ 133 বার পড়া হয়েছে

দেশের অষ্টম বিভাগ ময়মনসিংহে আনন্দ-বেদনা আর উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দুর্গতিনাশিনী মা দুর্গাকে বিদায় জানিয়েছে হিন্দু ধর্মাবলম্বীরা।এই বিসর্জনের মধ্যদিয়েই হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সমাপ্তি হয়েছে।

আগামী বছর ফিরে পাওয়ার প্রত্যাশা নিয়ে ভক্তরা অশ্রুসজল নয়নে বৃহস্পতিবার দুর্গতিনাশিনী দেবীকে বিদায় জানান।

দুর্গোৎসবের শেষ দিনে মণ্ডপে মণ্ডপে দশমীর বিহিত পূজা শেষে দর্পণ বিসর্জন ও শান্তিজল গ্রহণের মধ্য দিয়ে শাস্ত্রীয় বিসর্জন সম্পন্ন হয়।

আর্যধর্ম জ্ঞানপ্রদায়িনী সভার উদ্যোগে শহরের দুর্গাবাড়ি মন্দির থেকে বৃহস্পতিবার বিকালে বিজয়ার শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রায় জেলা প্রশাসক মুফিদুল আলম, পুলিশ সুপার কাজী আখতাউল আলমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।

প্রতি বছরের মতো এবারও মহালয়ার দিনে দেবী দুর্গা কন্যারূপে মর্ত্যলোকে আগমন করেন। সঙ্গে ছিলেন তার দুই কন্যা লক্ষ্মী ও সরস্বতী এবং দুই পুত্র গণেশ ও কার্তিক। কয়েকটি দিন পূজারি, ভক্ত ও দর্শনার্থীরা মণ্ডপে মণ্ডপে ঘুরে আনন্দ-উৎসবে মেতে ওঠেন।

সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস ও পঞ্জিকা মতে, জগতের মঙ্গল কামনায় দেবী দুর্গা গজে (হাতি) চড়ে স্বর্গলোক থেকে মর্ত্যলোকে আসেন। এর ফলস্বরূপ পৃথিবী শস্যপূর্ণ হয়ে ওঠে। তবে এবার দেবী স্বর্গলোকে গমন করেন দোলায় (পালকি) চড়ে, যার ফলাফল হিসেবে মড়ক ও প্রাকৃতিক দুর্যোগ, রোগ এবং মহামারির আশঙ্কা থাকতে পারে বলে মনে করা হয়।

প্রতিমা বিসর্জন যাত্রায় নানা বয়সের ভক্তরা নেচে-গেয়ে অংশ নেন। এসময় শঙ্খধ্বনি, উলুধ্বনি আর ঢোলের তালেতালে দেবীকে বিদায় জানানো হয়।

পুরাতন ব্রহ্মপুত্র নদের কাচারী ঘাটে প্রতিমা বিসর্জন প্রত্যক্ষ করেন বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ।

ময়মনসিংহ শহরের বিভিন্ন পূজামণ্ডপ থেকে ভক্তরা নেচে-গেয়ে, সিঁদুর খেলে ও রং ছিটিয়ে প্রতিমা নিয়ে কাচারী ঘাটে যান এবং পুরাতন ব্রহ্মপুত্র নদের জলে বিসর্জন দেন। জেলায় ১৩টি উপজেলায় পারিবারিক ও সার্বজনীন মিলিয়ে মোট ৭৮১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে।

প্রতিমা বিসর্জন উপলক্ষে পুরাতন ব্রহ্মপুত্র নদের কাচারী ঘাট এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। হাজারো ভক্ত-শ্রদ্ধালু ঢাক-ঢোলের বাদ্য আর শঙ্খধ্বনির মধ্য দিয়ে তাদের দুর্গতিনাশিনী মা দুর্গাকে বিদায় জানান।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ