ঢাকা রাত ১:২০, বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৬ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
সিজারের নামে মরণফাঁদ: মিরপুর জেনারেল হাসপাতালের ‘কসাইখানা’য় সাজানো মৃত্যুপুরী ‎ময়মমনসিংহে কাফনের কাপড় পড়ে নিয়োগ প্রত্যাশী শিক্ষকদের অনশন ‎খাদ্য কর্মকর্তার বিরুদ্ধে ৩ সদস্যের তদন্ত কমিটি, প্রতিবেদন ধামাচাপার চেষ্টা শেরপুরে ৭০–৮০ বছরের বসতভিটা নিয়ে বিরোধ, জবরদখল ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন ময়মনসিংহে ধর্ষণ মামলায় দুই যুবকের যাবজ্জীবন ‎ভালুকায় ধান ক্ষেতে ছিড়ে পড়ে থাকা তারে বিদ্যুৎস্পৃষ্ঠে দুই বৃদ্ধের মৃত্যু গফরগাঁওয়ে ধর্ষণের শিকার ১১ বছরের শিশু চার দেয়ালের বন্দিত্ব ভেঙে ঝমেলার জীবনে স্বস্তি,পাশে দাঁড়াল জেলা প্রশাসন আওয়ামী লীগের সাবেক এমপির উত্তরার বাসা থেকে ছাত্রলীগের ১৫ নেতা গ্রেফতার হোসেনপুরে বিএমইউজে’র অনুষ্ঠিত সভায় দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি পালিত বাবা-মায়ের ত্যাগের মর্যাদা দিতে পড়াশোনা করতে হবে : ডেপুটি স্পিকার সাইবার সুরক্ষা আইনকে কোনোভাবেই নিপীড়নমূলক হতে দেয়া হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত দুর্গাপুর গড়তে কাজ করতে হবে : ডেপুটি স্পিকার আইনশৃঙ্খলার অবনতি ঘটানোর যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ সুপার কাপ প্রথম বিভাগ ক্রিকেট লীগ-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত ‎ময়মনসিংহে ফেইসবুক স্ট্যাটাস নিয়ে দন্দে গোপনাঙ্গে লাথির আঘাতে নিহত ১ ‎গৌরীপুরে সাংবাদিক এইচ টি তোফাজ্জালের বিরুদ্ধে সাজানো মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ময়মনসিংহে স্লুইস গেটে ড্রামে ভর্তি লাশের রহস্য উদঘাটনসহ মুলহোতা গ্রেফতার বিশ্ব পর্যটন দিবস, ময়মনসিংহ অঞ্চলে পর্যটনশিল্পের বেহাল চিত্র, পর্যটনশিল্প বিকাশে প্রস্তাবনা ফুলবাড়ীয়ায় ফুলখড়ির উদ্যোগে তালবীজ রোপণ বিনিয়োগকারীদের উদ্দেশে প্রধানমন্ত্রীর বার্তা, ‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত পুলিশ সপ্তাহ ২০২৬: সাহসিকতা ও সেবার স্বীকৃতিতে চার ক্যাটাগরিতে পুলিশ পদক প্রদান ১১৪ বছরের পুরোনো স্কুল ও ধর্মপল্লী রক্ষায় : ডেপুটি স্পিকারের উদ্যোগ শেরপুরের সীমান্তে বিজিবির অভিযানে ১ লাখ ৮।৮ হাজার টাকার ভারতীয় মদ জব্দ ডেপুটি স্পিকারের উদ্দ্যেগে : দুর্গাপুরে চলছে সিসি ক্যামেরা স্থাপন আ. লীগের মিছিল থেকে বিএনপি নেতার বাড়িতে গুলি মমেক হাসপাতালে আগুন, আতঙ্কে হতাহত, প্রশাসনের লুকোচুরি এবং অব্যবস্থাপনার বেদনাদায়ক চিত্র ‎সিলেটে উন্নয়ন কাজে বাঁধা – চাঁদা দাবীর অভিযোগ। পানিতে ভাঁসতে থাকা ড্রামের ভেতর থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৬, মামলা ৬২

শেরপুরে ৭০–৮০ বছরের বসতভিটা নিয়ে বিরোধ, জবরদখল ও হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

মোহাম্মদ দুদু মল্লিক,শেরপুর প্রতিনিধি।। আপডেটঃ বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ণ 16 বার পড়া হয়েছে

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার কুচনীপাড়া মৌজায় দীর্ঘদিনের বসতভিটা ও আইনানুগভাবে ক্রয়কৃত সম্পত্তি নিয়ে বিরোধের জেরে হয়রানি, ভয়ভীতি প্রদর্শন, প্রাণনাশের হুমকি ও জবরদখলের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন মো. আহাম্মদ শরীফ নামে এক ব্যক্তি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে কুচনীপাড়া বাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ করেন। এ সময় তিনি বিরোধের শান্তিপূর্ণ ও আইনানুগ নিষ্পত্তির দাবি জানান।

লিখিত বক্তব্যে আহাম্মদ শরীফ বলেন, তার পরিবার প্রায় ৭০ থেকে ৮০ বছর ধরে কুচনীপাড়া মৌজার উল্লেখিত জমিতে বসবাস করে আসছে। সেখানে বসতবাড়ি নির্মাণ করে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন তারা। পাশাপাশি বিরোধীয় সম্পত্তির একটি অংশ আইনানুগভাবে ক্রয় করা হয়েছে বলেও দাবি করেন তিনি। এ সংক্রান্ত ক্রয় দলিল, নামজারি/খারিজ ও খাজনা পরিশোধের রসিদসহ প্রয়োজনীয় কাগজপত্র তাদের কাছে রয়েছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, সম্প্রতি মৃত উমর আলীর ছেলে লিয়াকত আলী ও সাদিকুর রহমান এবং মৃত আব্দুল করিমের ছেলে শাহজালালের সঙ্গে ওই সম্পত্তি নিয়ে বিরোধ সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, শেরপুরের আদালতে পিটিশন মামলা নং-৪০২/২০২৬ দায়ের করা হয়েছে।

লিখিত বক্তব্য অনুযায়ী, ওই মামলার পরিপ্রেক্ষিতে গত ২৭ আগস্ট ২০২৬ তারিখে ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারার আওতায় একটি নোটিশ জারি করা হয়। নোটিশে ঝিনাইগাতী উপজেলার কুচনীপাড়া মৌজার মোট ৫৭ শতাংশ জমিকে বিরোধীয় তফসিল হিসেবে উল্লেখ করে সংশ্লিষ্ট পক্ষগুলোকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং বিরোধীয় সম্পত্তিতে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলে দাবি করেন আহাম্মদ শরীফ।
তবে এরপরও প্রতিপক্ষের লোকজন তাদের পরিবারকে বিভিন্নভাবে হয়রানি করছেন বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে ভয়ভীতি প্রদর্শন,প্রাণনাশের হুমকি এবং বিরোধীয় জমি জবরদখলের চেষ্টার অভিযোগও করেন তিনি। এতে তিনি ও তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে সংবাদ সম্মেলনে জানান।

আহাম্মদ শরীফ বলেন, তারা কোনো ধরনের সংঘাত বা আইন নিজের হাতে তুলে নিতে চান না। তাদের কাছে থাকা দলিল, নামজারি, খাজনা পরিশোধের কাগজপত্র এবং দীর্ঘদিনের বসবাস ও ভোগদখলের বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে যাচাই করে আইনানুগভাবে বিরোধের নিষ্পত্তি চান।

তিনি আদালতের নির্দেশনা অনুযায়ী বিরোধীয় সম্পত্তিতে স্থিতাবস্থা বজায় রাখা,জোরপূর্বক দখল পরিবর্তন বা অনধিকার প্রবেশ ঠেকানো এবং ভয়ভীতি প্রদর্শন বা হুমকির অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ জানান।

এ বিষয়ে অভিযুক্ত লিয়াকত আলী, সাদিকুর রহমান ও শাহজালালের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তী প্রতিবেদনে তুলে ধরা হবে।

সংবাদ সম্মেলনে আহাম্মদ শরীফ প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন এবং আদালতের মাধ্যমে বিরোধের শান্তিপূর্ণ ও ন্যায়সংগত নিষ্পত্তির প্রত্যাশা ব্যক্ত করেন।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ