ঢাকা রাত ১২:১৭, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
মমেক হাসপাতালে আগুন, আতঙ্কে হতাহত, প্রশাসনের লুকোচুরি এবং অব্যবস্থাপনার বেদনাদায়ক চিত্র ‎সিলেটে উন্নয়ন কাজে বাঁধা – চাঁদা দাবীর অভিযোগ। পানিতে ভাঁসতে থাকা ড্রামের ভেতর থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৬, মামলা ৬২ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ ও পাসপোর্টে নতুন নিয়ম চালু মানসম্মত ও জনবান্ধব সেবা নিশ্চিত করার নির্দেশ ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির খেলার মাঠের জোড়া খাসি, নিজেরা না খেয়ে এতিম শিক্ষার্থীদের হাদিয়া দিলেন বিএনপি নেতারা শেরপুর পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান অনুষ্ঠিত! শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি এস এম নূর-মোহাম্মদ বিডিআর বিদ্রোহ ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন সময়ে দুর্ঘটনায় গুরুতর আহত/নিহত শহীদ পরিবারের মাঝে ফ্ল্যাট বরাদ্দ ময়মনসিংহে ছেলের সামনে মা’কে সংঘবদ্ধ ধর্ষণ আসামিদের বাড়ি-ঘর ভাংচুর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ: গোয়েন্দা রমনা বিভাগের অভিযানে একজন গ্রেফতার নান্দাইলে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ৫% কমিশন দাবির অভিযোগ,তদন্তের নির্দেশ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযান কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ: শাহজাহানপুর থানা পুলিশের অভিযানে দুইজন গ্রেফতার ময়মনসিংহে যাত্রী সেজে অটোচালককে ডেকে নিয়ে মারধর, গাড়ি ও মোবাইল ছিনতাই এবং ২০০০ টাকা মুক্তিপণের অভিযোগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০৩, মামলা ৪৭ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হলেন মোহাম্মদ কামরুল হাসান ‎ময়মনসিংহের কলেজ রোডে আদালতের আদেশ ‎অমান্য করে বির্ল্ডিং নির্মাণের অভিযোগ ঝিনাইগাতীতে ফরিদা হক দিপা ফাউন্ডেশনের উদ্যোগে নারায়ন কোচের পরিবারকে গাভী উপহার চুরির অপবাদে পিটিয়ে হত্যা, মামলা নিতে দুই থানার অস্বীকার জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি; চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক রাজধানী থেকে উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক গ্রেপ্তার ময়মনসিংহে হামের উপসর্গে শিশু ও ডেঙ্গুতে যুবকের মৃত্যু তরুণদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই : ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এমপি প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে  ময়মনসিংহ  রেঞ্জ ডিআইজি  রাজধানীর ৮ স্থানে  ককটেল বিস্ফোরণ  রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসেছে দুই শতাধিক স্পেশাল চেকপোস্ট  উন্নয়নের দৃশ্যমান অবকাঠামো হচ্ছে, কিন্তু জ্ঞান ও উদ্ভাবনের ভিত কতটা শক্ত হচ্ছে?

মমেক হাসপাতালে আগুন, আতঙ্কে হতাহত, প্রশাসনের লুকোচুরি এবং অব্যবস্থাপনার বেদনাদায়ক চিত্র

‎-ইমতিয়াজ আহমেদ।। আপডেটঃ বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ১১:২৭ অপরাহ্ণ 25 বার পড়া হয়েছে

ইমতিয়াজ আহমেদ

‎ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতাল ময়মনসিংহ বিভাগের জেলাসমুহ ছাড়াও আশপাশের বিভাগের বিভিন্ন জেলার বিপুলসংখ্যক মানুষের চিকিৎসাসেবার অন্যতম ভরসাস্থল । সাধারণ মানুষ ছুটে আসে সুচিকিৎসার আশায়। প্রতিদিন কয়েক হাজার রোগী ও স্বজনের উপস্থিতি থাকে এই হাসপাতালে। কিন্তু অব্যবস্থাপনা, দুর্নীর্তির চিত্র সাধারণ মানুষের আশা আজ গুড়েবালি। বঞ্চিত হচ্ছে সুচিকিৎসা প্রাপ্তি থেকে। দিনকে দিন প্রকট থেকে প্রকটতর হচ্ছে নানান অসঙ্গতি, অব্যবস্থাপনা, দুর্নীতির চিত্র।
‎
‎দৃশ্যমান অব্যবস্থাপনা, অসঙ্গতি ও দুর্নীর্তির চিত্রের মাঝেই গত ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখ সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালের নতুন বিল্ডিংয়ের ৮ম তলায় লিফট কন্ট্রোল রুমে আগুন লাগার ঘটনা ঘটে। মুহুর্তে আগুন লিফটে ছড়িয়ে পড়ে। ৭ম তলা থেকে নিচের তলাসমূহে অবস্থানরত রোগী, রোগীর স্বজন এবং কর্তব্যরত ডাক্তার, নার্স ও অন্যান্য স্টাফদের মাঝে চরম আতঙ্ক দেখা দেয়। সকলেই নিজেকে আত্মরক্ষার জন্য ছুটাছুটি শুরু করেন। পাঁচটির মধ্যে মাত্র একটি সিঁড়ি চালু থাকায় অনন্যোপায় হয়ে সকলেই একমূখী হয়ে নিচে নামার প্রাণপণ চেষ্টা করেন। শতশত মানুষের এক সিঁড়ি দিয়ে নিচে নামার চেষ্টার কারণে হুড়োহুুড়ি করায় কেউ কেউ চাপ সহ্য করার শক্তি হারিয়ে সিঁড়িতে পড়ে যান। অন্যরা তাদেরকে পাড়িয়ে চলতে থাকেন। এতে তারা আহত হন, পরবর্তিতে কেউ কেউ নিহতও হন। যার তথ্য সাংবাাদিকগণ নিহতদের আপনজনদের বরাতে তোলে ধরেন। যেমন, ১৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দৈনিক প্রতিদিনের কাগজে প্রকাশিত সংবাদে তারাকান্দা উপজেলার বালিথা গ্রামের নিহত কুলসুম আক্তারের মেয়ে মীম আক্তার বলেন, “আমার ভাইকে বাঁচাতে গিয়ে পদদলিত হয়ে আমার মা মারা গেছেন। আহত হয়ে মা মুমুর্ষ অবস্থায় পড়ে থাকলেও ডাক্তার-নার্স কেউ এগিয়ে আসেননি। মীম আক্তারের ভিডিও বক্তব্যও একাধিক প্রচার মাধ্যম/ফেসবুক পেইজে প্রকাশিত হয়েছে। এদিকে, ফুলবাড়ীয়ার শাহজাহান মনিরের স্ত্রী হারিছা বলেন, আমার চোখের সামনে স্বামীকে পাড়াইয়া মারছে। আমার স্বামী সুস্থ হয়ে গেছিল, বাড়ীতে ফেরার কথা ছিল। কিন্তু ফিরল লাশ হয়ে (দৈনিক কালবেলা, ১৬ সেপ্টেম্বর ২০২৬)। শাহজাহান মনিরের স্ত্রী ও স্বজনদের বক্তব্য সম্বলিত ভিডিও সংবাদও বিভিন্ন প্রচার মাধ্যমে প্রকাশিত হয়েছে। নিহতদের স্ত্রী, সন্তান ও স্বজনদের কথা কি সবই মিথ্যে? ভীতিকর সময়ে তারাই তো পাশে ছিলেন। হাসপাতালের কেউ ছিল না।
‎
‎অবাক করার বিষয়, বিভাগীয় কমিশনার ও হাসপাতাল কর্তৃপক্ষ শুরু থেকেই হতাহতের বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। হতাহতের ঘটনা ঘটেনি বা পদদলিত হয়ে কেউ মারা যায়নি বলে গণমাধ্যমে বলতে থাকেন।
‎বর্তমান সময়ে যে সত্য আড়াল করা যায় না তা তারা বেমালুম ভূলে গেলেন।
‎
‎ময়মনসিংহ বিভাগীয় কমিশনার এস এম হুমায়ূন কবির সরকার বলেন, অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ মারা যায়নি (সুত্র: বিডিনিউজ২৪.কম, ১৫ সেপ্টেম্বর ২০২৬)। আগুন লাগার আতঙ্কে শতশত মানুষ একটি মাত্র সিঁড়ি দিয়ে নিচে নামার সময় প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষ তো সিঁড়ির কাছে ছিল না। তারা এত তাড়াতাড়ি নিশ্চিত হয়েছিল কি করে? অগ্নিকাণ্ডের ঘটনায় বিভিন্নভাবে মানুষ মারা যেতে পারে। আগুনে পুড়ে, অগ্নি আতঙ্কে হুড়োহুুড়ি করে পড়ে গিয়ে, পদদলিত হয়ে ইত্যাদিভাবে। হাসপাতালের অগ্নিকান্ডে আগুনে পুড়ে যে কেউ মারা যায়নি এটা নিশ্চিত। আগুনে পুড়ে মারা গিয়েছে তা কেউ বলেওনি। সিঁড়ি দিয়ে শতশত মানুষ আতঙ্কে নিচে নামতে গিয়ে কি হুড়োহুুড়ি হয়নি? কেউ কি পড়ে যাায়নি? পড়ে যাওয়া ব্যক্তিকে কি অন্যরা পাড়াইনি? সকলেই যে তখন নিজের প্রাণ বাঁচাতে মরিয়া ছিল। হিতাহিত জ্ঞানশুন্য ছিল। তারাকান্দার কুলসুম আক্তার ও ফুলবাড়ীয়ার শাহজাহান মনির সিঁড়ি বেয়ে নিচে নামার সময় পড়ে যাওয়ায় অন্যরা যে পাড়িয়েছে তা তো স্বজনরাই গণমাধ্যমে বলেছেন। তারা তো তখন সাথেই ছিলেন। প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষ ছিল না। অর্থাৎ স্বজনদের কথাই আমরা সত্য বলে মনে করি। অগ্নিকান্ডের খবর ছড়িয়ে পড়তেই ভবনের বিভিন্ন তলা থেকে অনেকে দ্রুত নিচে নামতে শুরু করেন। সিঁড়িতে সৃষ্টি হয় হুড়োহুড়ি। আতঙ্ক আর ছোটাছুটির মধ্যেই ঘটে হতাহতের ঘটনা। হৃদ্‌রোগ বিভাগের দায়িত্বে থাকা এক নার্স বলেন, একটি সিঁড়ি দিয়ে নামতে গিয়ে রোগীরা হতাহত হয়েছেন। সব সিঁড়ি খোলা থাকলে পরিস্থিতি এতটা ভয়াবহ হতো না (জাগোনিউজ২৪, ১৫ সেপ্টেম্বর ২০২৬)।
‎
‎অগ্নিকান্ডের পর প্রশাসন ও হাসপাতাল কর্তৃপক্ষের করণীয় কি ছিল? করণীয় ছিল, মানুষকে আশ্বস্ত করা যে, অগ্নিকান্ডের কারণে সৃষ্ট পরিস্থিতিতে হতাহতের (আহত/নিহত) ঘটনার সঠিক তথ্য প্রকাশ করা হবে। দায়ীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে। কিন্তু তা না করে তারা লুকোচুরি/মিথ্যাচারের আশ্রয় নেয়। সাংবাদিকরা তথ্য-উপাত্ত তোলে ধরলেও তারা তা কর্ণপাত করেনি। অবশেষে দু’জনের নিহত হওয়ার হওয়ার কথা স্বীকার করে। তবে এই দু’জন যে পদদলিত হয়ে মারা গিয়েছেন তা স্বীকার করেনি, যা নিহত দু’জনের স্বজনদের বক্তব্যের সাথে সাংঘর্ষিক। এদিকে, আহতের পরিসংখ্যান নিয়ে প্রশাসন একদম চুপ। মনে হয়, যেন কেউ আহতই হয়নি।
‎
‎দৈনিক সমকাল গত ১৮ সেপ্টেম্বর ২০২৬ মমেক হাসপাতালের অগ্নিকান্ড নিয়ে সম্পাদকীয় প্রকাশ করেছে, যার শিরোনাম ‘অব্যবস্থাপনার বেদনাদায়ক ফল’। আমরা সমকালের সম্পাদকীয় শিরোনামের সাথে একমত পোষণ করি। এ ঘটনা দীর্ঘদিনের অব্যবস্থাপনার বেদনাদায়ক ফলই। একদিনে এই চরম নেতিবাচক চিত্র চিত্রায়িত হয়নি।
‎
‎হাসপাতালটিতে প্রয়োজনীয় ব্যবস্থাপনার ঘাটতি দীর্ঘদিন যাবত। এক হাজার শয্যার এই হাসপাতালে রোগীর সংখ্যা ধারণক্ষমতার তুলনায় বেশি হওয়ায় বিভিন্ন ওয়ার্ডে গাদাগাদি পরিস্থিতির সৃষ্টি হয়। এতে চিকিৎসার উপযোগী পরিবেশ ব্যাহত হচ্ছে। হাসপাতালের অধিকাংশ লিফট প্রায়ই বিকল থাকে। ফলে রোগী, স্বজন ও চিকিৎসাসেবার সঙ্গে সংশ্লিষ্টদের চরম ভোগান্তিতে পড়তে হয়। দীর্ঘ বৎসর যাবত এই সমস্যা বিদ্যমান থাকলেও এ থেকে উত্তরনের আশু পদক্ষেপ দৃশ্যমান নয়। হাসপাতালের অধিকাংশ সিঁড়ি বন্ধ রাখা হয়। জরুরি পরিস্থিতিতে সিঁড়িগুলো ব্যবহার করতে না পারায় রোগী ও স্বজনদের ঝুঁকিতে পড়তে হয়। সম্প্রতি অগ্নিকান্ডের সময় হাসপাতালের নতুন ভবনে এ সমস্যার ভয়াবহতা আরো স্পষ্ট হয়েছে। ৫টি সিঁড়ির মধ্যে ৪টিই বন্ধ ছিল। ৪টি সিঁড়ি ঐ সময় তালাবদ্ধ না থাকলে আতঙ্কগ্রস্থ রোগী, স্বজন ও হাসপাতালে কর্মরতরা সহজেই নামতে পারতো। তাই দায়িত্ব অবহেলার দায় সংশিষ্টরা এড়াতে পারে না।
‎
‎বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার যন্ত্র প্রায়ই অচল থাকে। এ কারণে রোগীদের বাইরে গিয়ে নিজ খরচে পরীক্ষা করাতে হয়। হাসপাতালের ওষুধ, এক্স-রে ফিল্ম, সিটি স্ক্যানসহ বিভিন্ন প্রয়োজনীয় সরঞ্জামের সঙ্কট রয়েছে। রোগীদেরকে হাসপাতালের বাইরে থেকে ওষুধ কিনে আনতে হয়।হাসপাতালের ওয়ার্ডবয়, ট্রলিবয়, আনসার সদস্য ও দালালদের দৌরাত্ম্য দৃশ্যমান। মাঝেমধ্যেই দৌরাত্ম চিত্র সংবাদের শিরোনামে উঠে আসে। এসব বিষয়ে বিভিন্ন সময়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয় না। সংবাদ প্রকাশের পর কিছুদিন নিয়মের তোড়জোড় হলেও পরবর্তিতে যে তিমিরে ছিল সে তিমিরেই নিমজ্জিত হয়। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে বেওয়ারিশ প্রাণীর অবাধ বিচরণ দৃশ্যমান, যা কয়েকবার গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। রয়েছে অগ্নিনিরাপত্তা ব্যবস্থা, সরঞ্জামাদি ও প্রশিক্ষণের ঘাটতি। অগ্নি দূর্ঘটনা মোকাবেলার প্রস্তুতি হিসেবে মাঝেমধ্যে মহড়ার আয়োজন করা উচিত। তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের অগ্নি নির্বাপনের সক্ষতা এবং অগ্নিনির্বাপক সরঞ্জামাদি সচল আছে কিনা তা যাচাই করা যায়। শুধু ফায়ার সার্ভিসের উপর শতভাগ নির্ভরশীল হওয়া কখনোই সঠিক নয়।
‎
‎প্রাধিকার অনুযায়ী চিকিৎসক না থাকলে যে কোন হাসপাতালে চিকিৎসাসেবা ব্যাহত হয়। মমেকের মত একটি অতি গুরুত্ব হাসপাতালে পর্যাপ্ত চিকিৎক থাকা অতীব জরুরি। এদিকে, সরকারি ছুটির দিন ও গভীর রাতে অনেক সময় পর্যাপ্ত চিকিৎসক পাওয়া যায় না বলে রোগী ও স্বজনদের অভিযোগ রয়েছে। রোগীর চাহিদার তুলনায় আইসিইউ’র সক্ষমতা কম। অথচ পর্যাপ্ত আইসিইউ সুবিধা থাকা একান্ত জরুরি। মমেকে অসংখ্য অব্যবস্থাপনা চিত্রের মধ্যে এই নিবন্ধে কয়েকটি উল্লেখ করা হলো মাত্র।
‎
‎দুর্নীর্তি যেন ময়মনসিংহ অঞ্চলের বৃহৎ এই গুরুত্বপূর্ণ হাসপাতালটির রন্ধ্রে রন্ধ্রে বাসা বেঁধেছে। গত ১৬ জুন ২০২৬ তারিখে আজকের পত্রিকার শিরোনাম ‘টাকা ছাড়া মমেকে মিলে না সেবা।’ তাতে উল্লেখ করা হয়, ঘুষ, দালাল চক্র, সিট-বাণিজ্য, নিম্নমানের খাবার আর গরু-ছাগল-বিড়ালের অবাধ বিচরণ—সব মিলিয়ে চরম অব্যবস্থাপনার চিত্র ফুটে উঠেছে দেশের অন্যতম বৃহৎ চিকিৎসাকেন্দ্র মমেক হাসপাতালে। রোগী ও স্বজনদের অভিযোগ, টাকা ছাড়া কোনো সেবা মেলে না; আর টাকা দিয়েও পাওয়া যায় না কাঙ্ক্ষিত চিকিৎসা। অপারেশনের নামে অর্থ আদায়, ট্রলিবয় ও আনসার সদস্যদের বিরুদ্ধে ঘুষের অভিযোগ, দালালদের দৌরাত্ম্য এবং নিরাপত্তাহীন পরিবেশে প্রতিদিন দুর্ভোগে পড়তে হচ্ছে হাজারো সেবাপ্রার্থীকে। এদিকে, গত ০৩ সেপ্টেম্বর ২০২৬ দৈনিক সমকাল পত্রিকায় ‘লিফট অচল রেখে কোটি টাকা আত্মসাৎ, রোগীদের ভোগান্তি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদে উল্লেখ করা হয়, এই ভোগান্তির পেছনে রয়েছে গণপূর্ত অধিদপ্তর ময়মনসিংহ অফিসের অসাধু প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠান নাঈমা এন্টারপ্রাইজের যোগসাজশ। বর্তমানে গণপূর্তের খাতায় ১২টি সচল ও ০৩টি অচল দেখানো হয়েছে। লিফট রক্ষণাবেক্ষণ ও অপারেটর নিয়োগের নামে রয়েছে অনিয়ম। চক্রটি এই খাতে প্রতিবছর কোটি টাকা আত্মসাৎ করছে। এখানে মাত্র সর্বশেষ প্রকাশিত দুটি দুর্নীতির চিত্র তোলে ধরা হয়েছে। এতেই বোঝা যায়, মমেক হাসপাতাল দুর্নীতির ক্যান্সারে আক্রান্ত। এই ক্যান্সারের চিকিৎসা সর্বাগ্রে প্রয়োজন। নইলে মমেক থেকে চিকিৎসাসেবা প্রাপ্তি থেকে বঞ্চিত হবে ময়মনসিংহবাসী। বঞ্চিত হচ্ছেও বটে।
‎
‎মমেক হাসপাতালে অগ্নিকান্ড ও হতাহত নিয়ে প্রশাসন ও হাসপাতালের নেতিবাচক ভূমিকায় ময়মনসিংহবাসী ক্ষুদ্ধ, বিক্ষুদ্ধ ও মর্মাহত! রাষ্ট্রীয় চিকিৎসা প্রতিষ্ঠানে দূর্ঘটনায় হতাহতের বিষয়টি ‘পদদলিত’শব্দের বেড়াজালে আটকিয়ে নাটকীয়ভাবে অস্বীকার করা ভয়াবহ নেতিবাচক মানসিকতার বহি:প্রকাশ। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দূর্ঘটনায় নাগরিক নিহত হবে আর রাষ্ট্রযন্ত্রের প্রশাসন তার নাগরিকের নিহতের বিষয়টি অস্বীকার করবে তা কখনোই কাম্য নয়। পরিশেষে, মমেক হাসপাতালের সকল অব্যবস্থাপনা ও দুর্নীর্তি দূর হবে, সাধারণ মানুষ যথাযথ চিকিৎসাসেবা পাবে এবং ভবিষ্যতে আর কোন দূর্ঘটনা ঘটবে না- আমরা ময়মনসিংহবাসী এমনটি প্রত্যাশ্যা করি।
‎
‎লেখক: মূখ্য সমন্বয়কারী, ময়মনসিংহ মঞ্চ।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ