ঢাকা রাত ১০:২৭, বুধবার, ১৫ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ভালুকার জাকারিয়া মিন্টু হত্যা মামলায় ২ জনের মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৩৬ জন গ্রেফতার, মামলা ৫৮ শেরপুরে ৩৮ একর বনভূমি উদ্ধার দাবি বন বিভাগের, জমি হারানোর আশঙ্কায় কৃষকদের আহাজারি নদীভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ লাঘবে সরকার অত্যন্ত আন্তরিক : বিভাগীয় কমিশনার ময়মনসিংহ ময়মনসিংহে ৩৪ কোটি টাকার প্রত্নতত্ত্ব প্রকল্প এবং আমাদের কথা ১০১ যুগ্মসচিবকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে সংযুক্ত সরকারি কর্মকর্তাদের জন্য আসছে যে দুঃসংবাদ নতুন দায়িত্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ আ”লীগ নেতার অভিযোগ: সাংবাদিক হতে সম্পাদককে ১০ লাখ টাকা দেন : আদালতে মামলা! রাজধানীতে ডিবির পৃথক অভিযানে অস্ত্র, এস্কাফ সিরাপ ও ইয়াবাসহ ৭ মাদক-অস্ত্র কারবারিকে গ্রেফতার পুলিশকে জনগণের কল্যাণে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে : ডিএমপি কমিশনার অনলাইন জুয়া ও অবৈধ অর্থপাচার চক্রের বিরুদ্ধে সিআইডির চলমান অভিযানে আরও ২ সদস্য গ্রেফতার ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে মাদকাসক্ত কারাবন্দীদের পুনর্বাসনের লক্ষ্যে বিশেষ কাউন্সিলিং সহস্রধারা ঝর্নায় আটকে ছিল ৪ ছাত্র, ৯৯৯ নম্বরে ফোনকলে উদ্ধার গাজীপুরে বিএসটিআইয়ের অভিযানে দুই ফিড কোম্পানিকে ৮ লাখ টাকা জরিমানা দীর্ঘক্ষণ এক স্থানে বসে কাজ করলে কি স্বাস্থ্যঝুঁকি বাড়ে? অনির্দিষ্টকালের জন্য হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করল ইরান কে হলেন এবারের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’? প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ময়মনসিংহ বিভাগে ট্যালেন্টপুলে ২১০৬ জন, সাধারণ কোটায় ৩৫৯৯ জন বৃত্তিপ্রাপ্ত সামাজিক নিরাপত্তা সংক্রান্ত বিভাগীয় ব্যবস্থাপনা কমিটির সভা বন্যায় ভাসছে চট্টগ্রাম: ৫০ জনের মৃত্যু, ৮০ হাজার বসতবাড়ি ক্ষতিগ্রস্ত বন্যা ও জলাবদ্ধতা মোকাবিলায় সহনশীল নগর পরিকল্পনা, জলপথ পুনরুদ্ধারের তাগিদ বিশেষজ্ঞদের রথযাত্রা উদ্‌যাপনের লক্ষে ডিএমপির পক্ষ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা থাকবে : ডিএমপি কমিশনার সুস্থ, শিক্ষিত ও নিয়ন্ত্রিত জনসংখ্যা দেশের সমৃদ্ধি বয়ে আনে : বিভাগীয় কমিশনার  স্থানীয় পর্যায়ে অপরাধ দমনে আমাদের আরও চেষ্টা বাড়াতে হবে : ডিসি ময়মনসিংহ ডেপুটি স্পীকারের উদ্দ্যেগে : এগিয়ে যাচ্ছে দুর্গাপুরের সংস্কৃতি কেরানীগঞ্জে প্রস্তাবিত আধুনিক বহুতল বাস টার্মিনাল ও গাবতলীতে পাইকারি কাঁচাবাজারের স্থান পরিদর্শন র‌্যাব-১৪ এর পৃথক অভিযানে দুই সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৯৬১ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে উত্তরা থানা পুলিশ ঢামেক এর ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

সাংবাদিক নির্যাতন, আর কত?

সাইদুর রহমান রিমন।। আপডেটঃ বৃহস্পতিবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৫, ১:৫৬ পূর্বাহ্ণ 391 বার পড়া হয়েছে

বাংলাদেশে সাংবাদিকদের ওপর অব্যাহত হামলা-মামলা-নির্যাতন ও হত্যা স্বাভাবিকতায় পরিণত হয়েছে। সরকারের নির্লিপ্ততা ও নানা মহলের উস্কানিতে একের পর এক সাংবাদিক নির্যাতনের ঘটনা ঘটলেও কোনো ক্ষেত্রেই প্রতিকার মিলছে না। সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক পাঁচ দেশের মধ্যে বাংলাদেশের নাম উঠে এসেছে আন্তর্জাতিক পর্যবেক্ষণে। তবুও ভাগ্যিস, অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা এই সময়ে গণমাধ্যম নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে বলে ঘোষণা করেছেন। অন্যথায় পরিস্থিতি হয়তো আরো ভয়াবহ কোনো রূপ নিতো।

ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের ওপর নিপীড়ন, সংবাদ প্রতিষ্ঠানে হামলা এবং অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের মতো বিষয়গুলো উঠে এসেছে। ৫ই আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর বিভিন্ন ক্ষেত্রে সংস্কার ও পরিবর্তনের কথা বলা হলেও ৫৬১ জন সাংবাদিক বিভিন্নভাবে নির্যাতন, হয়রানি, হুমকি এবং পেশাগত কাজে বাধার সম্মুখীন হয়েছেন। তাঁদের মধ্যে অন্তত ২৬৯ জন সংবাদকর্মী পেশাগত দায়িত্ব পালনকালে হামলার শিকার হয়েছেন। ৫ই আগস্টের পর অন্তত ২৯৬ জন সাংবাদিকের নামে প্রায় ৬ শতাধিক মামলা দায়ের হয়েছে। যার অধিকাংশই হত্যা মামলা।

হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি (এইচআরএসএস) এর এক জরিপ সূত্রে জানা গেছে, ২০২৫ সালের জানুয়ারি মাসেই ১৯টি হামলায় ২৮ জন সাংবাদিক নির্যাতিত হয়েছেন। আহত হয়েছেন ১৯ জন, হুমকির শিকার ২ জন, গ্রেফতার ১ জন। অপর এক তথ্যসূত্রে উল্লেখ রয়েছে, ২১ জন সাংবাদিক গ্রেপ্তার।হলেও মাত্র তিন জন জামিন পেয়েছেন। ১০০ জন সাংবাদিক আহত ও প্রায় ৯০০ সাংবাদিক চাকুরীচ্যূত। আবার অনেক সাংবাদিকদের পদত্যাগে বাধ্য করা হয়েছে। ৯৬ জন সাংবাদিককে বিএফআইইউ কর্তৃক আর্থিক বিবরণী চাওয়া হয়েছে। ১৬৮ জনের প্রেস স্বীকৃতি বাতিল। ১৮ জন সাংবাদিকের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ। ৮৩ জন সাংবাদিকের জাতীয় প্রেসক্লাবের সদস্য পদ বাতিল। অনেক গুলো মিডিয়া হাউজের মালিকানা পরিবর্তন হয়েছে।

যে মুহূর্তে এই স্ট্যাটাসটি দেওয়া হচ্ছে ঠিক সেই মুহূর্তে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে কুয়াকাটাস্থ বাংলাভিশনের সাংবাদিক জহিরুল ইসলাম মিরন। গতরাতে দুর্বৃত্তরা তাকে উপর্যুপরি কুপিয়ে মৃত ভেবে ফেলে রেখে যায়।

আজ খোদ সুপ্রিম কোর্ট প্রাঙ্গণেও হামলার শিকার হয়েছেন অন্তত তিন গণমাধ্যমকর্মী। আগামীকাল সকালে প্রেসক্লাবের সামনে আয়োজন করা হয়েছে সাংবাদিক হাফিজুর রহমান শফিকসহ তিনজন সাংবাদিকের উপর নির্মম হামলার বিচার দাবিতে।

দৈনিক প্রতিদিনের কাগজের কক্সবাজারস্থ স্টাফ রিপোর্টার সাংবাদিক মনসুর আলম মুন্নাকে কক্সবাজার শহর থেকে তুলে নিয়ে চকরিয়া থানা হেফাজতে আটক করে নির্যাতনের অভিযোগে ওসি মনজুর কাদেরসহ চার পুলিশ সদস্যের বিরুদ্ধে অভিযোগ উঠেছে।

শরীয়তপুরে হাতুড়ি নিয়ে একদল সন্ত্রাসী চার সাংবাদিকের ওপর হামলা চালিয়েছে। আহত সাংবাদিকরা হলেন, দৈনিক সমকালের সোহাগ খাঁন সুজন, নিউজ২৪ এর বিধান মজুমদার অনি, বাংলা টিভির প্রতিনিধি নয়ন দাস ও দেশ টিভির প্রতিনিধি সাইফুল ইসলাম আকাশ।

এর আগে সোনারগাঁ প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সময়ের আলো পত্রিকার সোনারগাঁ প্রতিনিধি আনিসুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। রাজশাহী পবা থানাধীন বড়গাছি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডে পুকুর খননের সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলা ও মারধরের শিকার হয়েছেন নিউজ পোর্টাল উত্তরবঙ্গ প্রতিদিনের বার্তা সম্পাদক রমজান আলীসহ ৭ জন সাংবাদিক।

তারেক জিয়াসহ বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব সাংবাদিকদের ব্যাপারে সহনশীল মনোভাব প্রদর্শন করলেও তাদের মাঠ পর্যায়ের নেতা কর্মীরা অনেকেই সরাসরি বিদ্বেষপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হয়েছেন।

সাংবাদিক নির্যাতনের বিপরীতে হাতেগোণা দুই-একটি ব্যতিক্রম নজির হচ্ছে- জুলাইয়ের বিপ¬বকে শহিদ ৫ সাংবাদিক পরিবারকে কালেরকন্ঠ এক কোটি টাকা সহায়তা দিয়েছেন। অন্যদিকে কুমিল্লা প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিক কল্যাণ পরিষদ আয়োজিত এক অনুষ্ঠানে বিভিন্ন সময় পেশাগত দায়িত্ব পালনকালে হামলার শিকার ও নির্যাতিত সাত সাংবাদিককে সম্মাননা দেওয়া হয়েছে। এছাড়া গাজীপুর সদর প্রেসক্লাবের সম্মিলিত প্রতিবাদে সেখানে সাংবাদিক নির্যাতনের ঘটনায় জড়িত পুলিশ কর্মকর্তাদের জরুরি ভিত্তিতে প্রত্যাহারের ঘটনা ঘটেছে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ