ঢাকা সকাল ৬:২৬, শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ত্রয়োদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৭৫৯, মামলা ৪২ দুর্গাপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে নৌকা ডুবে যুবকের মৃত্যু ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩০, মামলা ৪২ কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মা নিহত, বাবা গুরুতর আহত রমনা কালী মন্দিরের চোরাই স্বর্ণ উদ্ধার ও মূল আসামিসহ ৩ জনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ মাদক কারবারি, চাঁদাবাজ ও ভূমি দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ডেঙ্গু নিয়ন্ত্রণে আগামী তিন মাস পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার রাখতে হবে ; বিভাগীয় কমিশনার ময়মনসিংহ ময়মনসিংহের এক কেজি গাঁজাসহ রিফাত আহমেদ ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ ‎ময়মনসিংহে ইয়াবাসহ জহিরুল গ্রেপ্তার ফুলবাড়িয়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত দুর্গাপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত ‎বিজিবি ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনায় মামলা দুর্গাপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন, শিক্ষার্থীরা শিখল অগ্নিকান্ড মোকাবিলায় করণীয়  ‎ময়মনসিংহে আওয়ামী সন্ত্রাসী হামলায় স্বপরিবারে বাড়িছাড়া প্রবাসীর পরিবার; নেপথ্যে করা ? ‎পিছন থেকে হামলা করলে গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে চোরাকারবারির মৃত্যু হয়: ৩৯ বিজিবির অধিনায়ক দুর্গাপুরে পুলিশের অভিযানে ৫ লাখ ৬০ হাজার টাকার ভারতীয় ফেয়ারডিল উদ্ধার প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার আন্তর্জাতিক উন্নয়নবিষয়ক প্রতিমন্ত্রীর সাক্ষাৎ শেরপুর আদালতে মটরসাইকেল আই ফোন সহ নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগে মামলা রাজধানীতে যানজট নিরসনে ঝিলমিল আবাসিক প্রকল্প এলাকায় অস্থায়ী বাস টার্মিনাল উদ্বোধন গুলশান সোসাইটি অফিসে চাঁদাবাজি ও প্রাণনাশের হুমকির অভিযোগে গ্রেফতার ৩ একটি আন্তর্জাতিক মানের এয়ারপোর্ট ত্রিশালে স্থাপন করার চিন্তা-ভাবনা করছি, বিমানমস্ত্রী নির্বিঘ্নে দুর্গাপূজা উদযাপনে প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরা ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিমান মন্ত্রীর খাদ্যশস্যের মান পরীক্ষায় নির্ধারিত প্যারামিটার ও মানদণ্ড কঠোরভাবে অনুসরণ করতে হবে : খাদ্যমন্ত্রী দুর্গাপূজায় পুলিশ পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে : আইজিপি ডেপুটি স্পিকারের হস্তক্ষেপে, বন্ধ হলো অবৈধ খাল দখল কার্যক্রম ‎হত্যাকারী সন্ত্রাসী রাপেলকে গ্রেফতারের দাবীতে বিক্ষোভ মিছিল, মানববন্ধন বাবার ধর্ষণে তিন মাসের অন্তঃসত্ত্বা কিশোরী, কারাগারে বাবা সীমান্তে বিজিবির অভিযানে, মানব পাচারকারীসহ দুই বাংলাদেশি আটক

নজরুল ছিলেন মানবতা ও সাম্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে: জনপ্রশাসন উপদেষ্টা

সেলিম মিয়া।। আপডেটঃ বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৩:০৪ অপরাহ্ণ 96 বার পড়া হয়েছে

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর জনপ্রশাসন বিষয়ক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মো. ইসমাইল জবিউল্লাহ বলেন, নজরুল ছিলেন মানবতা ও সাম্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে। নজরুল ছিলেন প্রেমের কবি, সাম্যের কবি, মানবতার কবি এবং অন্যায়- অত্যাচারের বিরুদ্ধে চিরন্তন প্রতিবাদের প্রতীক। নজরুলের বিদ্রোহী চেতনার সঙ্গে পৃথিবীর বিভিন্ন দেশের স্বাধীনতাকামী কবিদেরও এক ধরনের আত্মিক মিল রয়েছে।

মঙ্গলবার ২৯ সেপ্টেম্বর রাজধানীর ধানমন্ডিতে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে ‘নজরুল বর্ষ-২০২৬’ উপলক্ষে অবসর ভবনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা একথা বলেন।

উপদেষ্টা মো: ইসমাইল জবিউল্লাহ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বর্তমান সরকার একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে চলেছেন, যা নজরুলের দর্শনের সাথেই মিলে যায়। তাই এ বছরকে নজরুল বর্ষ হিসেবে ঘোষণা করা খুবই প্রাসঙ্গিক।

তিনি বলেন, সরকার এ বছর নজরুল বর্ষ পালনের উদ্যোগ নিয়েছে। এই উদ্যোগের মাধ্যমে আমরা শুধু একজন কবিকে স্মরণ করছি না; বরং তাঁর সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা, দেশপ্রেম ও অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর সাহসকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ পাচ্ছি।

নজরুলকে স্মরণ করে আলোচনা সভায় জনপ্রশাসন উপদেষ্টা বলেন, নজরুলের কর্ম ও সাহিত্যে বিপ্লবের ছাপ বেশি। এর অন্যতম কারণ, কাজী নজরুল ইসলাম ছিলেন সমাজের খেটে খাওয়া ও সাধারণ মানুষের জীবন-সংগ্রামের প্রতিচ্ছবি। অন্যদিকে কবিগুরু রবীন্দ্রনাথের লেখায় প্রেম, আক্ষেপ ও আকুতির প্রকাশ বেশি। যার উদাহরণ ‘পোস্টমাস্টার’, ‘সমাপ্তি’ কিংবা ‘ক্যামেলিয়া’ কবিতায় পাওয়া যায়। অপরদিকে কাজী নজরুল ইসলামের লেখায় অন্যায়, শোষণ ও পরাধীনতার বিরুদ্ধে প্রতিবাদের শক্তিশালী উচ্চারণ রয়েছে। তাঁর ‘ভাঙার গান’ এ তাই তিনি লিখেছেন “কারার ঐ লৌহ-কপাট, ভেঙে ফেল, কর রে লোপাট।”

তিনি বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের বিরুদ্ধে জনতার যে গণউত্থান ঘটেছিল, তার মধ্যে কবি কাজী নজরুল ইসলামের দ্রোহের চেতনারও প্রতিফলন ছিল। সে সময় দেয়ালে দেয়ালে নজরুলের কবিতা লেখা ও প্রদর্শিত হতে দেখা গেছে। তিনি বলেন, বর্তমান প্রজন্মের মধ্যে নজরুলের সেই বিপ্লবী চেতনা আরও বেশি সক্রিয়। তাই নতুন প্রজন্মের আস্থা ও মন জয় করতে হলে স্বচ্ছতা ও পেশাদারিত্বকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তাদের প্রত্যাশা ও মানসিকতার সঙ্গে আমাদের খাপ খাইয়ে নিতে হবে।

অবসরপ্রাপ্ত কর্মচারীদের উদ্দেশে জনপ্রশাসন উপদেষ্টা বলেন, আমাদের অধিকাংশই দীর্ঘ কর্মজীবনে রাষ্ট্র ও জনগণের সেবা করেছি। জীবনের সবচেয়ে কর্মক্ষম সময়টি দেশের মানুষের কল্যাণে ব্যয় করেছি। এখন আমরা অবসরপ্রাপ্ত হলেও এর অর্থ এই নয় যে, আমরা অপ্রয়োজনীয় হয়ে গেছি। আমাদের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা ও অর্জিত জ্ঞান রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ সম্পদ। সমাজ ও রাষ্ট্র যদি এই অভিজ্ঞতাকে যথাযথভাবে কাজে লাগাতে পারে, তাহলে একদিকে যেমন অবসরপ্রাপ্তদের মর্যাদা ও সম্মান বাড়বে, অন্যদিকে দেশও তাদের অভিজ্ঞতা থেকে উপকৃত হবে।

বিশেষ অতিথির বক্তৃতায় প্রধানমন্ত্রীর হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ও নৃ-গোষ্ঠী বিষয়ক বিশেষ সহকারী বিজন কান্তি সরকার কাজী নজরুল ইসলামকে স্মরণ করে বলেন, নজরুল সাধারণ মানুষের কবি ছিলেন। তিনি সাধারণ মানুষের কথা বলতেন।

অনুষ্ঠানে বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও দর্শন এবং বাঙালির জাতীয় জীবনে তাঁর অবদানের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির প্রশাসক মো: ইসমাইল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বিভিন্ন পর্যায়ের অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী ও তাদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ