ঢাকা , , ,
শিরোনাম:
নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে: ওয়াহাব আকন্দ এমপি দুর্গাপুরে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ‎আদালতের মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও আসামিরা অধরা! ‎সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের ময়মনসিংহ জেলা শাখার তৃতীয় সভা অনুষ্ঠিত দুর্গাপুরে পুলিশের অভিযানে ভারতীয় ১৭টি গরু সহ গ্রেপ্তার ৫ দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ৭ বছরের চাকরিতেই অঢেল সম্পদের মালিক গণপুর্তের রেজাউল করিম ময়মনসিংহে আওয়ামী সন্ত্রাসী শাহীনের মটর ঘর থেকে চোরাই মালামাল উদ্ধার! নেপথ্যে কারা? পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা জামালপুর জেলার এলএসডি গুলোতে নিম্ন মানের খাদ্য শষ্য মওজুদের অভিযোগ ছোটদের আবদার পূরণে ফুটবল উপহার দিলেন মেম্বার পদপ্রার্থী মাসউদুর রহমান ফকির অনলাইন জুয়ার এজেন্ট সিম ভাড়া দেওয়ার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে সিআইডি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে প্রস্তুতি সভা উৎসবমুখর আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন দুদকে নতুন দুই মহাপরিচালক নিয়োগ, বদলি দুই কর্মকর্তা ধীরগতি ও অপরিকল্পিতভাবে পুরাতন ব্রহ্মপুত্র নদ খনন, বালু বাণিজ্য ও দখলের প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ আমরা জুলাই যোদ্ধা সংগঠনের প্রধান উপদেষ্টা ‎হলেন বাবলু এমপি ‎ বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি’ পেল ১৫৫ কৃতী শিক্ষার্থী ময়মনসিংহে রেলের জায়গায় বহুতল ভবন, নির্মাণকাজ বন্ধের নির্দেশ ‎ময়মনসিংহে কবে বন্ধ হবে নারী বেচাকেনা! দায় কার? ময়মনসিংহ থিয়েটার এসোসিয়েশনের নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণা ময়মনসিংহে বাপ বেটির লড়াই; থানায় অভিযোগ জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ এর রাউন্ড অব সিক্সটিন এর বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল: স্বরাষ্ট্রমন্ত্রী দুর্গাপুরে দ্বিতীয় ধাপে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু পিডব্লিউডি প্রকৌশলী রফিকুজ্জামানের বিরুদ্ধে ১১৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগ কর্তব্যরত অবস্থায় আহত পুলিশ সদস্যকে দেখতে হাসপাতালে ডিএমপি কমিশনার পর্যটকদের নিরাপত্তায় ডেপুটি স্পিকারের প্রচেষ্টায় নির্মিত হচ্ছে পুলিশ তদন্তকেন্দ্র ডেপুটি স্পিকারের প্রচেষ্টায়, এগোচ্ছে জারিয়া-দুর্গাপুর রেললাইন প্রকল্প ঐতিহাসিক তেলিখালী যুদ্ধ দিবস-২০২৬ পালন

মুক্তিযোদ্ধাদের মরদেহ দাফন ও সৎকারে বরাদ্দ সাড়ে ৯ কোটি টাকা

স্টাফ রিপোর্টার।। আপডেটঃ শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ১১:০২ অপরাহ্ণ 75 বার পড়া হয়েছে

মুক্তিযোদ্ধাদের মরদেহ সমাহিত, সৎকার ও পরিবহনের তাৎক্ষণিক ব্যয় নির্বাহের জন্য ২০২৬-২৭ অর্থবছরের বাজেট থেকে ৯ কোটি ৪৯ লাখ ৯৪ হাজার ৪০০ টাকা আর্থিক মঞ্জুরি দিয়েছে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের বাজেট অধিশাখা থেকে গত ২৯ সেপ্টেম্বর জারি করা এক আদেশে এ অর্থ বরাদ্দের কথা জানানো হয়। বরাদ্দের অর্থ দেশের বিভিন্ন জেলার জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের অনুকূলে ছাড় দেওয়া হবে।

আদেশে বলা হয়েছে, ২০২৬-২৭ অর্থবছরের মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের পরিচালন বাজেটের বিশেষ কার্যক্রমের আওতায় যুদ্ধাহত ও অন্য মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা খাতের দাফন বাবদ অনুদান হিসেবে বরাদ্দকৃত ১৮ কোটি টাকা থেকে এই ৯ কোটি ৪৯ লাখ ৯৪ হাজার ৪০০ টাকা ব্যয় করা হবে।

সংশ্লিষ্ট জেলা ও উপজেলা প্রশাসন নিজ নিজ জেলা বা উপজেলা হিসাবরক্ষণ কার্যালয় থেকে বরাদ্দের অর্থ উত্তোলন করবে। এ জন্য সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কার্যালয়ে সারণি অনুযায়ী মোট বরাদ্দের অথোরিটি পাঠাতে চিফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারকে অনুরোধ করা হয়েছে।

মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, ছাড়কৃত অর্থ চলতি অর্থবছরের বাজেটের নির্ধারিত দাফন বাবদ অনুদান খাতে সমন্বিত হবে। জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তারা যথাযথ বিলের মাধ্যমে সংশ্লিষ্ট জেলা বা উপজেলা ট্রেজারি থেকে অর্থ উত্তোলন করবেন।

শর্ত অনুযায়ী, মুক্তিযোদ্ধার মরদেহ সৎকার, সমাহিত ও মৃতদেহ পরিবহন ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে এ অর্থ ব্যয় করা যাবে না।

অর্থ ব্যয়ের ক্ষেত্রে সরকারি আর্থিক বিধিবিধান ও নিয়মাচার যথাযথভাবে অনুসরণ করতে হবে। কোনো অনিয়ম হলে সংশ্লিষ্ট বিতরণকারী কর্তৃপক্ষকে দায়ী থাকতে হবে।

এ ছাড়া ৩০ জুন ২০২৭ তারিখের পর কোনো অর্থ অব্যয়িত থাকলে, তা সরকারি কোষাগারের নির্ধারিত খাতে জমা দিয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়কে অবহিত করতে হবে।

মন্ত্রণালয়ের আদেশে দেশের ৬৪ জেলার জেলা প্রশাসক ও সব উপজেলা নির্বাহী কর্মকর্তাকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে আদেশটি প্রকাশের জন্য সিস্টেম এনালিস্টকেও অনুরোধ করা হয়েছে।

আদেশে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব (বাজেট) ডা. মু. আসাদুজ্জামান স্বাক্ষর করেন।
খবর : বাসস

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ