ঢাকা সকাল ৯:৫৪, রবিবার, ১৪ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১ জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ময়মনসিংহে তিনদিনব্যাপী সাংবাদিক কর্মশালার উদ্ভোধন অনুষ্ঠিত দুর্গাপুরে পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান গৌরীপুরে খাল পুনঃখনন ও টিআর প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন মোতাহার হোসেন পর্যটন প্রতিমন্ত্রীর নেতৃত্বে কক্সবাজার সমুদ্র সৈকতে তিন প্রতিমন্ত্রীর আকর্ষিক পরিদর্শন মুক্তিযুদ্ধের গৌরবগাঁথার স্মারক ‘স্মৃতি অম্লান’ পরিদর্শনে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা রাজধানীতে ছিনতাইকারী গ্রেফতার করতে গিয়ে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য গুরুতর আহত; গ্রেফতার দুই সরকারি বিভিন্ন দপ্তরে ১৫ কর্মকর্তার রদবদল দুর্গাপুরে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শন কর্মসূচি অনুষ্ঠিত মেধাবী শিক্ষার্থীর পাশে আনন্দ মোহন কলেজের ছাত্রদল নেতা কাউছার শেরপুরের ঝিনাইগাতীতে সমতল ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ দেশে বছরে ৩৫ লাখ টন খাদ্য অপচয় হয়: খাদ্যমন্ত্রী ফুলবাড়িয়ায় গ্রাম আদালত বিষয়ে ব্যাপক জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস ২০২৬ উদযাপন জেল পলাতক ও একাধিক প্রতারণা মামলার আসামিকে গ্রেফতার করেছে সিটিটিসি দুর্গাপুরে নদীতে গোসলে নেমে যুবকের মৃত্যু রহস্যময় স্ট্যাটাস ঘিরে আলোচনায় রায়হান রাফি দুর্গাপুরে অসহায় পরিবারকে অটোরিকশা প্রদান এইচএসসির প্রবেশপত্র বিতরণ শুরু ১৫ জুন মন্ত্রীদের পিএস-এপিএসদের বেতন নিধার্রণ সড়কে ঝুঁকি বাড়াচ্ছে লক্ষাধিক লক্কড়ঝক্কড় মেয়াদোত্তীর্ণ বাস নতুন লুকে নজর কাড়লেন অপু ফিলিপাইনে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, প্রাণ গেল অন্তত ১৯ জনের নৈতিক মনোবল বৃদ্ধির মাধ্যমে পুলিশ বাহিনীকে আরও জনবান্ধব করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী তেজগাঁও বিভাগের অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ৫৬ জন গ্রেফতার নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালনের আহ্বান : আইজিপি দুর্গাপুরে কিশোরীকে ভারতে পাচার কালে, বিজিবির হাতে আটক ১৮৬ বছরের পুরনো লাইব্রেরীর জায়গা উদ্ধারে মানববন্ধন বৃহত্তর ময়মনসিংহ সাংবাদিক সমিতি-ঢাকার নির্বাচন সেপ্টেম্বরে জনগণের কল্যাণ সাধন করাই বর্তমান সরকারের মূল লক্ষ্য : ড. এস এম আব্দুল আওয়াল

টর্চার সেলে নির্যাতন; ময়মনসিংহে ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার ৩

৭৫ বাংলাদেশ ডেস্ক।। আপডেটঃ মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫, ১১:৩২ অপরাহ্ণ 197 বার পড়া হয়েছে

ময়মনসিংহের তারাকান্দায় হিজবুল আলম জিয়েস নামে এক ছাত্রদল নেতার টর্চার সেলের সন্ধান মিলেছে। সেই টর্চার সেলে সাধারণ মানুষকে ধরে এনে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়েছে। এসবের প্রতিবাদ করতে গিয়ে তার হামলার শিকার হয়ে থানায় মামলা দায়েরের করেছেন মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মামুন সরকার। এঘটনায় পুলিশ জিয়েস ও তার দুই সহযোগিকে গ্রেপ্তার করেছেন।
৫ আগস্টের পর চাঁদাবাজিসহ নানা কর্মকাণ্ডে বেপরোয়া হয়ে পড়েন তারাকান্দা উপজেলার বানিহালা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক হিজবুল আলম জিয়েস (২৬)। সে মাঝিয়ালী গ্রামের মঞ্জুরুল ইসলামের ছেলে।
গত শনিবার (৮ আগষ্ট) বিকেলে জিয়েস মাঝিয়ালি বাজারে চুল কেটে কাটা না দিয়ে উল্টো দোকানী হক মিয়ার কাছে ৫ হাজার টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়ায় সেলুন বন্ধ করে দেওয়ার হুমকি দিয়ে মারধর করা হয়। এক পর্যায়ে সেলুনে তালাও লাগিয়ে দেয়। এ সময় হক মিয়ার বড় ভাই লাক মিয়াকেও তার দোকানে গিয়ে মারধর করা হয়।
ময়মনসিংহ মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক মামুন সরকারের আশ্বাসে (৯ আগস্ট) বিকেলে সেলুন খোলেন হক মিয়া। পরে সন্ধ্যার দিকে তাকে মারধর করে জিয়েস। হক মিয়া বিষয়টি মামুনকে জানালে সে ঘটনাস্থলে ছুটে গেলে তাকে রক্তাক্ত করা হয়।
এঘটনায় মামুন সরকার (১১ আগস্ট) দুপুরে তারাকান্দা থানায় বাদী হয়ে জিয়েসকে প্রধান করে অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে একটি মামলা দায়েরের করেন।
মামুন সরকার বলেন, ছাত্রদল তারেক রহমানের আদর্শে গড়া সংগঠন। আর সেই সংগঠনের পদ ব্যবহার করে জিয়েস ৫ আগস্টের পর থেকে চাঁদাবাজি, তার টর্চার সেলে সাধারণ মানুষকে ধরে এনে নির্যাতন, মাদক সেবন এমন কোন অপরাধ নেই যে সে করে নাই। চুল কেটে নাপিতকে টাকা না দিয়ে উল্টো চাঁদা দাবি। এটা ছাত্রদলের আদর্শ পরিপন্থী। তার প্রতিবাদ করায় আমাকে হত্যার উদ্দেশ্যে গুরুত্বর আহত করেছে। তাই বিচারের প্রত্যাশায় মামলা করেছি।
ঘটনার শিকার ব্যবসায়ী হক মিয়া বলেন, চুল কাটার পর ৫ হাজার টাকা চাঁদা দাবি করে জিয়েস। টাকা না দিলে মারধর করে দোকান থেকে বের করে তালা লাগিয়ে দেয়। পরে মামুন ভাইয়ের কথায় দোকান খুললে পূণরায় আক্রমণ করে এবং মামুন ভাইকেও আঘাত করে।
শুধু তাই নয় জিয়েস নিজের পুকুর পাড়ে একটি টিনের ঘরে গড়ে তোলা টর্চার সেলে সাধারণ মানুষকে ধরে নিয়ে নির্যাতন করে। সম্প্রতি এমন একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে সমালোচনা সৃষ্টি হয়। সেই ভিডিওতে দেখাযায় এক যুবককে তার সহযোগী রাফি এবং আব্দুল্লাহ মারধর করছে ভিডিও কলে জিয়েসকে রেখে। ওই যুবকের গলায় অস্ত্র ধরে ৪০ হাজার টাকা চাঁদা দাবি করেন। পরে চাঁদার টাকা দিতে রাজি হলে তাকে ছাড়া হয়।
তার নির্যাতনের শিকার জুয়েল ও রাসেল বলেন, জিয়েস প্রভাব খাটিয়ে তাদের কাছে টাকা পাবে  মর্মে ভিডিও স্বীকারোক্তি আদায় করতে মারধর করে। প্রাণনাশের ভয়ে তারাও স্বীকারোক্তি দেন।
এঘটনায় সমালোচনার মধ্যে (১০ আগস্ট) রাতে জিয়েসের দুই সহযোগী রাফি এবং আব্দুল্লাহকে গ্রেপ্তার করে পুলিশ। মামলার পর (১১ আগস্ট) রাত ৯টার দিকে প্রধান আসামি হিজবুল আলম জিয়েসকেও গ্রেপ্তার করা হয়।
স্থানীয় ইউপি সদস্য আবু তাহের বলেন, জিয়েস সবসময় নেশার মধ্যে থাকে। বিভিন্ন সময় সে আমাকেও হুমকি দিয়েছে। তার টর্চার সেল রয়েছে। সবকিছু নির্মুল করে তাদের সর্বোচ্চ বিচার করা হোক।
তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ টিপু সুলতান বলেন, অভিযোগ পেয়ে থানায় মামলা নেওয়া হয়েছে। ঘটনায় সম্পৃক্ত থাকা দুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। সোমবার রাতে গ্রেপ্তার হওয়া জিয়েসকে মঙ্গলবার দুপুরে আদালতে হাজির করা হবে। এসব ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না খতিয়ে দেখা হচ্ছে।
২০২১ সালের ২৯ ডিসেম্বর থেকে হিজবুল আলম জিয়েস বানিহালা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্বে রয়েছেন। সে গ্রেপ্তারের পর সোমবার রাতে ময়মনসিংহ উত্তর জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সাদ্দাম হোসেন তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জিয়েসকে তার পদ থেকে সাময়িক অব্যাহতি প্রদান করা হয়।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ