ঢাকা রাত ১০:১৫, শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ধীরগতি ও অপরিকল্পিতভাবে পুরাতন ব্রহ্মপুত্র নদ খনন, বালু বাণিজ্য ও দখলের প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ আমরা জুলাই যোদ্ধা সংগঠনের প্রধান উপদেষ্টা ‎হলেন বাবলু এমপি ‎ বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি’ পেল ১৫৫ কৃতী শিক্ষার্থী ময়মনসিংহে রেলের জায়গায় বহুতল ভবন, নির্মাণকাজ বন্ধের নির্দেশ ‎ময়মনসিংহে কবে বন্ধ হবে নারী বেচাকেনা! দায় কার? ময়মনসিংহ থিয়েটার এসোসিয়েশনের নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণা ময়মনসিংহে বাপ বেটির লড়াই; থানায় অভিযোগ জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ এর রাউন্ড অব সিক্সটিন এর বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল: স্বরাষ্ট্রমন্ত্রী দুর্গাপুরে দ্বিতীয় ধাপে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু পিডব্লিউডি প্রকৌশলী রফিকুজ্জামানের বিরুদ্ধে ১১৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগ কর্তব্যরত অবস্থায় আহত পুলিশ সদস্যকে দেখতে হাসপাতালে ডিএমপি কমিশনার পর্যটকদের নিরাপত্তায় ডেপুটি স্পিকারের প্রচেষ্টায় নির্মিত হচ্ছে পুলিশ তদন্তকেন্দ্র ডেপুটি স্পিকারের প্রচেষ্টায়, এগোচ্ছে জারিয়া-দুর্গাপুর রেললাইন প্রকল্প ঐতিহাসিক তেলিখালী যুদ্ধ দিবস-২০২৬ পালন সরকারি আবাসিক ভবন থেকে ময়লা ফেললে কঠোর ব্যবস্থা: অর্থ মন্ত্রণালয় এসআরবির মহাপরিচালক হলেন ফারুক আহমেদ প্রধানমন্ত্রী ২ দিনব্যাপী সোলার এক্সপোর উদ্বোধন করেছেন কাভার্ড ভ্যানের মালামাল চুরি, সিআইডির অভিযানে গ্রেপ্তার ১ তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই ছিনতাইকারী গ্রেফতার টঙ্গী বিসিক এলাকায় মোড়ে মোড়ে বিএনপির অবস্থান, সতর্ক প্রহরায় শৃঙ্খলা বাহিনী মেলান্দহে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ শ্রী শ্রী শ্যামা পূজা উপলক্ষ্যে ময়মনসিংহ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন পুলিশ সুপার রাজধানীতে ফ্র্যাঞ্চাইজ পদ্ধতিতে বাস পরিচালনা কার্যক্রমের উদ্বোধন নিহত সাংবাদিক আলিফ ফকিরের স্ত্রীকে চাকরি দিলেন : ডেপুটি স্পিকার এলজিইডির পিডি আতিকুলের বিরুদ্ধে বিদেশে হাজার কোটি টাকা পাচারের অভিযোগ শ্রমিক আন্দোলনের নামে যারা শ্রমিকদের স্বার্থবিরোধী কাজ করছে, তাদের কঠোর হস্তে দমন করা হবে- স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিক আলিফ হত্যার বিচার ৯০ দিনে শেষের দাবি, কাফন পরে মানববন্ধন সাবেক সেনা কর্মকর্তা হাফিজকে গ্রেপ্তার করেছে ডিবি ‎ফুলবাড়ীয়ায় যুব দিবস উপলক্ষে উদ্যোক্তা ও খামারিদের ৩ লাখ টাকার চেক বিতরন

পরিবেশ অধিদপ্তর

ময়মনসিংহে কর্মকর্তাদের চোখে কাঠের চশমা! ছাড়পত্র ছাড়াই চলছে ৩ শতাধিক ইটভাটা

৭৫ বাংলাদেশ রিপোর্ট।। আপডেটঃ শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫, ১:৩৭ অপরাহ্ণ 404 বার পড়া হয়েছে

কোন নিয়মনীতির তোয়াক্কা না করে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই জেলা জুড়ে ৩ শতাধিক ইটভাটা চালিয়ে যাচ্ছে। এসব ভাটায় দেদারছে পোড়ানো হচ্ছে বনের কাঠ। অনিয়ম যেন নিয়মে পরিনত হয়েছে।

অনুমোদন ছাড়াই এ অবস্থায় ইটভাটাগুলো চললেও পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের তেমন কোনো পদক্ষেপ নেই। এসব ইটভাটার চারপাশে ফসলি জমি আর বসতবাড়িসহ রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। এর মধ্যেই চলে ইট পোড়ানোর কর্মযজ্ঞ। এমন চিত্র ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আশপাশসহ জেলা জুড়েই দেখা গেছে।

পরিবেশ অধিদপ্তরের তথ্য মতে, ময়মনসিংহ সিটি করপোরেশন এলাকা ও সীমানাঘেঁষে ইটভাটা রয়েছে ১৩টি, যার কোনোটিরই অনুমোদন নেই। এছাড়া জেলায় তিন শতাধিক ইটভাটার মধ্যে পরিবেশের ছাড়পত্র আছে মাত্র ৪৩টির। ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন অনুযায়ী, আবাসিক এলাকা, সিটি করপোরেশন, পৌরসভা, বাণিজ্যিক এলাকা, শিক্ষা প্রতিষ্ঠান এবং কৃষি জমিসহ পরিবেশের ক্ষতি হয় এমন এলাকায় ইটভাটা স্থাপন করা যাবে না।

তবে এ আইনের তোয়াক্কা না করে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই বছরের পর বছর ধরে সিটি করপোরেশন এলাকা এবং এর আশপাশের ইটভাটা চালু রয়েছে। কোনো ধরনের জ্বালানি কাঠ ব্যবহার না করার বিধান থাকলেও থেমে নেই কাঠ পোড়ানোসহ ইটভাটার কার্যক্রম।

এতদিন আওয়ামী লীগের স্থানীয় নেতাদের প্রভাব থাকলেও এখন ভাটাগুলো কার নিয়ন্ত্রণে চলছে, তা নিয়ে প্রশ্ন উঠছে জনমনে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সবকিছু জেনেও নীরব রয়েছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন। ভাটাগুলোর কালো ধোঁয়ায় পরিবেশ বিপর্যয়, ফসল উৎপাদন হ্রাস, জীববৈচিত্র্য হুমকিসহ শারীরিক সংক্রমণে অসুস্থতার আশঙ্কা স্থানীয়দের।

জেলার একাধিক উপজেলার সচেতন মহলের সাথে কথা বললে তাঁরা জানান, এতদিন আমরা জেনেছি ক্ষমতার বলে ইটভাটাগুলো টিকে ছিল। কিন্তু আমরা অবাক হচ্ছি, স্বৈরাচার সরকার পতনের পাঁচ মাস পার হলেও আগের মতোই চলছে ভাটাগুলো। সংশ্লিষ্ট কর্মকর্তারা যেন চোখে কাঠের চশমা পড়ে বসে আছে। দেখেও ভান করছে না দেখার। আমরা দ্রুতই অনুমোদনহীন ইটভাটাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জোড় দাবী জানাচ্ছি।

সরেজমিনে ইটভাটার মালিকরা না থাকলেও ম্যানেজারদের পাওয়া যায় নিয়মিত। বেশ কয়েকজন ম্যানেজার নাম প্রকাশে অনিচ্ছুক তারা বলেন, যে দেশে ঘুষ দিয়ে কাজ চলে সেখানে কাগজপত্র দিয়ে কি হবে? ঘুষ দিলে কাগজপত্র লাগেনা।

আপনারা সাংবাদিক অফিসে এসে দেখে যান, প্রায় ৪ শত ভিজিটিং কার্ড ড্রয়ারে জমেছে সবাই ২০০টাকা থেকে শুরু করে ৫ হাজার পর্যন্ত নিয়েছে। এখন আপনাকে কত দিতে হবে? কত দিলে ইটভাটা বৈধ হবে?

পরিবেশ অধিদপ্তরের ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ের পরিচালক শেখ মো. নাজমুল হুদা বলেন, আগে কীভাবে চলেছে, তা আমি বলতে পারব না। এখন এগুলো আর চলতে পারবে না। আমরা জেলা প্রশাসনের কাছে ম্যাজিস্ট্রেট চেয়েছি। দ্রুতই অভিযান চালানো হবে।

জেলা প্রশাসক মফিদুল আলম বলেন, পরিবেশ অধিদপ্তর আমাদের কাছে ম্যাজিস্ট্রেট চেয়েছে, আমরা দিয়েছি। আমার বক্তব্য পরিষ্কার, ময়মনসিংহে কোনো অবৈধ ইটভাটা চলুক, তা আমি চাই না।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ