সব
আসন্ন শ্রী শ্রী শ্যামা পূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে ০২ নভেম্বর ২০২৬ খ্রিঃ (সোমবার) ময়মনসিংহ নগরীর বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করেন ময়মনসিংহ জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান ।
পরিদর্শনকালে পুলিশ সুপার পূজামণ্ডপগুলোর সার্বিক প্রস্তুতি, নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন এবং পূজা উদযাপন নির্বিঘ্ন ও নিরাপদ করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এ সময় পুলিশ সুপার মহোদয় সকলের সম্মিলিত সহযোগিতা, পারস্পরিক সম্প্রীতি ও দায়িত্বশীল ভূমিকার মাধ্যমে শ্রী শ্রী শ্যামা পূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও আনন্দঘন পরিবেশে উদযাপিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
শ্রী শ্রী শ্যামা পূজার সার্বিক প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন কালে উপস্থিত ছিলেন মোঃ আশরাফুল করিম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), ময়মনসিংহ ও মুহাম্মদ শিবিরুল ইসলাম, অফিসার্স ইনচার্জ, কোতোয়ালী মডেল থানা,ময়মনসিংহ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ।
মন্তব্য