ঢাকা , , ,
শিরোনাম:
নতুন প্রজন্মের কাছে ৭ নভেম্বরের ইতিহাস তুলে ধরতে হবে: ওয়াহাব আকন্দ এমপি দুর্গাপুরে জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত ‎আদালতের মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও আসামিরা অধরা! ‎সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের ময়মনসিংহ জেলা শাখার তৃতীয় সভা অনুষ্ঠিত দুর্গাপুরে পুলিশের অভিযানে ভারতীয় ১৭টি গরু সহ গ্রেপ্তার ৫ দুর্গাপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত ৭ বছরের চাকরিতেই অঢেল সম্পদের মালিক গণপুর্তের রেজাউল করিম ময়মনসিংহে আওয়ামী সন্ত্রাসী শাহীনের মটর ঘর থেকে চোরাই মালামাল উদ্ধার! নেপথ্যে কারা? পুলিশ সদস্যদের পিটিয়ে বাসে তুলে ক্যাম্পাসে নিয়ে গেলেন কুবি শিক্ষার্থীরা জামালপুর জেলার এলএসডি গুলোতে নিম্ন মানের খাদ্য শষ্য মওজুদের অভিযোগ ছোটদের আবদার পূরণে ফুটবল উপহার দিলেন মেম্বার পদপ্রার্থী মাসউদুর রহমান ফকির অনলাইন জুয়ার এজেন্ট সিম ভাড়া দেওয়ার অভিযোগে একজনকে গ্রেফতার করেছে সিআইডি জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ঘিরে প্রস্তুতি সভা উৎসবমুখর আয়োজনে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ উদ্বোধন দুদকে নতুন দুই মহাপরিচালক নিয়োগ, বদলি দুই কর্মকর্তা ধীরগতি ও অপরিকল্পিতভাবে পুরাতন ব্রহ্মপুত্র নদ খনন, বালু বাণিজ্য ও দখলের প্রতিবাদে ময়মনসিংহে বিক্ষোভ সমাবেশ আমরা জুলাই যোদ্ধা সংগঠনের প্রধান উপদেষ্টা ‎হলেন বাবলু এমপি ‎ বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি’ পেল ১৫৫ কৃতী শিক্ষার্থী ময়মনসিংহে রেলের জায়গায় বহুতল ভবন, নির্মাণকাজ বন্ধের নির্দেশ ‎ময়মনসিংহে কবে বন্ধ হবে নারী বেচাকেনা! দায় কার? ময়মনসিংহ থিয়েটার এসোসিয়েশনের নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণা ময়মনসিংহে বাপ বেটির লড়াই; থানায় অভিযোগ জেলা প্রশাসক বিতর্ক প্রতিযোগিতা-২০২৬ এর রাউন্ড অব সিক্সটিন এর বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত পোশাক শিল্পে চলমান সহিংসতার নেপথ্যে রাজনৈতিক স্বার্থান্বেষী মহল: স্বরাষ্ট্রমন্ত্রী দুর্গাপুরে দ্বিতীয় ধাপে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু পিডব্লিউডি প্রকৌশলী রফিকুজ্জামানের বিরুদ্ধে ১১৮ কোটি টাকা আত্মসাতের অভিযোগ কর্তব্যরত অবস্থায় আহত পুলিশ সদস্যকে দেখতে হাসপাতালে ডিএমপি কমিশনার পর্যটকদের নিরাপত্তায় ডেপুটি স্পিকারের প্রচেষ্টায় নির্মিত হচ্ছে পুলিশ তদন্তকেন্দ্র ডেপুটি স্পিকারের প্রচেষ্টায়, এগোচ্ছে জারিয়া-দুর্গাপুর রেললাইন প্রকল্প ঐতিহাসিক তেলিখালী যুদ্ধ দিবস-২০২৬ পালন

মেলান্দহে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ

সেলিম মিয়া।। আপডেটঃ মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৭:৩৮ অপরাহ্ণ 79 বার পড়া হয়েছে

জামালপুরের মেলান্দহে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে এক ডিলারের বিরুদ্ধে। নির্ধারিত দোকানে চাল বিতরণের কথা থাকলেও ইউনিয়নের একটি বাজারের পরিবর্তে অন্য স্থানের বসতঘর থেকে চাল বিতরণ,ডিলারের দোকানে সাইনবোর্ড না থাকা সহ উপকারভোগীদের চাল না দিয়ে টাকা দেওয়ার চেষ্টা এবং তদারকি কর্মকর্তার নিয়মিত উপস্থিতি না থাকার অভিযোগ করেছেন স্থানীয় এক ব্যক্তি।
এ ঘটনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন আসাদুল্লাহ নামে এক ব্যক্তি।

অভিযুক্ত ডিলার হলেন উপজেলার ৫ নং নয়ানগর ইউনিয়নের খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণকারী প্রতিষ্ঠান রফিক ট্রেডার্সের মালিক রফিকুল ইসলাম।

অভিযোগ সূত্রে জানা গেছে, ইউনিয়নের সাধুপুর বাজারে ডিলারের নির্ধারিত দোকান থাকার কথা। তবে সেখানে চাল বিতরণ না করে দাগী কাঠালতলা মোড় এলাকায় একটি বসতঘর থেকে চাল বিতরণ করা হচ্ছে। এ ছাড়া চাল বিতরণের সময় দায়িত্বপ্রাপ্ত তদারকি কর্মকর্তার উপস্থিতি নিয়মিত থাকে না বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। ফলে চাল বিতরণ কার্যক্রমের স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন তুলেছেন অভিযোগকারী।
লিখিত অভিযোগে আসাদুল্লাহ উল্লেখ করেন, গত বৃহস্পতিবার সকালে চাল বিতরণকে কেন্দ্র করে কয়েকজনের মধ্যে হট্টগোলের ঘটনা ঘটে। বিষয়টি দেখে তিনি ঘটনাস্থলে গিয়ে উত্তেজিত লোকজনের কাছে হট্টগোলের কারণ জানতে চান। এ সময় উপস্থিত ব্যক্তিরা তাঁকে জানান, উপকারভোগীদের চাল না দিয়ে টাকা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। পরে তিনি বিষয়টি ডিলার রফিকুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অভিযোগকারী আরও দাবি করেন, খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রি করে অটোরিকশাযোগে অন্যত্র নিয়ে যাওয়ার ভিডিও ফুটেজ তাঁর কাছে রয়েছে। সরকারি সহায়তার আওতায় দরিদ্র ও নিম্ন আয়ের মানুষের জন্য বরাদ্দ করা চাল বিতরণে এমন ঘটনা ঘটলে প্রকৃত উপকারভোগীরা বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।

এদিকে, অভিযোগের বিষয়ে জানতে গণমাধ্যমের পক্ষ থেকে ডিলার রফিকুল ইসলামের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সরাসরি দেখা করে কথা বলবেন বলে জানান। পরে ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন। তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সাইফুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ‘সাধুপুর বাজারের চাল ডিলার কাঠালতলা মোড় থেকে চাল বিতরণ করেন, বিষয়টি জানি। অনিয়মের বিষয়ে ইউএনও স্যারের কাছে অভিযোগ দেওয়া হয়েছে বলে শুনেছি। তবে অভিযোগটি এখনো হাতে পাইনি। অভিযোগ হাতে পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে বক্তব্য জানতে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিন্নাতুল আরা”র বক্তব্য পাওয়া যায়নি।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ