ঢাকা , , ,
শিরোনাম:
ভাব তরঙ্গে বাউল গানে মুখরিত জয়নুল উদ্যান ‎সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে ময়মনসিংহে মানববন্ধন রাজধানীর পরিচ্ছন্নতা গতিশীল করার তাগিদ প্রধানমন্ত্রীর চলতি মৌসুমে সাড়ে ৮ লাখ টন ধান-চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা: খাদ্যমন্ত্রী দুর্গাপুরে শিক্ষক সমিতির নির্বাচন, সভাপতি বারেক, সম্পাদক হাবুল দুর্গাপুর ‎সীমান্তে বিজিবির অভিযান, ৯৪ বোতল ভারতীয় মদ জব্দ গণপুর্তের তত্ত্বাবধায়ক প্রকৌশলী স্বামী-স্ত্রীর ৪০ কোটি টাকার সম্পদ, উৎস অনুসন্ধানে মাঠে দুদক ‎অবশেষে ময়মনসিংহের সেই সর্দারনী লাভলী আদালতের কাঠগড়ায় ‎ময়মনসিংহে আইনজীবী সহকারী মোসা মিয়ার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ : থানায় মামলা ‎ উত্তরা পূর্ব থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত ১১ জন গ্রেফতার গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে ওএমএস চাল বিক্রি শুরু পুনাক, জিএমপির সভানেত্রীর দায়িত্ব গ্রহণ করলেন শামীম আরা হক মসজিদ-মাদ্রাসার আর্থিক সংকট নিরসনে : ডেপুটি স্পিকারের উদ্যোগ ফুলবাড়িয়ায় শাহীন শিক্ষা পরিবারের বৃত্তি পরীক্ষা ‎ময়মনসিংহে ছাত্রদলের আয়োজনে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত ময়মনসিংহ ভূমি অফিসের নায়েবকে প্রত্যাহারে ৭ দিনের আলটিমেটাম সাংবাদিকদের নিরাপত্তায় প্রেস কাউন্সিল আইন সংশোধনের উদ্যোগ -ইয়াসের খান চৌধুরী দুর্গম জনপদে উচ্চশিক্ষার নতুন স্বপ্ন, গুজিরকোনা বিদ্যালয়কে কলেজে রূপান্তরে কায়সার কামালের উদ্যোগ ভূমি অফিসে সাংবাদিক আসলেই বাইন্ধা পিটানো হবে – ময়মনসিংহ পৌর ভূমি অফিসের নায়েব কালাম চট্টগ্রাম রেঞ্জ এসপির মুঠোফোন জব্দ, চলছে জিজ্ঞাসাবাদ ‎রেঞ্জে শ্রেষ্ঠ হলেন ময়মনসিংহের পুলিশ সুপার কামরুল হাসান দেশ পরিচালনায় তোমাদেরই এগিয়ে আসতে হবে : ডেপুটি স্পীকার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ​মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক জাতিসংঘের বিশেষ প্রতিবেদকের সাক্ষাৎ কালীপূজা উপলক্ষে কাচারি ঘাটের বিসর্জন ঘাট পরিদর্শন করলেন মসিকের প্রশাসক রোকন জাতীয় পর্যায়েও তৃতীয় স্থান অর্জন, সাফল্যের নেপথ্যের কারণ জানিয়ে সংবাদ সম্মেলন ‎মুক্তাগাছায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট, ভেঙে দেওয়া হলো ১২০ ফুট চিমনি কুষ্টিয়ার দৌলতপুরে মৃত চেয়ারম্যানের নামে ১০৭ বস্তা চাল বরাদ্দ : কর্মকর্তা প্রত্যাহার তেজগাঁও খাদ্য গুদামে অনিয়ম: ২১ নম্বর গোডাউনে অতিরিক্ত ৩৫ টন মাল প্রাপ্তি, সিলগালা না করায় প্রশ্ন আ’লীগ আমলে প্রভাবশালী খাদ্য পরিদর্শক মোখলেছকে ইসলামপুর গুদামে পদায়ন নিয়ে সমালোচনা লালবাগে যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতা গ্রেফতার

ভাব তরঙ্গে বাউল গানে মুখরিত জয়নুল উদ্যান

নিজস্ব প্রতিবেদক।। আপডেটঃ শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬, ১১:২৭ অপরাহ্ণ 26 বার পড়া হয়েছে

অপসংস্কৃতি মাড়িয়ে নতুন প্রজন্মের কাছে শেকড়ের সংস্কৃতি পৌঁছে দিতে ময়মনসিংহে প্রতিমাসেই অনুষ্ঠিত হচ্ছে বাউল গানের আসর ‘ভাব তরঙ্গ’।

ব্রহ্মপুত্র নদের তীরে জয়নুল উদ্যানের ব্যাটবল চত্বর বধ্যভূমি প্রাঙ্গণে প্রতি মাসের দ্বিতীয় শুক্রবারে নিয়মিতভাবে বসে এই গানের আসর। তারই ধারাবাহিকতায় শুক্রবার (১৩ নভেম্বর ২০২৬) সন্ধ্যা ৬টা থেকে শুরু হয় ভাব তরঙ্গের জালাল চিশতী পর্ব। যেখানে প্রতিধ্বনিত হয় বাউল সাধক পাগল জালাল শাহ্ চিশতীর বিভিন্ন ঘরনা কালজয়ী গানগুলো।

‘‘দেশীয় সংস্কৃতি ও মুক্তিযুদ্ধের চেতনা লালনে আমরা অঙ্গীকারাবদ্ধ’ মূলমন্ত্রে উজ্জ্বীবিত স্থানীয় সাংস্কৃতিক সংগঠন ‘সমাজ রূপান্তর সাংস্কৃতিক সংঘ’ এই আয়োজনের উদ্যোক্তা।

মাটির কাছাকাছি থেকে বাউল সাধকদের সহজাত কোমল দর্শন ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এই বাউল গানের আসরটি আয়োজন করা হচ্ছে বলে জানিয়েছেন আয়োজক সংগঠনের সভাপতি ইমতিয়াজ আহমেদ।

তিনি বলেন, গত ১০ জুলাই লালনগীতি পরিবেশনের মধ্য দিয়ে ‘ভাব তরঙ্গ’-এর যাত্রা শুরু হয়। ভাব তরঙ্গের প্রতিটি পর্বে একজন নির্দিষ্ট বাউল সাধকের বিভিন্ন তত্ত্বের গান পরিবেশন করা হয়। তারই ধারাবাহিকতায় এবার অনুষ্ঠিত হলো ভাব তরঙ্গের জালাল চিশতী পর্ব। এই পর্বে বাউল সাধক পাগল জালাল শাহ্ চিশতীর বিভিন্ন ঘরনার গান পরিবেশন করেন বাউল শিল্পীগণ।

এই আসরটি এর মধ্যেই সচেতন সংস্কৃতিপ্রেমী মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে বলে জানান তিনি।

বাউল সাধকদের সাম্য, অসাম্প্রদায়িকতা ও মানবতার বাণী সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতেই ব্যতিক্রমী এই উদ্যোগ নিয়েছেন জানিয়ে ইমতিয়াজ আহমেদ বলেন, আয়োজনে কোনো আধুনিক যান্ত্রিকতা বা কৃত্রিম আভিজাত্য নেই। সম্পূর্ণ গ্রামীণ ও ঐতিহ্যবাহী আবহ ধরে রাখতে শিল্পীরা ব্রহ্মপুত্র নদের তীরে মাটিতে বসে গান পরিবেশন করেন। তিনি বলেন, ভাব তরঙ্গের অন্যতম বৈশিষ্ট্য হলো, এর একেক পর্বে একেক বাউল সাধকদের গানের বাণী পরিবেশিত হয়।

আগত দর্শক-শ্রোতারাও এই সহজিয়া লোকজ পরিবেশনা প্রাণভরে উপভোগ করছেন এবং আয়োজকদের সাধুবাদ জানিয়েছেন। দোতারা, একতারা ও বেহালার সুরে সুর মিলিয়ে খালি গলায় গান গেয়ে বাউলরা এক অপার্থিব পরিবেশের সৃষ্টি করেন।

ভাব তরঙ্গের এই পর্বে বাউল সাধক পাগল জালাল শাহ্ চিশতী রচিত বিভিন্ন তত্ত্বের গান গেয়ে শোনান বাউল সাধক পাগল জালাল শাহ্ চিশতী, বাউল মো: হাফিজ উদ্দিন, বাউল স্বদেশ তালুকদার, বাউল জাহিদ শাহ, সোহাগ সরকার, মো: ছাত্তার পাগলা, মো: সুজন পাগলা, দয়াল রবি, মো: রাাজু আহমেদ প্রমূথ।

পাগল জালাল শাহ্ চিশতী রচিত ব্রহ্মপুত্র নদকে কেন্দ্র করে রচিত আরে ও ব্রহ্মপুত্রের পানি গানটি দিয়ে বাউলশিল্পীরা তাদের পরিবেশনা শুরু করেন। তারপর একে একে গেয়ে শুনান ‘ধোকাবাজি ধান্ধাবাজি, হায় খাজা গরীবে নেওয়াজ, ষট চক্র পঞ্চ আত্মা, বন্ধুয়ার পিরীতে গানসহ তাঁর রচিত বিভিন্ন ঘরনার গান পরিবেশন করেন।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ