ঢাকা রাত ১:৩২, রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২ কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
তিরোধান দিবসে লালনের গানে মুখরিত মযমনসিংহের জয়নুল উদ্যান।। সাংবাদিক আলিফের পরিবারের পাশে দাঁড়ালেন : ডেপুটি স্পিকার দুর্গাপুরে সাংবাদিক আলীফ ফকির হত্যা, অবশেষে মামলা। ডিএসসিসির পরিচ্ছন্নতা অভিযান পরিদর্শনে প্রধানমন্ত্রী সাংবাদিক আলিফ ফকিরকে হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে দুর্গাপুরে মানববন্ধন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর বাণী ময়মনসিংহে হরিজন পল্লিতে শাড়ি ও লুঙ্গি বিতরণ করলেন সিটি প্রশাসক সর্বোচ্চ মণ্ডপ, বরাদ্দ, ছুটি, নিরাপত্তা ও আনন্দ-উৎসবে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিক আলিফ হত্যাকারীদের, ২৪ ঘন্টার মধ্যে আটকের আল্টিমেটাম দিলেন সাংবাদিক নেতারা দুর্গাপুরে রামকৃষ্ণ আশ্রম কমিটির উদ্যোগে দু:স্থদের মাঝে বস্ত্র বিতরণ পূজার ৬ দিন সর্বোচ্চ সতর্কতার সাথে পেশাদারিত্ব ও আন্তরিকতা নিয়ে দায়িত্ব পালন করতে হবে: ডিএমপি কমিশনার দুর্গাপূজার নিরাপত্তায় ময়মনসিংহ জেলা পুলিশের বিশেষ ব্রিফিং সাংবাদিক আলিফ হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে ময়মনসিংহে মানববন্ধন দুবৃত্তদের গুলিতে সাংবাদিক আলীফ ফকির নিহত ফুলবাড়িয়ায় ৬ লাখ টাকার জাল নোটসহ ৪ জন গ্রেপ্তার আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ ময়মনসিংহ জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির পঞ্চম বৈঠক অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৭৫৯, মামলা ৪২ দুর্গাপুরে ২০০ পিস ইয়াবাসহ যুবক আটক দুর্গাপুরে সোমেশ্বরী নদীতে নৌকা ডুবে যুবকের মৃত্যু ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৩০, মামলা ৪২ কুড়িগ্রামে ছেলের ছুরিকাঘাতে মা নিহত, বাবা গুরুতর আহত রমনা কালী মন্দিরের চোরাই স্বর্ণ উদ্ধার ও মূল আসামিসহ ৩ জনকে গ্রেফতার করেছে শাহবাগ থানা পুলিশ মাদক কারবারি, চাঁদাবাজ ও ভূমি দখলবাজদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ডেঙ্গু নিয়ন্ত্রণে আগামী তিন মাস পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার রাখতে হবে ; বিভাগীয় কমিশনার ময়মনসিংহ ময়মনসিংহের এক কেজি গাঁজাসহ রিফাত আহমেদ ইমনকে গ্রেপ্তার করেছে পুলিশ ‎ময়মনসিংহে ইয়াবাসহ জহিরুল গ্রেপ্তার ফুলবাড়িয়ায় দুর্যোগ প্রশমন দিবস পালিত দুর্গাপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

জল সিঁড়ি’ পাঠাগারে,  কাজী নজরুলের প্রয়াণ দিবস পালিত

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি।। আপডেটঃ সোমবার, ৩১ আগস্ট, ২০২৬, ১১:৫৬ অপরাহ্ণ 64 বার পড়া হয়েছে

গাহি সাম্যের গান-মানুষের চেয়ে বড় কিছু নাই নহে কিছু মহিয়ান’’ এই প্রতিপাদ্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের প্রয়াণ দিবস পালিত হয়েছে। রবিবার (৩০ আগষ্ট) সন্ধ্যায় নেত্রকোনার দুর্গাপুর উপজেলার গাভিনা গ্রামে নজরুল অধ্যয়ন কেন্দ্র ও ‘জল সিঁড়ি’ পাঠকেন্দ্রের আয়োজনের এ কর্মসুচী পালিত হয়।
অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিভিন্ন গান, আবৃত্তি ও স্মৃতি বিজরিত আলোচনা কবির ৫০তম প্রয়াণ দিবস প্রানবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে অংশ নেওয়া শিল্পী, কবি, আবৃত্তিশিল্পী ও সাহিত্যপ্রেমীদের উপস্থিতিতে পুরো আয়োজনটি হয়ে ওঠে মনোমুগ্ধকর।
সুন্দর ও মনোরম পরিবেশে গড়ে ওঠা এই নজরুল অধ্যয়ন কেন্দ্র ও জলসিঁড়ি পাঠাগারটি শুধু বই পড়ার স্থান নয়, বরং গ্রামীণ জনপদে জ্ঞানচর্চা, সাহিত্যচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠছে। প্রত্যন্ত গ্রামে এমন সুন্দর পাঠাগার ও নজরুল অধ্যয়ন কেন্দ্র গড়ে ওঠাকে ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে দেখছেন উপজেলা প্রশাসন সহ আমন্ত্রীত অতিথিগণ।
প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় ‘জল সিঁড়ি’ পাঠাগারের সভাপতি মানেশ সাহার সভাপতিত্বে এবং সম্পাদক দীপক সরকারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দুর্গাপুর উপজেলা নির্বাহী অফিসার আহমেদ সাদাত। বিশেষ অতিথির বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান, শিক্ষাবিদ অধ্যক্ষ শহীদুল্লাহ্ খান, দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি তোবারক হোসেন খোকন, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ, সাবেক সভাপতি এস এম রফিকুল ইসলাম রফিক, নির্মলেন্দু সরকার বাবুল, সাংবাদিক সমিতির সভাপতি দিলোয়ার হোসেন তালুকদার, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বাদশা মিয়া, সাংবাদিক দীপক সরকার, রাজেশ গৌরসহ স্থানীয় সাংবাদিক ও সুধীজন।
আলোচনা সভায় বক্তারা বলেন, প্রেম, বিদ্রোহ, সাম্য ও জাগরণের কবি কাজী নজরুল ইসলাম তাঁর কবিতা, গান ও সাহিত্যকর্মের মাধ্যমে শোষণ, বঞ্চনা ও অবিচারের বিরুদ্ধে সাধারণ মানুষকে সংগ্রামের প্রেরণা জুগিয়েছেন। তাঁর লেখনীতে ফুটে উঠেছে সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা ও স্বাধীনতার চেতনা। যুগ পেরিয়ে গেলেও নজরুলের সৃষ্টি ও দর্শন আজও নতুন প্রজন্মকে অন্যায় ও বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রেরণা দেয়। যে কারনে কাজী নজরুলের সাহিত্য সম্পর্কে আমাদের আরো জানতে হবে।
আয়োজকরা জানান, গ্রাম পর্যায়ে সাহিত্য, সংস্কৃতি ও জ্ঞানচর্চাকে আরও বিস্তৃত করাই তাদের লক্ষ্য। নতুন প্রজন্মকে বই পড়া, কবিতা, গান ও সৃজনশীল কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করার মাধ্যমে একটি মানবিক ও সংস্কৃতিমনা সমাজ গড়ে তুলতে ‘জল সিঁড়ি’ পাঠাগার ও নজরুল অধ্যয়ন কেন্দ্র ভবিষ্যতেও কাজ করে যাবে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ