সব
উপমহাদেশের প্রখ্যাত মরমী সাধক ফকির লালন সাঁইজির তিরোধান দিবস উপলক্ষে ময়মনসিংহের গুরু ঘরে সাধুসঙ্গ ও সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়েছে।
গতকাল সন্ধ্যায় শহরের গুরু ঘরে উপমহাদেশের প্রখ্যাত বাউল সাধক সুনীল কর্মকার এর ভক্তবৃন্দের আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে লালন সাঁইজির স্বরণ ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।
আয়োজনের শুরুতে লালনের জীবন ও দর্শন নিয়ে আলোচনা করেন উপস্থিত সাধু-ভক্ত অনুরাগী শিল্পীগণ। পরে গুরু ঘরের মেঝেতে গোল হয়ে বসে ভক্তরা হারমোনিয়াম, দোতারা ও বাঁশির সুরে লালনের কালজয়ী গান পরিবেশন করেন— ‘নামায়ো না নোনা গাঙ্গে, ‘গুরুগত না হইলে’, ‘সত্য বল সুপথে চল’সহ বিভিন্ন পদ।
কন্ঠশিল্পী খাইরুল ইসলাম হীরক এর উপস্থাপনায়,গান পরিবেশন করেন, বাউল রাশিদ সরকার, বাউল সঞ্জিত, রায়হান বাউল, জয়িতা অর্পা, মিজান বাউলা, রোপন কিশোর ও রাব্বি দেওয়ান। সার্বিক ব্যবস্থাপনা ছিলেন বিশ্বজিৎ কর্মকার।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, প্রতি বছরের মতো এবারও নিরবে, অত্যন্ত ভাবগম্ভীর পরিবেশে লালন সাঁইকে স্মরণ করতেই এই সাধুসঙ্গের আয়োজন। কোনো আনুষ্ঠানিকতা নয়, বরং ভক্তি ও সাধনার মধ্য দিয়েই সাঁইজিকে স্মরণ করাই এর মূল উদ্দেশ্য।
উস্তাদ সুনীল কর্মকার মহাজনী গানকেই লালন করতেন আর তার ভক্ত অনুরাগীরাও বাউল মহাজন লালন সাইজীকে ধারন করে অন্তরে।
অনুষ্ঠানে ময়মনসিংহের সুরপাগল বাউল, ভক্ত ও লালন অনুরাগীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য