সব
সভাপতি : মোঃ খোরশেদ আলম
সাধারন সম্পাদক : হাজী মোঃ শাহজাহান
সাংগঠনিক সম্পাদক : মোঃ রফিকুল ইসলাম ।
ময়মনসিংহ জেলা ইটভাটা মালিক সমিতির ৩ বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে মোঃ খোরশেদ আলম-কে সভাপতি, হাজী মোঃ শাহজাহান-কে সাধারণ সম্পাদক এবং মোঃ রফিকুল ইসলাম-কে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার (৩ অক্টোবর) দুপুর আড়াইটায় ময়মনসিংহ নগরীর সারিন্দা রেস্টুরেন্টে আয়োজিত এক বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী ৩ বছরের জন্য ৩১ সদস্য বিশিষ্ট ময়মনসিংহ জেলা ইটভাটা মালিক সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
সভায় জেলার বিভিন্ন উপজেলার ইটভাটা মালিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, দেশের সার্বিক অবকাঠামোগত উন্নয়ন ও নির্মাণশিল্পে ইটভাটার অবদান অনস্বীকার্য। তবে আধুনিক ও টেকসই প্রযুক্তির প্রসারের সঙ্গে সঙ্গে পরিবেশবান্ধব উপায়ে ইটভাটা পরিচালনা নিশ্চিত করা এখন সময়ের দাবি।
বক্তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের হাত ধরে ইটভাটা শিল্পের অভ্যন্তরীণ নানা সংকট নিরসন, মালিকদের ন্যায্য স্বার্থরক্ষা এবং স্থানীয় প্রশাসনের সাথে সমন্বয় রেখে সংগঠনটি আরও গতিশীল হবে।
নবনির্বাচিত সভাপতি মোঃ খোরশেদ আলম ও সাধারণ সম্পাদক হাজী মোঃ শাহজাহান তাদের বক্তব্যে সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং মালিকদের ঐক্য বজায় রেখে নিয়মতান্ত্রিকভাবে এ শিল্পকে এগিয়ে নেওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
বিশেষ সাধারণ সভা শেষে উপস্থিত সাধারন সদস্যবৃন্দ নবনির্বাচিত নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
মন্তব্য