সব
ময়মনসিংহে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে শিশু ও সিএনজি চালকসহ ৭ জন নিহত হয়েছেন।
অদ্য ০২ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ আনুমানিক ১৩:১০ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন আকুয়া বাইপাস সংলগ্ন গন্ধপা সাকিনস্থ ময়মনসিংহ-জামালপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে জানা যায়, জামালপুর থেকে ছেড়ে আসা একটি সিএনজির সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা রাজিব পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ৭ জন নিহত হন। নিহতদের মধ্যে একটি শিশু ও সিএনজি চালক রয়েছেন।
সংবাদ পেয়ে ময়মনসিংহ সদর সার্কেলের কর্মকর্তা, অফিসার ইনচার্জ, কোতোয়ালী মডেল থানা এবং পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার কার্যক্রম সম্পন্ন করা হয়।
মন্তব্য