প্রকাশের সময়: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬ । ১১:৪৭ অপরাহ্ণ প্রিন্ট এর তারিখঃ শনিবার, ৩ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

ময়মনসিংহে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৭ জন নিহত

৭৫ বাংলাদেশ ডেস্ক।।

ময়মনসিংহে বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে শিশু ও সিএনজি চালকসহ ৭ জন নিহত হয়েছেন।

অদ্য ০২ অক্টোবর ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ আনুমানিক ১৩:১০ ঘটিকায় ময়মনসিংহ জেলার কোতোয়ালী মডেল থানাধীন আকুয়া বাইপাস সংলগ্ন গন্ধপা সাকিনস্থ ময়মনসিংহ-জামালপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা যায়, জামালপুর থেকে ছেড়ে আসা একটি সিএনজির সঙ্গে ঢাকা থেকে ছেড়ে আসা রাজিব পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই ৭ জন নিহত হন। নিহতদের মধ্যে একটি শিশু ও সিএনজি চালক রয়েছেন।

সংবাদ পেয়ে ময়মনসিংহ সদর সার্কেলের কর্মকর্তা, অফিসার ইনচার্জ, কোতোয়ালী মডেল থানা এবং পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হন। ফায়ার সার্ভিসের সহায়তায় উদ্ধার কার্যক্রম সম্পন্ন করা হয়।

প্রকাশক ও সম্পাদকঃ মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল, প্রধান সম্পাদকঃ শিবলী সাদিক খান, নির্বাহী সম্পাদকঃ জহির রায়হান,  বার্তাকক্ষঃ 75bdnews@gmail.com

প্রিন্ট করুন