ঢাকা বিকাল ৩:৪৭, রবিবার, ৯ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
শেরপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা সিটিটিসির অভিযানে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে দুর্গাপুরে ফুটবল টুর্নামেন্ট  দুদকের নতুন চেয়ারম্যান-কমিশনার বাছাইয়ের  চূড়ান্ত পর্যায়ে যারা হালুয়াঘাট-ধোবাউড়ায় ভারতীয় অবৈধ পণ্য আমদানিকারক কে এই গরু আলম? উসকানিমূলক অপপ্রচার নিয়ে পুলিশের সতর্কবার্তা বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে সমানভাবে তল্লাশির নির্দেশ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক ৫৭ লাখ টাকার জাল নোটসহ একজনকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ দুর্গাপুরে ৪০ বোতল ভারতীয় মদসহ আটক ২ একযোগে ৪ মন্ত্রণালয়ে নতুন সচিব, ২ জনের পদোন্নতি দুর্গাপুরে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৬ জন গ্রেফতার, মামলা ৫৭ সিআইডি প্রধানের সঙ্গে ইতালিয়ান স্টেট পুলিশ প্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ শ্রীবরদীতে রহস্যজনকভাবে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ পরিবারের শেরপুরের সীমান্তে বিজিবির অভিযানে প্রায় কোটি টাকার ভারতীয় ওষুধ জব্দ জুলাই গণঅভ্যুত্থানের অপরাধীদের বিচার বাংলাদেশে হবে-নান্দাইলে তথ্য প্রতিমন্ত্রী ময়মনসিংহে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত জুলাই স্মৃতি জাদুঘর হবে সব গণতান্ত্রিক আন্দোলনের প্রতিচ্ছবি: প্রধানমন্ত্রী ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ডিএমপির নিশ্ছিদ্র নিরাপত্তা জোরদার ডিসেম্বরের মধ্যে কৃষকের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর জুলাই-আগষ্ট আন্দোলনে শহীদদের স্মরণে : স্পীকারের বৃক্ষরোপণ কর্মসূচি ময়মনসিংহ সিটির প্রান্তিক ১২টি ওয়ার্ডের নাগরিক সেবা-সুবিধা ও উন্নয়ন কার্যক্রম দেশে পর্যাপ্ত খাদ্য মজুদ ১৫ টাকা কেজির চাল পাচ্ছেন ৫৫ লাখ কার্ডধারী: খাদ্য মন্ত্রণালয় বাংলাদেশ পুলিশ অ্যাসোসিয়েশনের বিবৃতি পরিচ্ছন্নতাই হোক নাগরিক সংস্কৃতিঃ ক্লিন ময়মনসিংহ  অভিযানে দাপুনিয়া বাজারে ঝাড়ু হাতে ইউএনও  মানুষের সেবার পথে বাধা কেন? ফুলবাড়ীয়ায় এলাকাবাসীর ক্ষোভ দুর্গাপুরে ফল উৎসব অনুষ্ঠিত দুর্গাপুরে ৬৩ বোতল ভারতীয় মদসহ আটক ২ পুলিশকে হতে হবে জনগণের অকৃত্রিম বন্ধু ও নিরাপত্তার প্রতীক: স্বরাষ্ট্রমন্ত্রী

সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে দুর্গাপুরে ফুটবল টুর্নামেন্ট 

দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি।। আপডেটঃ রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ১:৪১ অপরাহ্ণ 24 বার পড়া হয়েছে

খেলাধুলার মাধ্যমে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে নেত্রকোনার দুর্গাপুরে অনুষ্ঠিত হয়েছে ময়মনসিংহ ব্যাংকার্স একাদশ ও দুর্গাপুর একাদশের মধ্যকার এক প্রীতি ফুটবল ম্যাচ। শনিবার (৮ আগস্ট) বিকেলে সুসং সরকারি মহাবিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ ম্যাচকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। খেলা উপভোগ করতে মাঠে জড়ো হয়েছে বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ।
ম্যাচের শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা আক্রমণাত্মক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল খেলতে থাকেন। একের পর এক আক্রমণ, পাল্টা আক্রমণ ও গোলের সুযোগে পুরো মাঠজুড়ে তৈরি হয় উত্তেজনাপূর্ণ পরিবেশ। শেষ পর্যন্ত দুর্দান্ত নৈপুণ্য প্রদর্শন করে ময়মনসিংহ ব্যাংকার্স একাদশকে ৩-০ গোলে হারিয়ে জয় তুলে নেয় দুর্গাপুর একাদশ।
তবে এ ম্যাচের অন্যতম আকর্ষণ ছিলেন দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার শাকের আহমেদ। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বের পাশাপাশি তিনি দুর্গাপুর একাদশের হয়ে নিজেই খেলোয়াড় হিসেবে অংশ নেন। পুলিশের একজন কর্মকর্তাকে আনুষ্ঠানিক দায়িত্বের বাইরে মাঠে নেমে স্থানীয় খেলোয়াড়দের সঙ্গে ফুটবল খেলতে দেখে দর্শকদের মধ্যেও ব্যাপক উৎসাহ দেখা যায়। তার অংশগ্রহণ ম্যাচটিকে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয় করে তোলে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, দুর্গাপুর পৌর বিএনপির সভাপতি আতাউর রহমান ফরিদ। বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক হারেজ গণি, যুগ্ম সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, পৌর যুবদলের সদস্য সচিব আল ইমরান (সম্রাট) গনি, উপজেলা ক্রীড়া সম্পাদক রেজাউল করিম রিপন, সহ বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।
আতাউর রহমান ফরিদ বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও নানা ধরনের সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। নিয়মিত ক্রীড়া আয়োজনের মাধ্যমে তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধি পায়।
তারা আরও বলেন, স্থানীয় তরুণদের খেলাধুলায় উৎসাহিত করা এবং দুর্গাপুর ও ময়মনসিংহের মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও জোরদার করতেই এ প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও দুর্গাপুরে এ ধরনের ক্রীড়া আয়োজন অব্যাহত রাখার জন্য আয়োজকদের অনুরোধ জানান ক্রীড়ামোদীগন।
প্রীতি ফুটবল ম্যাচটি সফলভাবে আয়োজন ও বাস্তবায়নে সার্বিক সহযোগিতা করেন দুর্গাপুর পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক শাখাওয়াত হোসেন সজীব।
আয়োজকরা মনে করেন, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণ সমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার পাশাপাশি সামাজিক বন্ধন, সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য আরও দৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ