সব
ওরাইমো বাংলাদেশ এর ময়মনসিংহ জেলার ডিলার সায়মা এন্টারপ্রাইজ এর আয়োজনে ওরাইমো বাংলাদেশ এর রিটেইলার মিট ২০২৬ গত রবিবার (২১ জুন) সকাল ১১ টায় ময়মনসিংহ ঢাকা বাইপাস হাওয়া রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত রিটেইলার মিটে রিটেইলারদের উদ্দেশ্যে পণ্যের গুরুত্ব তুলে ধরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ—নেপাল এর কান্ট্রি ম্যানেজার মি.জে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ এর কান্ট্রি ম্যানেজার তানভীর হাসান মজুমদার, মার্কেটিং ম্যানেজার গোলাম মোস্তফা, ট্রেনিং এন্ড টার্মিনাল শাওন হোসেন, ময়মনসিংহের সার্ভিস ম্যানেজার ইমরান হোসেন, সিনিয়র রিজিওনাল সেলস রকেট সর্দার, সায়মা এন্টারপ্রাইজ (অলকা নদী বাংলা কমপ্লেক্স) এর স্বত্তাধীকারী মোর্শেদ আলম দীপু। উক্ত অনুষ্ঠানে জেলা/উপজেলার সকল রিটেইলারবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে সেরা ওরাইমোর পণ্য বিক্রেতাদের মাঝে আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হয়।
মন্তব্য