ঢাকা রাত ৩:৫২, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
মমেক হাসপাতালে আগুন, আতঙ্কে হতাহত, প্রশাসনের লুকোচুরি এবং অব্যবস্থাপনার বেদনাদায়ক চিত্র ‎সিলেটে উন্নয়ন কাজে বাঁধা – চাঁদা দাবীর অভিযোগ। পানিতে ভাঁসতে থাকা ড্রামের ভেতর থেকে উদ্ধার মরদেহের পরিচয় মিলেছে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৬, মামলা ৬২ সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণ ও পাসপোর্টে নতুন নিয়ম চালু মানসম্মত ও জনবান্ধব সেবা নিশ্চিত করার নির্দেশ ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির খেলার মাঠের জোড়া খাসি, নিজেরা না খেয়ে এতিম শিক্ষার্থীদের হাদিয়া দিলেন বিএনপি নেতারা শেরপুর পাখি শিকার বন্ধে বিশেষ অভিযান অনুষ্ঠিত! শেরপুর জেলার শ্রেষ্ঠ ওসি এস এম নূর-মোহাম্মদ বিডিআর বিদ্রোহ ও জাতিসংঘ শান্তিরক্ষা মিশনসহ বিভিন্ন সময়ে দুর্ঘটনায় গুরুতর আহত/নিহত শহীদ পরিবারের মাঝে ফ্ল্যাট বরাদ্দ ময়মনসিংহে ছেলের সামনে মা’কে সংঘবদ্ধ ধর্ষণ আসামিদের বাড়ি-ঘর ভাংচুর সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ: গোয়েন্দা রমনা বিভাগের অভিযানে একজন গ্রেফতার নান্দাইলে উপজেলা প্রকৌশলীর বিরুদ্ধে ৫% কমিশন দাবির অভিযোগ,তদন্তের নির্দেশ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের নিয়ে পরিচ্ছন্নতা অভিযান কমলাপুর রেলস্টেশনে ককটেল বিস্ফোরণ: শাহজাহানপুর থানা পুলিশের অভিযানে দুইজন গ্রেফতার ময়মনসিংহে যাত্রী সেজে অটোচালককে ডেকে নিয়ে মারধর, গাড়ি ও মোবাইল ছিনতাই এবং ২০০০ টাকা মুক্তিপণের অভিযোগ ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪০৩, মামলা ৪৭ ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হলেন মোহাম্মদ কামরুল হাসান ‎ময়মনসিংহের কলেজ রোডে আদালতের আদেশ ‎অমান্য করে বির্ল্ডিং নির্মাণের অভিযোগ ঝিনাইগাতীতে ফরিদা হক দিপা ফাউন্ডেশনের উদ্যোগে নারায়ন কোচের পরিবারকে গাভী উপহার চুরির অপবাদে পিটিয়ে হত্যা, মামলা নিতে দুই থানার অস্বীকার জঘন্য অপরাধের ঘটনায় দ্রুততম সময়ে আইনি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে- স্বরাষ্ট্রমন্ত্রী তথ্য গোপন করে ঘুষ দিয়ে চাকরি; চাকুরী হওয়ার পর স্বামীকে তালাক রাজধানী থেকে উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক গ্রেপ্তার ময়মনসিংহে হামের উপসর্গে শিশু ও ডেঙ্গুতে যুবকের মৃত্যু তরুণদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই : ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এমপি প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশীপ–২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে  ময়মনসিংহ  রেঞ্জ ডিআইজি  রাজধানীর ৮ স্থানে  ককটেল বিস্ফোরণ  রাজধানীতে নিরাপত্তা জোরদার, বসেছে দুই শতাধিক স্পেশাল চেকপোস্ট  উন্নয়নের দৃশ্যমান অবকাঠামো হচ্ছে, কিন্তু জ্ঞান ও উদ্ভাবনের ভিত কতটা শক্ত হচ্ছে?

দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার অফিস উদ্বোধন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতাই গণমাধ্যমের আসল শক্তি: ডিআইজি

নিজস্ব প্রতিবেদক।। আপডেটঃ রবিবার, ২৫ জানুয়ারি, ২০২৬, ১১:০১ অপরাহ্ণ 159 বার পড়া হয়েছে

সত্যনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার নতুন কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকা ঢাকার ফার্মগেটে অবস্থিত এই নতুন অফিস থেকে পত্রিকাটির সংবাদ কার্যক্রম আরও বিস্তৃত, আধুনিক ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পত্রিকাটির সম্পাদক মোঃ খায়রুল আলম রফিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ হেডকোয়ার্টার্সের ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট) ড. মোঃ আশরাফুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম বিপিএম ও ব্যারিস্টার সায়েম রেজা।

এ সময় পত্রিকার সম্পাদকমণ্ডলীর মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র যুগ্ম-সম্পাদক সাইফুদ্দিন চৌধুরী জুয়েল, ফজলুল করিম ভূইয়া টিপু, নির্বাহী সম্পাদক মোঃ মতিউর রহমান, বার্তা সম্পাদক খাইরুল ইসলাম আল আমিন, সহকারী সম্পাদক জাহাঙ্গীর আলম তপু, মোহাম্মদ মতিউর রহমান খান, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশের সহকারি পরিচালক (আইন) মোহাম্মদ আলী আবির, সহযোগী সম্পাদক খাইরুল কবীর সায়মন, উপ-সম্পাদক সিয়াম রশিদ, আবাসিক সম্পাদক মোঃ মনির হোসেন, নগর সম্পাদক অনিক খান এবং ডিজিটাল ইনচার্জ মারুফ বিল্লাহ।

এছাড়াও জ্যেষ্ঠ সাংবাদিক, গণমাধ্যমকর্মী, বুদ্ধিজীবী, শুভানুধ্যায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ডিআইজি ড. আশরাফুর রহমান বলেন, বর্তমান সময়ে দায়িত্বশীল ও অনুসন্ধানী সাংবাদিকতার প্রয়োজনীয়তা আগের যেকোনো সময়ের চেয়ে বেশি। দৈনিক প্রতিদিনের কাগজ ইতোমধ্যেই সাহসী ও জনমুখী সাংবাদিকতার মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। সত্য প্রকাশে আপসহীন থাকা এবং সাধারণ মানুষের কণ্ঠস্বর তুলে ধরাই একটি গণমাধ্যমের মূল দায়িত্ব—নতুন এই কার্যালয় সেই দায়িত্ব পালনে আরও শক্ত ভিত্তি তৈরি করবে।

তিনি আরও বলেন, সত্য, নিরপেক্ষতা ও পেশাদারিত্বই সাংবাদিকতার প্রাণ। প্রতিদিনের কাগজ এই মূল্যবোধ ধারণ করে এগিয়ে যাবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। তাঁর ভাষায়, “এই পত্রিকার লক্ষ্য হওয়া উচিত মানুষের কথা বলা, অন্যায়ের প্রতিবাদ করা এবং সমাজে আলোকিত চিন্তার প্রবাহ সৃষ্টি করা। সাংবাদিকতা কেবল খবর প্রকাশ নয়, এটি সমাজ, রাষ্ট্র ও মানুষের প্রতি দায়বদ্ধতা।”

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে পত্রিকার সম্পাদক মোঃ খায়রুল আলম রফিক বলেন, “ফার্মগেটের এই নতুন কার্যালয় থেকে আমরা আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনায় সংবাদ পরিবেশন করব। অন্যায়, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে আগের মতোই আমরা আপসহীন থাকব।” তিনি আরও বলেন, “পাঠকের আস্থা ও ভালোবাসাই আমাদের সবচেয়ে বড় শক্তি। সেই আস্থা ধরে রাখতে বস্তুনিষ্ঠ, যাচাইকৃত ও জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ প্রকাশে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

অনুষ্ঠানের শেষপর্যায়ে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা খলিলুর রহমান মিসবাহ।

এই উদ্বোধনের মধ্য দিয়ে দৈনিক প্রতিদিনের কাগজ গণজাগরণের নির্ভরযোগ্য, জাগ্রত কণ্ঠ হওয়ার প্রত্যয় নিয়ে তার নতুন যাত্রা শুরু করল।

উদ্বোধন শেষে অতিথিরা নতুন অফিসের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন এবং পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন। দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ