ঢাকা রাত ৪:৪৭, শুক্রবার, ১৪ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
মাদক-ছিনতাইসহ অপরাধ দমনে কঠোর নির্দেশনা ডিএমপি কমিশনারের ‎ময়মনসিংহে পাসপোর্ট অফিসের সামনে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি বিষয়ক কর্মশালা ফুলবাড়িয়ায়  ঝড়ে পড়া শিশু মুক্ত করার লক্ষে আলোচনা  শেরপুরে নিখোঁজ ধান ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১৯ ফুলবাড়ীয়ায় দুই প্রতিষ্ঠানের কেউ পাশ করেনি! দুর্গাপুরে প্রতিবন্ধি শিক্ষার্থীদের মঝে চারা বিতরণ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ,  ডিবি ডাল ও তেলবীজ প্রকল্পে অ’নিয়মের অ’ভিযোগ, পিডির বিরুদ্ধে তদন্তের দাবি ময়মনসিংহে পুলিশের তদন্তকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা! সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার  ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় খাদ্য কর্মকর্তার  ওপর সশস্ত্র হামলা : বোরো  ধান  সংগ্রহ সমাচার  দুর্গাপুরে মাদক ও বাল্যবিয়ে কে  লালকার্ড দেখিয়েছে শিক্ষার্থীরা রাজধানীতে  গত ২৪ ঘণ্টায় ৪৮২ জন গ্রেফতার, মামলা ৪৮ ধর্ষণ মামলার প্রধান আসামি আতিকুর রহমান লক্ষ্মীপুরে র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবিধানিক স্বীকৃতিসহ বিভিন্ন দাবিতে দুর্গাপুরে আদিবাসী সংগঠনের সংবাদ সম্মেলন ময়মনসিংহ বিভাগের চার খাদ্য পরিদর্শককে বদলী বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি নরসিংদী জেলা কারাগারের নির্মাণ কাজ না করেই ঠিকাদার প্রতিষ্ঠান ১৫ কোটি টাকা বিল উত্তোলনের অভিযোগ দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত দুর্গাপুরে নদী থেকে শাহীন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার শেরপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা সিটিটিসির অভিযানে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে দুর্গাপুরে ফুটবল টুর্নামেন্ট  দুদকের নতুন চেয়ারম্যান-কমিশনার বাছাইয়ের  চূড়ান্ত পর্যায়ে যারা হালুয়াঘাট-ধোবাউড়ায় ভারতীয় অবৈধ পণ্য আমদানিকারক কে এই গরু আলম? উসকানিমূলক অপপ্রচার নিয়ে পুলিশের সতর্কবার্তা বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে সমানভাবে তল্লাশির নির্দেশ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক ৫৭ লাখ টাকার জাল নোটসহ একজনকে গ্রেফতার করেছে বনানী থানা পুলিশ

নেত্রকোণায়  তিন কোটি টাকার ৫৬৪ টন সরকারি চাল আত্মসাৎ

সেলিম মিয়া, স্টাফ রিপোর্টার।। আপডেটঃ বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫, ৬:২১ অপরাহ্ণ 241 বার পড়া হয়েছে

অনিয়ম, দুর্নীতি ও আত্মসাৎ পিছু ছাড়ছে না ময়মনসিংহের নেত্রকোনা জেলা খাদ্য বিভাগের।  দুর্নীতিবাজদের লাগাম টানতে ব্যর্থ হওয়ার কারণে বেড়েই চলেছে আর্থিক অপরাধের ঘটনা। কেন্দুয়া উপজেলার ৯৩৯৯ কর্মহীন ও দরিদ্র মানুষের দুই মাসের ৫৬৪ টন চাল আত্মসাৎ করার ঘটনা ঘটেছে। বিষয়টি এখন ‘টক অব দ্য কান্ট্রি’। অর্থনৈতিক মূল্য অনুযায়ী আত্মসাৎ করা চালের দাম প্রায় তিন কোটি ২৭ লাখ টাকার বেশি।
গতকাল বুধবার রাতে এ খবর লেখার সময় পর্যন্ত ঘটনা ধামাচাপা দেওয়ার প্রাণান্ত চেষ্টা চালানো হয়। জেলা
জড়িত ফুড অফিসার কাওসার এবং সেই ওসি এলএসডি
জেলা খাদ্য নিয়ন্ত্রকের অদক্ষতার কারণে নেত্রকোনায় অপরাধের মাত্রা বেড়েছে বলে সূত্র দাবি করেছে। সূত্রমতে, চাল আত্মসাতের সঙ্গে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কাওসার ওসিএলএসডি মো. মোতাকাব্বির খান প্রবাস জড়িত। সাবেক ছাত্রলীগ নেতা ও আওয়ামী পরিবারের এ দুই সদস্যের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ দীর্ঘদিনের। তারা এর আগেও অনিয়ম ও দুর্নীতি করে অদৃশ্য খুঁটির জোড়ে পার পেয়ে যান। সূত্র জানায়, খাদ্যবান্ধব কর্মসূচির ৫৬৪ টন চাল আত্মসাতের ঘটনায় তোলপাড় চলছে। তিন
সদস্যের তদন্ত কমিটি কাজ শুরু করলেও কোনো অগ্রগতি নেই। সীমাবদ্ধতার কারণে কমিটি শেষ পর্যন্ত তদন্ত কাজ এগিয়ে নিতে পারবে না বলে সূত্র নিশ্চিত করেছে। এই কমিটির প্রধান হিসেবে আছেন মোহনগঞ্জের উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. লুৎফর রহমান। সদস্য রয়েছেন- নেত্রকোনা সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খন্দকার মুনতাসির মামুন ও তার অফিসের খাদ্য পরিদর্শক মো. কামরুল হাসান।
সূত্র মতে, জেলা খাদ্য নিয়ন্ত্রক চতুরতার আশ্রয় নিয়ে ব্যাক ডেটে তদন্ত কমিটি গঠন করেন। কমিটির সদস্যরা সোমবার কেন্দুয়ায় গিয়ে প্রয়োজনীয় নথি না পেয়ে ফিরে আসেন। তিন কর্মদিবস চলে গেলেও গতকাল বুধবার পর্যন্ত তারা আর অগ্রসর হননি। ভুক্তভোগীরা উচ্চপর্যায়ের তদন্ত কমিটির দাবি জানিয়েছেন। নিরপেক্ষ ও সঠিক তদন্ত ছাড়া ঘটনার বিচার পাওয়া যাবে না বলেও তারা জানান।
অন্যদিকে ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকেই উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার ভুক্তভোগীদের কাছ থেকে পর্যায়ক্রমে সাক্ষ্য নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছেন। এর আগে উপকারভোগীরা তার কাছে লিখিত অভিযোগ করেন।
জানা যায়, কেন্দুয়ার উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কাওসার আহমেদ ও বদলি হয়ে যাওয়া ওসিএলএসডি মো. মোতাকাব্বির খান প্রবাস অন্যদের যোগসাজশে খাদ্যবান্ধব কর্মসূচির ৫৬৪ টন চাল আত্মসাৎ করেন। উপজেলার ১৩ ইউনিয়নের ৯৩৯৯ কর্মহীন ও দরিদ্র মানুষের নামে ১৫ টাকা কেজির চালগুলো বরাদ্দ করা হয়েছিল। আগস্ট ও সেপ্টেম্বর মাসে তাদের ৩০ কেজি করে ৬০ কেজি চাল পাওয়ায় কথা। একযোগে ২৬ জন ডিলারের চালগুলো বিতরণ করার কথা ছিলো। ডিওর মাধ্যমে গুদামের স্টক থেকে ৫৬৪ টন চাল বিতরণ দেখানো হলেও বাস্তবে কাউকেই চাল দেওয়া হয়নি। জালিয়াতির মাধ্যমে কাগজে ডেলিভারি দেখিয়ে চাল আত্মসাৎ করা হয়। সূত্র মতে, এর আগে কখনো আগস্ট মাসে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বরাদ্দ দেওয়া হয়নি। বছরে পাঁচ
মাসের স্থলে এবার ছয় মাস অর্থাৎ আগস্ট মাসের বরাদ্দ বাড়ানো হয়। এর সুযোগ নেন ‘ধুরন্ধর’ কাওসার ও প্রবাস। তাদের ধারণা ছিল আগস্ট মাসের চাল মেরে দিলে উপকারভোগীরা টের পাবেন না। এ পরিকল্পনায়। অতিমাত্রায় লোভে পড়ে তারা আগস্ট ও সেপ্টেম্বর মাসের ৫৬৪ টন চালের পুরোটাই আত্মত্মসাৎ করে ফেঁসে যান।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ডিলার গণমাধ্যম কে  জানান, চাল আত্মসাতের ঘটনায় আমরা হতবাক হয়েছি। আমাদের নামে ব্যাংক চালান দিয়ে চাল উত্তোলন করে আত্মসাৎ করা হয়। আমরা ডিলার বেশিকিছু বলতে গেলে নানান অসুবিধায় পড়ব। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ডিলারশিপ নবায়নের কথা বলেও আমাদের প্রত্যেকের কাছ থেকে ৩০ হাজার করে টাকা নিয়েছেন। অন্যদিকে অর্ধেকের বেশি কার্ডধারীর কাছ থেকেও তিনি এক হাজার করে টাকা আদায় করেন। আমাদের না জানিয়ে জালিয়াতির আশ্রয় নিয়ে ডিও ইস্যু এবং চাল ডেলিভারি দেখিয়ে ৫৬৪ টন চালের পুরোটাই আত্মসাৎ করা হয়। এ বিষয়ে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কাওসার আহমেদ বলেন, আগস্ট মাসের চাল বিক্রির ক্ষেত্রে কিছুটা অনিয়ম হয়েছে। সুবিধাভোগীরা নিয়ম অনুযায়ী চাল পাননি। সূত্র মতে, আত্মসাৎ করা ৫৬৪ টন চালের অর্থনৈতিক মূল্য তিন কোটি ২৭ লাখের বেশি। ‘ধুরন্ধর’ কাওসার ও প্রবাস তাদের লোক দিয়ে ডিলারদের নামে ৭৩ লাখ ৩২ হাজার টাকার চালান জমা দেন।
সূত্র জানায়, কেন্দুয়ার সাবেক ওসি এলএসডি মো. মোতাকাব্বির খান প্রবাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হল শাখা ছাত্রলীগের সহ-সভাপতি ছিলেন। তার ছোট ভাই কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সম্পাদক। প্রবাস ছাত্রলীগের দোহাই দিয়ে নেত্রকোনা খাদ্য বিভাগে আধিপত্য বিস্তার করেন। এর আগে মোহনগঞ্জ গুদামের দায়িত্বে থাকার সময় চাল নয়ছয় করার ঘটনায় জেলা খাদ্য নিয়ন্ত্রকের সঙ্গে বিরোধে জড়ান। ওই যাত্রায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে পার পেয়ে যান। কেন্দুয়ায় খাদ্যবান্ধব কর্মসূচির চাল আত্মসাতের অভিযোগ সম্পর্কে ময়মনসিংহের আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মো. আশরাফুল আলম বুধবার রাতে গণমাধ্যম কে  বলেন, অভিযোগ পাওয়ার পরই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি তদন্ত কাজ চালাচ্ছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ