ঢাকা রাত ৩:২৭, শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৬ চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম:
চাঁদ দেখা যায়নি, শনিবার সারা দেশে ঈদুল ফিতর মাদক দমনে মাদকসেবী! ফুলপুরে ‘বিড়ালের কাছে মাংসের পাহারা’ বিতর্কে তোলপাড় অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন ডেপুটি স্পীকার – ব্যারিস্টার কায়সার কামাল রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে রাকিব হত্যার ঘটনার রহস্য উদঘাটন; হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র-গুলিসহ গ্রেফতার পাঁচ রাজধানীর উত্তরায় ছিনতাইকারীর হ্যাঁচকা টানে রিকশা থেকে পড়ে গৃহবধূ নিহত জাতীয় ঈদগাহে থাকবে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা: ভারপ্রাপ্ত ডিএমপি কমিশনার ময়মনসিংহে এক অভিযানেই ৪৬ জন গ্রেফতার; বিপুল পরিমাণ মদ উদ্ধার সিটিটিসি কর্তৃক ১ হাজার ৯৯৪ পিস ইয়াবা ও ১ কেজি গাঁজাসহ চিহ্নিত এক মাদক কারবারি গ্রেফতার এনাম ডেন্টাল অ্যান্ড আই কেয়ারের উদ্যোগে দোয়া ও ইফতার কমছে শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি ময়মনসিংহে যানজট কমেছে, কমছে অপরাধও-স্বস্তিতে নগরবাসী কর কর্মকর্তা তানজিনা সাথীকে সাময়িক বরখাস্ত মসিকের পরিছন্নতাকর্মীদের মাঝে প্রধানমন্ত্রীর ঈদ উপহার মন্ত্রিপরিষদ বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী ময়মনসিংহে অনিবার্য কারনে মাজারের ওরছ মোবারক স্থগিত! পহেলা বৈশাখে টাঙ্গাইলে কৃষক কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ঈদযাত্রাকে স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে : আইজিপি দুর্গাপুর সীমান্তে বিজিবি‘র অভিযান ৫০ বোতল ভারতীয় মদ আটক ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ময়মনসিংহে যানজট নিরসনে সংসদ সদস্য, সিটি প্রশাসক, পুলিশ সুপার ও মালিক সমিতি যৌর্থ ভাবে মাঠে কোতোয়ালি মডেল থানা পুলিশের অভিযানে মাদক সহ গ্রেফতার ২ জন বস্তুনিষ্ঠ বুলেটিন ও তথ্য পরিবেশনে সংসদ গ্রন্থাগার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে : ডেপুটি স্পীকার আসন্ন ঈদ-উল-ফিতর ২০২৬ উপলক্ষে পুলিশ সুপার কর্তৃক যানজট নিরসনে ময়মনসিংহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট পরিদর্শন দুর্গাপুরে খালের ওপর অবৈধ ৩৫টি স্থাপনা গুঁড়িয়ে দিল প্রশাসন ময়মনসিংহ-৪ আসনের ব্যালট সংরক্ষণের নির্দেশ ঝিনাইগাতীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি র‍্যাব-এসবি-সিআইডির শীর্ষ পদে রদবদল খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী অতিরিক্ত ভাড়া আদায় ঠেকাতে মোবাইল কোর্ট ও আইন-শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে : সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় ওয়ান শুটারগান উদ্ধার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি আমি ছোটবেলার সেই সুন্দর ময়মনসিংহে ফিরে যেতে চাই; নবনিযুক্ত সিটি প্রশাসক রোকন

ফেসবুকে ভিউ বাড়াতে রামদা হাতে শিক্ষক, আগে অনিয়ম ও মাদকাসক্তির অভিযোগে ছিলেন বরখাস্ত

৭৫ বাংলাদেশ ডেস্ক।। আপডেটঃ বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ২:৩৮ পূর্বাহ্ণ 164 বার পড়া হয়েছে

ফেসবুকে ভিউ বাড়ানোর জন্য রামদা হাতে ভিডিও করে তা নিজের প্রোফাইলে আপলোড করেছেন এক প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর স্থানীয়ভাবে শুরু হয়েছে তীব্র সমালোচনা। জানা গেছে, ওই শিক্ষক অতীতেও বিদ্যালয়ে অনিয়মিত উপস্থিতি ও মাদকাসক্তির অভিযোগে তদন্তের মুখে পড়ে সাময়িক বরখাস্ত হয়েছিলেন।

ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের চান্দের সাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে।

ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাহাত হোসেন ওরফে শাকিল গত রোববার (২ নভেম্বর) বিকেলে নিজের ফেসবুক আইডিতে রামদা হাতে ধারণ করা একটি ভিডিও আপলোড করেন। ভিডিওতে তিনি বলেন, “আমিও প্রস্তুত আছি এবং ঠাণ্ডা মাথায় কথাগুলো বলছি। যেখানে আজ আব্বাই নেই, সেখানে মাথা রাখার ঠাঁই না থাকাটাই স্বাভাবিক। আল্লাহ ভরসা।”

ভিডিওটি প্রকাশের পর মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের অনেকে শিক্ষকের এমন ভিডিওকে ‘অপেশাদার’ ও ‘ভীতিকর’ হিসেবে সমালোচনা করেন। সমালোচনা শুরু হলে কিছুক্ষণ পরেই ভিডিওটি মুছে দেন তিনি।

রাহাত হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে তাঁর ব্যবহৃত ফোন নম্বরে সাড়া পাওয়া যায়নি। পরবর্তীতে একই নম্বরে কল দিলে ফোনটি রিসিভ করেন তাঁর স্ত্রী সুমি আক্তার। তিনি বলেন, “ফেসবুক মনিটাইজেশন পেলেও সে লাইক-কমেন্ট পাচ্ছিল না। তাই মজা করেই ভিডিওটি করেছিল। সমালোচনা শুরু হলে সঙ্গে সঙ্গে পোস্ট ডিলিট করে দেয়। ঘটনাটি আবেগের বশে করেছে রাহাত। দয়া করে বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ না করার অনুরোধ করছি।”

এ বিষয়ে চান্দের সাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিরিন আক্তার বলেন, “রাহাত হোসেন আমাদের বিদ্যালয়ের সহকারী শিক্ষক। গত বৃহস্পতিবার তিনি ছুটি নিয়েছেন। কেন এমন ভিডিও করলেন, তা জানা নেই।”

গৌরীপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা আঞ্জুমান আরা বেগম বলেন, “আমরা ইতোমধ্যে তাঁকে শোকজ করেছি। শিক্ষকদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের বিষয়ে সুস্পষ্ট বিধিনিষেধ রয়েছে। তিনি ইচ্ছেমতো এমন ভিডিও দিতে পারেন না। বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।”

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমীন পাপ্পা বলেন, “ঘটনাটি জানার পরই শিক্ষা অফিসারকে অবহিত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে তদন্ত চলছে, প্রমাণ মিললে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।”

বিদ্যালয় ও স্থানীয় সূত্রে অনুসন্ধান করে জানা গেছে, রাহাত হোসেনের বাড়ি গৌরীপুর পৌর শহরের নয়াপাড়া এলাকায়। তিনি ২০১৩ সালে চান্দের সাটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগ দেন। চাকরির প্রথম দিকে তিনি নিয়মিত ছিলেন, কিন্তু কিছুদিন পর থেকেই বিদ্যালয়ে অনিয়মিত হয়ে পড়েন।

অভিযোগ ছিল, তিনি মাঝে মাঝে একদিন বিদ্যালয়ে এসে হাজিরাখাতায় কয়েক দিনের অগ্রিম স্বাক্ষর করে চলে যেতেন। এমনকি বিদ্যালয়ে গেলেও দুপুর ১২টার মধ্যেই বাড়ি ফিরতেন, অথচ বিদ্যালয় চলে বিকেল ৪টা পর্যন্ত।

২০১৮ সালের ২৬ এপ্রিল বিদ্যালয়ে নতুন প্রধান শিক্ষক হিসেবে যোগ দেন নাসরিন বিনতে ইসলাম। তিনি রাহাতকে বিদ্যালয়ে নিয়মিত উপস্থিত হতে নির্দেশ দেন। এতে ক্ষিপ্ত হয়ে দুজনের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে।

পরে নাসরিন বিনতে ইসলাম উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করেন। অভিযোগের পর ওই কার্যালয়ের কর্মকর্তারা বিদ্যালয় পরিদর্শনে গেলে রাহাতকে অনুপস্থিত পান। তদন্তে তাঁর অনিয়ম ও মাদকাসক্তির বিষয়টি প্রমাণিত হলে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ