ঢাকা ভোর ৫:৪৫, সোমবার, ২২ জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ডিএমপির বিশেষ অভিযানে গ্রেফতার ১৫৩৭ জন গ্রেপ্তারের এড়াতে  ছাদ থেকে লাফিয়ে আ.লীগ নেতার মৃত্যু পুলিশ ক্লিয়ারেন্স সেবার মানোন্নয়নে ডিএমপি হেডকোয়ার্টার্সে কর্মশালা অনুষ্ঠিত মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী বিএমইউজে ফেনী জেলা কমিটির সভাপতি মাসুম, সাধারণ সম্পাদক আনোয়ার নির্বাচিত গুলশান থানা কর্তৃক ১৮ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান গ্রেফতার হওয়া ব্যবসায়ীর সঙ্গে নাম জড়ানোয় যা বললেন ববি ময়মনসিংহে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত ময়মনসিংহে ওরাইমোর রিটেইলার মিট অনুষ্ঠিত ময়মনসিংহ দুর্নীতি বিরোধী বিতর্ক চিত্রাঙ্কন প্রতিযোগিতা আলোচনা সভা অনুষ্ঠিত আওয়ামী অপতৎপরতা ও মাদকের বিরুদ্ধে ময়মনসিংহ বিএনপির বিক্ষোভ—সমাবেশ র‌্যাব পরিচয়ে ডাকাতির মামলার ৫ ভুয়া র‌্যাব সদস্য গ্রেফতার, উদ্ধার ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম দুর্গাপুরে মাদকবিরোধী সমাবেশ পুলিশের ইউনিফর্মে পরিবর্তন, বদল এলো শার্ট-প্যান্টের রঙে সাধারণ মানুষের হক যারা নষ্ট করবে, তাদের ছাড় দেওয়া হবে না : তথ্য প্রতিমন্ত্রী শেরপুরে রাইস মিলে অভিযান, ৩৩ টন সরকারি চাল জব্দ পল্লবীতে ছিনতাইকালে হাতেনাতে এক ছিনতাইকারীকে আটক করল ট্রাফিক পুলিশ ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অভিযান গ্রেফতার -১ শতাব্দী প্রাচীন রাজরাজেশ্বরী ওয়াটার ওয়ার্কসের অবশিষ্টাংশ সংরক্ষণের দাবীতে স্মারকলিপি প্রদান ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জরিপ নিয়ে আঞ্চলিক কর্মশালা জায়েদা স্কুলে তুলসী গাছের চারা বিতরণ ময়মনসিংহ সদরে বিশ্ব তামাকমুক্ত দিবস উদযাপিত দুর্গাপুরে বড় ভাইয়ের ঘরের বারান্দা থেকে ছোট ভাইয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার ঝিনাইগাতীর কাংশা ইউনিয়ন পরিষদ ভবন মধ্যস্থানে নির্মাণের দাবিতে মানববন্ধন ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ৮০৯ জন গ্রেফতার : মাদক ও বিপুল পরিমাণ অস্ত্রও উদ্ধার করা আই হ্যাভ অ্যা প্ল্যান’র ব্যাখ্যা দিলেন প্রধানমন্ত্রী স্পীকারের সাথে জাপানের রাষ্ট্রদূত এর সৌজন্য সাক্ষাৎ পুলিশে চাকরির নামে প্রতারণা: সিআইডির হাতে গ্রেফতার ২ গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে পরানগঞ্জ ইউনিয়নে বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠিত আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ প্রতিরোধে সর্বোচ্চ সজাগ থাকতে হবে: ডিএমপি কমিশনার

ময়মনসিংহে বৈষম্যবিরোধী নেতাকে মারধর, ছুরিকাঘাত

৭৫ বাংলাদেশ রিপোর্ট।। আপডেটঃ মঙ্গলবার, ২৭ মে, ২০২৫, ২:০৩ পূর্বাহ্ণ 84 বার পড়া হয়েছে

ময়মনসিংহের বৈষম্যবিরোধী আন্দোলন ময়মনসিংহ মহানগর শাখার সদস্যসচিব আল নূর মো. আয়াসকে (২৫) মারধর ও ছুরিকাঘাত করা হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে নগরের পাটগুদাম ব্রিজ মোড় এলাকায় দুর্বৃত্তরা তাঁর ওপর হামলা চালায়। পরে তাঁকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, আয়াসের অবস্থা শঙ্কামুক্ত।

আল নূর মো. আয়াস বৈষম্যবিরোধী আন্দোলনের শুরু থেকেই সক্রিয় ছিলেন। বৈষম্যবিরোধী আন্দোলন ময়মনসিংহ মহানগর কমিটির সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তাঁর বাড়ি জেলার তারাকান্দা উপজেলার গোবিন্দখিলা গ্রামে। ওই গ্রামের মোস্তফা কামালের ছেলে তিনি।

তবে ময়মনসিংহ নগরের বাঘমারা এলাকায় থাকেন আল নূর। আজ সকালে নেত্রকোনার শ্যামগঞ্জ থেকে এক স্বজনকে দেখে ময়মনসিংহ নগরে ফিরছিলেন তিনি। বেলা সাড়ে ১১টার দিকে নগরের পাটগুদাম ব্রিজ এলাকায় যানজটের কারণে বাস থেকে ব্রিজ মোড়ে নেমে পড়েন। এ সময় মুঠোফোনে কল আসায় দাঁড়িয়ে কথা বলার সময় একদল দুর্বৃত্ত তাঁর ওপর হামলা চালায়।

ঘটনার বর্ণনা দিয়ে আল নূর বলেন, ‘বাস থেকে নামার পর মুঠোফোনে কল আসায় ব্রিজ মোড়ে দাঁড়িয়ে কথা বলতে থাকি। ওই অবস্থায় পাঁচ থেকে ছয়জন যুবক আসেন, তাঁদের কাউকে আমি চিনি না। আমাকে ছুরি ঠেকিয়ে নিচের দিকে যেতে বলে। সে এলাকাটিতে জয়বাংলা চত্বর ছিল। তাঁদের হাতে ছুরি আর আমার সঙ্গে কেউ ছিল না। নিচে নিয়ে যাওয়ার পর তাঁরা বলতে থাকে, “তুই বেশি বারাবারি করতাছস। তোদের একেকটাকে ধইরা পিটাইয়া শেষ করে দিব। ব্রিজ মোড়ে বঙ্গবন্ধুর ম্যুারাল তুই ভেঙেছিস। তোকে আজকে মেরেই ফেলব, একটাকেও রাখব না। তুই অনেক কিছু করেছিস, অনেক ক্ষতি করেছিস আমাদের।” এ ছাড়া বিভিন্ন রকম কথা বলতে থাকে।’
এরপর আল নূরকে লাঠি দিয়ে পেটানো হয়। তিনি দুজনকে ধাক্কা দিয়ে দৌড়ে পালানোর চেষ্টা করলে তাঁর হাতে ও পায়ে ছুরিকাঘাত করা হয়।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক শহীদুর রহমান জানান, আয়াসের পায়ে ছুরিকাঘাত আছে। দেহের অন্যান্য স্থানে আঘাতের চিহ্ন আছে। তাঁর চিকিৎসা শুরু হয়েছে, বিভিন্ন পরীক্ষা–নিরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।

বৈষম্যবিরোধী আন্দোলন ময়মনসিংহ জেলা শাখার সদস্যসচিব মো. আলী হোসেন বলেন, আহত ছাত্রনেতার বর্ণনা অনুযায়ী ধারণা করছি ছাত্রলীগ ও আওয়ামী লীগের লোকজন এটি করে থাকতে পারে। তবে তদন্তে প্রকৃত বিষয়টি জানা যাবে। জুলাই অভ্যুত্থানের যোদ্ধাকে আজকে যদি এভাবে আক্রমণ করা হয়, তাহলে সামনের দিনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি মানুষ আস্থা হারাবে। তিনি অপরাধীদের দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তারের দাবি জানান।

ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলাম বলেন, কারা কী কারণে হামলা করেছে, তা বলা যাচ্ছে না। আহত ছাত্রনেতাও হামলার কারণ সম্পর্কে বলতে পারছে না। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ