ঢাকা রাত ১২:৩৭, শনিবার, ১৫ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১ শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম:
ময়মনসিংহ চাঞ্চল্যকর রাব্বী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার মাদক-ছিনতাইসহ অপরাধ দমনে কঠোর নির্দেশনা ডিএমপি কমিশনারের ‎ময়মনসিংহে পাসপোর্ট অফিসের সামনে প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যা দুর্গাপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ভাষা ও সংস্কৃতি বিষয়ক কর্মশালা ফুলবাড়িয়ায়  ঝড়ে পড়া শিশু মুক্ত করার লক্ষে আলোচনা  শেরপুরে নিখোঁজ ধান ব্যবসায়ীর অর্ধগলিত মরদেহ উদ্ধার, আটক ১৯ ফুলবাড়ীয়ায় দুই প্রতিষ্ঠানের কেউ পাশ করেনি! দুর্গাপুরে প্রতিবন্ধি শিক্ষার্থীদের মঝে চারা বিতরণ ১৩ হাজার পিস ইয়াবা ও ১১ কেজি গাঁজা উদ্ধারসহ তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ,  ডিবি ডাল ও তেলবীজ প্রকল্পে অ’নিয়মের অ’ভিযোগ, পিডির বিরুদ্ধে তদন্তের দাবি ময়মনসিংহে পুলিশের তদন্তকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা! সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার  ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ সভা অনুষ্ঠিত বটিয়াঘাটায় খাদ্য কর্মকর্তার  ওপর সশস্ত্র হামলা : বোরো  ধান  সংগ্রহ সমাচার  দুর্গাপুরে মাদক ও বাল্যবিয়ে কে  লালকার্ড দেখিয়েছে শিক্ষার্থীরা রাজধানীতে  গত ২৪ ঘণ্টায় ৪৮২ জন গ্রেফতার, মামলা ৪৮ ধর্ষণ মামলার প্রধান আসামি আতিকুর রহমান লক্ষ্মীপুরে র‌্যাবের হাতে গ্রেপ্তার সাংবিধানিক স্বীকৃতিসহ বিভিন্ন দাবিতে দুর্গাপুরে আদিবাসী সংগঠনের সংবাদ সম্মেলন ময়মনসিংহ বিভাগের চার খাদ্য পরিদর্শককে বদলী বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বিবৃতি নরসিংদী জেলা কারাগারের নির্মাণ কাজ না করেই ঠিকাদার প্রতিষ্ঠান ১৫ কোটি টাকা বিল উত্তোলনের অভিযোগ দুর্গাপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত দুর্গাপুরে নদী থেকে শাহীন নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার শেরপুরে আন্তর্জাতিক আদিবাসী দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা সিটিটিসির অভিযানে হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে দুর্গাপুরে ফুটবল টুর্নামেন্ট  দুদকের নতুন চেয়ারম্যান-কমিশনার বাছাইয়ের  চূড়ান্ত পর্যায়ে যারা হালুয়াঘাট-ধোবাউড়ায় ভারতীয় অবৈধ পণ্য আমদানিকারক কে এই গরু আলম? উসকানিমূলক অপপ্রচার নিয়ে পুলিশের সতর্কবার্তা বিমানবন্দরে ভিআইপি-সিআইপিসহ সবাইকে সমানভাবে তল্লাশির নির্দেশ দেশি মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

একই পরিবারে ৭৯ জন পবিত্র কোরআনে হাফেজ!

৭৫ বাংলাদেশ ডেস্ক।। আপডেটঃ মঙ্গলবার, ১১ মার্চ, ২০২৫, ৯:০৩ অপরাহ্ণ 309 বার পড়া হয়েছে

পবিত্র কোরআন শরীফের প্রতি ছিল সীমাহীন ভালোবাসা। সেই ভালোবাসার টান থেকে ছয় ছেলে ও চার মেয়েকে বানিয়েছেন কোরআনে হাফেজ। তাদের বিয়েও দিয়েছেন হাফেজ- হাফেজাদের (নারী হাফেজ) সঙ্গে। এমনকি নাতি-নাতনি ও নাতজামাইরাও হয়েছেন কোরআনে হাফেজ। তার পরিবারে এখন ৭৯ জন কোরআনে হাফেজ রয়েছেন। এলাকায় তারা হাফেজ পরিবার হিসেবে পরিচিত।

এমন বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন পটুয়াখালীর বাউফল সদর ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের মো. শাহজাহান হাওলাদার (৯৫)। স্থানীয়রা জানান, বাঁশবাড়িয়া গ্রামের বাসিন্দা নুর মোহাম্মাদ হাওলাদারের দুই ছেলের মধ্যে ছোট ছেলে শাহজাহান হাওলাদার। মাত্র ৯ বছর বয়সে বাবাকে হারায়। কয়েক মাস পরে শাহজাহান মা আমেন খাতুনও মারা যান। একমাত্র বড় ভাই মনির হাওলাদার তাকে লালনপালন করেন।

এদিকে বাউফল সরকারি কলেজ থেকে ১৯৭১ সালে এইচএসসি পাশ করেন শাহজাহান। ছোটবেলা থেকেই ধার্মিক ছিলেন তিনি। সারাজীবন তাবলিগ জামাত করেছেন। কোরআন শরীফ ও হাফেজদের অনেক ভালোবাসতেন। সেই ভালোবাসা থেকে লক্ষ্য স্থির করেন তার সন্তানদের কোরআনে হাফেজ বানাবেন। ছেলে-মেয়েদের হাফেজ ও হাফেজা বানিয়ে তাদের বিয়েও দিয়েছেন হাফেজা ও হাফেজদের সঙ্গে। তার নাতি-নাতনি ও নাতজামাইরাও হয়েছেন হাফেজ। তার পরিবারে এখন ৭৯ জন হাফেজ রয়েছেন। ছোটরাও হাফেজি পড়াশুনা করছেন।

পরিবার সূত্রে জানা যায়, শাহজাহান হাওলাদার ওয়ারিশ সূত্রে পাওয়া বাবা-মায়ের সম্পত্তি বিক্রি করে ছেলে-মেয়েদের হাফেজ বানিয়েছেন। নির্মাণ করেছেন মসজিদ ও মাদ্রাসা। তার বড় ছেলে হাফেজ মাও. মজিবুর রহমান সৌদি প্রবাসী। অন্যরা সবাই দেশের বিভিন্ন এলাকায় হাফিজি মাদ্রাসায় শিক্ষকতা, মসজিদে ইমামতি ও ব্যবসা-বাণিজ্য করেন। এদিকে শাহজাহান হাওলাদারের ছয় ছেলের ৩২ সন্তান ও চার মেয়ের ২৭ সন্তানও কোরআনে হাফেজ হয়েছেন। সব মিলিয়ে তাদের পরিবারে এখন হাফেজের সংখ্যা ৭৯ জন। একবছরে আগে ছিল ৬৩ জন। এ পরিবারে যারা ছোট রয়েছেন তারাও হাফিজি পড়াশুনা করছেন।

এদিকে শাহজাহান হাওলাদারের ছেলে হাফেজ জোবায়ের হোসেন বিলবিলাস গ্রামে তার মায়ের নামে ‘আমেনা খাতুন মহিলা মাদ্রাসা’ পরিচালনা করেন। তিনি বলেন, বাবার স্বপ্ন ছিল আমরা ভাই বোনেরা হাফেজ হব। আল্লাহ আমাদের হাফেজ বানিয়েছেন। এমনকি আমাদের স্ত্রী সন্তান ও নাতি-নাতনিরাও হাফেজ হয়েছেন। আগামী যত প্রজন্ম আসবে তাদেরও হাফেজ বানানো হবে। এই ধারা অব্যাহত রাখার চেষ্টা করব। আল্লাহ যেন কবুল করেন।

বৃদ্ধ শাহজাহান হাওলাদার বলেন, একজন হাফেজ পরিবারের ৭০ জনকে জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করতে পারবেন। আমি সাধারণ শিক্ষায় পড়াশুনা করায় হাফেজ হতে পারিনি। ভেবেছি ছেলে-মেয়েদের হাফেজ বানাব। তারা আমাকেসহ পরিবারের লোকজনকে জান্নাতে নেওয়ার জন্য সুপারিশ করতে পারেন। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। সন্তানদের সবাইকে হাফেজ বানিয়েছেন। তাদের স্ত্রী, স্বামী ও সন্তানরাও হাফেজ হয়েছেন। এটা দেখে যেতে পেরে আমি আনন্দিত। আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া।

এদিকে কালাইয়া রাব্বানিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাও. এ এস এম আব্দুল হাই বলেন, শাহজাহান হাওলাদার পরিবার অন্যদের জন্য দৃষ্টান্ত। তিনি নিজে সাধারণ শিক্ষায় শিক্ষিত হয়েও পরিবারের সকলদের পবিত্র কোরআনে হাফেজ করেছেন, এটা বিরল। কোরআনের হাফেজদের সংগঠন ‘হুফফাজুল কোরআন’ বাউফল শাখার সাধারণ সম্পাদক হাফেজ মো. আনিছুর রহমান বলেন, একই পরিবারের সবাই হাফেজ। আমার কাছে মনে হচ্ছে শুধু দেশে না, বিশ্বে দৃষ্টান্ত। আমরা এই পরিবারের আরও সাফল্য কামনা করছি।

মন্তব্য

আপলোডকারীর তথ্য

মোঃ মাইন উদ্দিন উজ্জ্বল

আপলোডকারীর সব সংবাদ