ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান এর দিক-নির্দেশনায়, কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম এর নেতৃত্বে, কোতোয়ালী থানা পুলিশ মাদক, জুয়া, চুরি, ছিনতাই, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের গ্রেফতারে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।
তারই ধারাবাহিকতায় শুক্রবার (২৪ জুলাই ২০২৬) রাতে গোপন সংবাদের ভিত্তিতে এএসআই – সুকান্ত দেবনাথ সঙ্গীয় অফিসার ফোর্স সহ নগরীর ভিন্ন ভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা কালে ৩ জন চিহ্নিত ছিনতাইকারী কে গ্রেফতার করে থানা হেফাজতে নিয়ে আসা।
গ্রেফতারকৃত ছিনতাইকারীরা হলেন, ১/ মোঃ সিজান (২৩) – পিতাঃ মিজান মিয়া, সাং – সি কে ঘোষ রোড, থানা – কোতোয়ালী, জেলা – ময়মনসিংহ, ২/ মোঃ রাব্বি (২৬) – পিতাঃ হযরত আলী, সাং – পাঁচপাড়া, থানাঃ ত্রিশাল, জেলা – ময়মনসিংহ, ৩/ মোঃ মইজা (৪৫) – পিতাঃ শাহেদ আলী, সাং – নতুন বাজার, থানা – কোতোয়ালী, জেলা – ময়মনসিংহ।
এ সময় কোতোয়ালী (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম গণমাধ্যমকে জানান, গ্রেপ্তার হওয়া তিনজন ছিনতাইকারী বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
মন্তব্য